আগামীকাল বিধানসভার বাইরে ধর্না হবে, নন্দীগ্রাম থেকে জানিয়ে দিলেন শুভেন্দু
আগামীকাল বিধানসভার বাইরে ধরনা করবে বিজেপির সাংসদরা, নন্দীগ্রামে মন কি বাত অনুষ্ঠানে এসে মন্তব্য শুভেন্দুর।নন্দীগ্রামের ভেকুটিয়ার জেলেমারা ৩৭ নং বুথে মন কি বাত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
৩৭ নম্বর বুথের অঞ্চল প্রেসিডেন্টের বাড়িতে মন কি বাত অনুষ্ঠান শোনেন তিনি। অনুষ্ঠান শেষে সংবাদ মাধ্যমে তিনি বলেন কোচবিহারে বিজেপি করার অপরাধে একজন মহিলা বিজেপি কর্মীকে বিবস্ত্র করে মারধর করা হয় শুভেন্দু অধিকারী বলেন এটা নিয়ে পুরো দেশে নিন্দার ঝড় উঠেছে। যারা মণিপুরে নিয়ে গলা ফাটান তাদের আসল চরিত্র মমতা ব্যানার্জির মুখ আর মুখোশ প্রকাশিত হয়েছে।

তিনি বলেছেন, আমরা সিবিআই তদন্তের জন্যে আইনি লড়াই করবো,বিধানসভার বাইরে কাল ধর্না প্রদর্শন করবেন। বিভিন্ন জেলাতে উচ্ছেদ অভিযান নিয়ে বলেন মুখ্যমন্ত্রী বলেছেন কিন্তু নিচের তলার পৌরসভা গুলি কার্যত দেউলিয়া হয়ে গিয়েছে,পুলিশ আর পৌরসভা টাকা তোলার ব্যবস্থা করছে,কিছু লোককে তুলে সেই জায়গায় রোহিঙ্গাদের এনে বসিয়ে দেবে।
DSDA র প্রয়োজনীয়তা নেই বলেছিলেন মুখ্যমন্ত্রী সেই প্রসঙ্গে বলেন এই গুলি বাম আমলে তৈরি হয়েছিল,এদের উদ্দেশ্য ছিল শিল্প বাণিজ্য ও নগরায়ন করবে,মুখ্যমন্ত্রী ১১ সালে এসে এইগুলো তুলে দেন।
নন্দীগ্রামে ৪৭ টা মামলা করেছে ,একই লোকের হাতের লেখায় ৩২ টা FIR,পুরো ম্যানুফ্যাকচার করা ,এখনের SP,IC মমতার নির্দেশে তাকে খুশি করতে এইগুলো করছে ,বিজেপি করার অপরাধে নন্দীগ্রামের বিজেপির মণ্ডল প্রেসিডেন্টকে ইলেকশনের আগের দিন গ্রেফতার করা হয়,ধন্যবাদ মমতা পুলিসকে ,গ্রেফতার করেছিলেন বলেই মানুষ এই জায়গায় ১০০০ ভোটে লিড দিয়েছে , তাই এর বাড়িতে মন কি বাত করে গেলাম।












Click it and Unblock the Notifications