KMC election 2021: স্বাস্থ-শিক্ষা-সুরক্ষায় জোর! বিজেপির ইস্তেহার প্রকাশ করলেন শুভেন্দু-শমীক-দীনেশ
KMC election 2021: স্বাস্থ-শিক্ষা-সুরক্ষায় জোর! ইস্তেহার প্রকাশ করলেন শুভেন্দু-শমীক-দীনেশ
নির্বাচনের ১১ দিন আগে কলকাতা পুরসভার লড়াইয়ের (Kolkata municipal election 2021) ইস্তেহার (Manifesto) প্রকাশ করল রাজ্য বিজেপি (BJP)। এদিন ইস্তেহার প্রকাশ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শমীক ভট্টাচার্য এবং দীনেশ ত্রিবেদীরা। ইস্তেহারে স্বাস্থ্য, শিক্ষা, সুরক্ষা এবং সংস্কৃতিতে যোগ দেওয়া হয়েছে গেরুয়া শিবিরের তরফে।

স্বাস্থ্যে জোর
বিজেপির তরফে স্বাস্থ্য পরিষেবার জোর দিতে গিয়ে পাড়া চেম্বার স্থাপনের কথা বলেছে। পানীয় জল সমস্যা সমাধানের জন্য কেন্দ্রের অমরুত প্রকল্পের সাহায্য নেওয়ার কথা বলেছে বিজেপি। ম্যালেরিয়া, ডেঙ্গু প্রতিরোধে বাড়তি ব্যবস্থা নেওয়ার পাশাপাশি করোনা মোকাবিলায় বাড়ি বাড়ি গিয়ে ভ্যাকসিন দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। শহর জুড়ে অন্তত ১০৮ টি অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

জোর স্বচ্ছতাতেও
ইস্তেহারে বলা হয়েছে স্বচ্ছ ভারত ২.০-এর আওতায় কলকাতাকে শীর্ষস্থানে নিয়ে যাোয়া হবে। কলকাতায় প্রতিটি বাড়িতে যাতে শৌচালয় থাকে তা নিশ্চিত করা হবে। পাশাপাশি শহরে পাবলিক টয়লেটের সংখ্যা দ্বিগুণ করা হবে। শহরে কার্যকরী কঠিন ও তরল বর্জ্য ব্যবস্থাপনা শুরু করা হবে বলেও ইস্তেহারে বলা হয়েছে। হুগলি নদীর পাশাপাশি তার সংযোগকারী আদিগঙ্গাকে নিয়মিত পরিচ্ছন্ন রাখার কথাও বলা হয়েছে।

যানজট-জলজমা সমস্যা-নিরাপত্তাহীনতা দূর করতে পদক্ষেপ
যানজট কমতে বিশেষ ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে ইস্তেহারে। রাস্তায় যাতে গর্ত না থাকে তা নিশ্চিত করতে সারা বছর ধরে নির্দিষ্ট সময়ে রক্ষণাবেক্ষণের কাজ করা হবে। বর্ষায় জমা জলের সমস্যা কাটাতে নিষ্কাশন ব্যবস্থাকে পুনর্গঠন করা হবে। কলকাতার সব আবাসনে আগুন লাগলে তা মোকাবিলা করার মতো পরিকাঠামো তৈরি করা হবে। পাশাপাশি শহরে নারী ও শিশুদের ওপরে হওয়া অপরাধ দমন করতে কঠোর আইনশৃঙ্খলা প্রয়োগ করা হবে বলে জানানো হয়েছে। শহরে দুর্নীতি দমন করতে দুর্নীতি দমন দফতর তৈরির প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। বসতি এলাকায় নিরাপত্তার জন্য অডিট দল তৈরির কথাও বলা হয়েছে ইস্তেহারে।

সংস্কৃতিতে জোর
দুর্গা পুজোর প্রাণবন্ততাতে আন্তর্জাতিক পর্যায়ে স্থান দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। শহরের রাস্তার সৌন্দর্যায়নে স্থানীয় শিল্পী ও কলাকুশলীদের নিযুক্ত করা হবে। কলকাতার খাদ্য সংস্কৃতির জন্য একটি ফুড সার্কিট তৈরির প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। হকারদের জন্য প্রধানমন্ত্রী-স্বনিধি যোজনার সাহায্য নেওয়ার কথা বলা হয়েছে।

জোর শিক্ষাতেও
পুরসভা পরিচালিত স্কুলগুলিতে অত্যাধুনিক পরিকাঠামো গড়ে তোলার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বিজেপির ইস্তেহারে। কোনওপ্রকাশর অসঙ্গতি ছাড়াই মিড ডে মিল বাস্তবায়িত করার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে।

থাকবে ইউনিফায়েড স্মার্ট কার্ড
ইস্তেবারে বলা হয়েছে আমার কলকাতা প্রকল্পের মাধ্যমে লোকাল ট্রেন, মেট্রো, ট্রাম এবং বাসের জন্য একটি ইউনিফায়েড ট্রান্সপোর্ট কার্ড তৈরি করা হবে। পার্কিং পদ্ধতিকে সহজ করার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications