বিজেপি সুযোগ দিয়েছিল, দলত্যাগে তাঁকে অনুসরণ করলে ভাল হত! সম্মাননীয় মুকুলদা নিয়ে আর যা বললেন শুভেন্দু

বিজেপি সুযোগ দিয়েছিল, দলত্যাগে তাঁকে অনুসরণ করলে ভাল হত! সম্মাননীয় মুকুলদা নিয়ে আর যা বললেন শুভেন্দু

বিজেপির (bjp) ভোট আদর্শগত। নরেন্দ্র মোদী (narendra modi) ছাড়া এই ভোটে অন্য কারও প্রধান নেই। এমনটাই মন্তব্য করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (suvendu adhikari)। মুকুল রায়ের দলছাড়া প্রসঙ্গে বলেছেন, বিজেপিতে xyz কোনও ফ্যাক্টর নয়।

মুকুল রায়কে সুযোগ দিয়েছিল বিজেপি

মুকুল রায়কে সুযোগ দিয়েছিল বিজেপি

বাংলা টেলিভিশন চ্যানেল সিএন-এর সঙ্গে এর সাক্ষাৎকারে শুভেন্দু অধিকারী বলেছেন, মুকুল রায়কে নির্বাচনে সরাসরি জিততে সুযোগ করে দিয়েছিল বিজেপি। কেননা ২০০১ সালের এবার নয়তো নেভার-এর স্লোগান দেওয়া নির্বাচনে মুকুল রায় জগদ্দল থেকে দাঁড়িয়ে হেরে গিয়েছিলেন। এবার বিজেপি তাঁকে সুযোগ করে দিয়েছিল কৃষ্ণনগর থেকে জয়ী হতে। তিনি তা হয়েও ছিলেন।

তাঁকে অনুসরণ করলে ভাল হত

তাঁকে অনুসরণ করলে ভাল হত

২০২০-র ১৯ ডিসেম্বর অমিত শাহের হাত ধরে বিজেপিতে যোগ দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। তার আগে ধাপে ধাপে তিনি প্রথমে মন্ত্রীত্ব ছেড়েছিলেন, তারপর তৃণমূল নেতা হিসেবে ছেড়েছিলেন বিধায়ক পদ। শুক্রবার মুকুল রায় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেও বিধায়ক পদে ইস্তফা দেন নি। শোনা গিয়েছে তিনি বিধায়ক পদে ইস্তফা দেবেন এবং ওই কেন্দ্র থেকে শুভ্রাংশু রায়কে প্রার্থী করতে পারে তৃণমূল।

 ওই কেন্দ্র জিততে পারতেন বিজেপির বুথ সভাপতিও

ওই কেন্দ্র জিততে পারতেন বিজেপির বুথ সভাপতিও

শুভেন্দু অধিকারী বলেছেন কৃষ্ণনগর উত্তর আসনটি হল বিজেপির। লোকসভা নির্বাচনে ওই কেন্দ্রে বিজেপি ৫০ হাজার ভোটে এগিয়ে ছিল। আর মুকুল রায় ওই কেন্দ্র থেকে জিতেছিলেন ৩০ হাজার ভোটে। এব্যাপারে শুভেন্দু অধিকারী বলেন, মুকুল রায় কেন, ওই কেন্দ্রে বিজেপির যদি কোনও বুথ সভাপতিকে দাঁড় করানো হত, তাহলে তিনিও নির্বাচনে জয়লাভ করতে পারতেন। শুভেন্দু বলেছেন, বিজেপি জিতেছে আদর্শের ভিত্তিতে। ফলে সেখানে XYZ কোনও ফ্যাক্টরই নয়। মুকুল রায়ের দলবদলের কারণ নিয়ে কোনও মন্তব্য না করলেও, যাঁরা এই মুহূর্তে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিতে চাইছেন, তাঁরা নিরাপদে থাকতেই তা করতে চাইছেন বলে মন্তব্য করেছেন তিনি।

যাবেন কৃষ্ণনগর উত্তরে

যাবেন কৃষ্ণনগর উত্তরে

শুভেন্দু অধিকারী বলেছেন, কৃষ্ণনগর উত্তর কেন্দ্রে মুকুল রায়কে জেতাতে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন যাঁরা তাঁদের মধ্যে ছিলেন জনৈক মণ্ডল সভাপতি। তাঁকে অস্ত্র মামলা দিয়ে পুলিশ গ্রেফতার করেছে। জেলবন্দি সেই নেতার সঙ্গে দেখা করতে তিনি কৃষ্ণনগরে যাবেন বলে জানিয়েছেন বিরোধী দলনেতা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+