ধূপগুড়িতে শেষবেলার প্রচার! পিসির মিথ্যা বলার গুণ রপ্ত করেছেন ভাইপো: শুভেন্দু অধিকারী

Suvendu Adhikari: পিসির গুণ গুলো রপ্ত করেছেন ভাইপো। তার মধ্যে মিথ্যা কথা বলার গুণটাও রয়েছে। এদিন ধূপগুড়িতে শেষবেলার প্রচারে অংশ নেওয়ার আগে এমনটাই বললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

শুভেন্দু অধিকারী ২০২১-এ ধূপগুড়িকে মহকুমার করবেন বলে ঘোষণা করেছিলেন। সেই ভিডিও শুনিয়ে বিরোধী দলনেতা বলেন, ২০২১-এর নির্বাচনের পরে ধূপগুড়িকে মহকুমার করবেন বলেও করেননি। আর এবার ভাইপোকে দিয়ে মিথ্যা কথা বলিয়েছেন ভোট নেওয়ার জন্য।

Suvendu Adhikari

শুভেন্দু অধিকারী বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় গলায় গামছা দিয়ে রাজবংশী ও মতুয়াদের কাছে ক্ষমা চান। তিনি বলেন, শরীরের নানা অঙ্গ প্রত্যক্ষ রয়েছে। কিন্তু সব অঙ্গ প্রতঙ্গের সঙ্গে কিছু জিনিসকে তুলনা করা যায় না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় রাজবংশী ও মতুয়াদের তুলনা করেছেন পায়ের সঙ্গে।

শুভেন্দু অধিকারী বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে ৫ সেপ্টেম্বর জবাব দেবে ৭৬ শতাংশ রাজবংশী ও নবশূদ্র অধ্যুষিত ধূপগুড়ি। অভিশেষ বন্দ্যোপাধ্যায়ের নাম করে শুভেন্দু অধিকারী বলেন, গত ১২ বছরে ধূপগুড়িতে বেকারত্ব বেড়েছে কয়েকশো গুণ বেড়েছে। সরকার চাকরি দিতে পারেনি। তাঁদের মায়েরা ৫০০ টাকা সন্তুষ্ট নয়। এর উত্তর ৫ সেপ্টেম্বর ধূপগুড়ির গণদেবতা দিয়ে দেবেন।

ইন্ডিয়া জোট জিতলে ৫০০ টাকা গ্যাস হবে অভিষেকের মন্তব্যে কটাক্ষ করে শুভেন্দু জানান এখন গ্যাসের দাম ৯০০ হয়েছে। মোদী সরকার ২০০ টাকা কমিয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের উচিত ২০০টাকা কম করার। তাহলে বোঝা যাবে এই তৃণমূল মানুষের সরকার।

আগেই কেন্দ্র সরকার পেট্রোল ও ডিজেলে দাম কমালেও এই তৃণমূল এক টাকাও দাম কমায়নি। শুধু মদের দাম কমিয়েছে। আর এর জন্য অত্যাচারিত হচ্ছে আমাদের নারী শক্তি। নারী সুরক্ষায় গোটা উত্তরবঙ্গের ধ্বংসের মুখে বলে তিনি জানান। কালিয়াগঞ্জের ঘটনার পর মাটিগাড়া তার বড় প্রমান।

এক দেশ এক নির্বাচন কমিটি থেকে সরে অধীর চৌধুরীর সরে দাঁড়ানো নিয়ে শুভেন্দু জানান মালিকরা বলেছেন তাই তিনি করেছেন। অধীর চৌধুরীর পার্টি 4G পার্টি আর তৃণমূল 2G পার্টি। বিষ্ণুপদ রায় ধূপগুড়ির কথা বিধানসভায় বলেননি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই অভিযোগ প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, একথা অসত্য।

লোকসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি ১ শতাংশও নয়। সেখানে বিধানসভায় বিষ্ণুপদ রায়ের উপস্থিতি ৯৯ শতাংশ ছিল বলেও দাবি করেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, তোলাবাজ ভাইপো তোলাবাজির সঙ্গে মিথ্যা বলাটাও রপ্ত করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+