Suvendu Adhikari: পশ্চিমবঙ্গের জয়েন্টে হাত দিলে এর থেকেও বড় দুর্নীতি বেরোবে, পাল্টা তোপ শুভেন্দুর
িনট পরীক্ষায় একের পর এক দুর্নীতির তথ্য প্রকাশ্যে আসছে। কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেস সকলেই এই নিয়ে মোদী সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন। এবার পাল্টা তৃণমূল কংগ্রেসকে নিশানা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি রবিবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেছেন কেন্দ্র সরকার যথাযথ পদক্ষেপ করছে। দুর্নীতি যারা করেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ঠিকই নেওয়া হবে। কোনও রকম রেয়াত করা হবে না।
সেই সঙ্গে শাসক দল তৃণমূল কংগ্রেসকে নিশানা করে বলেছেন, পশ্চিমবঙ্গের জয়েন্ট পরীক্ষায় হাত দিলে আরও বড় দুর্নীতি বেরোবে। প্রসঙ্গত উল্লেখ্য নিট পরীক্ষায় প্রশ্ন পত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে দেশ জুড়ে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন পড়ুয়ারা। কংগ্রেস, তৃণমূল কংগ্রেস সহ একাধিক অবিজেপি রাজনৈতিক দলও প্রকাশ্যে বিক্ষোভ দেখাচ্ছেন।

সর্বভারতীয় মেিডকেল এন্ট্রেন্স পরীক্ষার প্রশ্ন পত্র ডার্ক নেটে পাওয়া গিয়েছে বলে স্বীকার করে নিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। বিহার, ঝাডখণ্ড, মহারাষ্ট্র থেকে প্রশ্নপত্র বিক্রি করা হয়েছে লক্ষ লক্ষ টাকায়। ইতিমধ্যেই এই ঘটনায় জড়িত বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। তারাই জানিয়েছে ৩০ থেকে ৪০ লক্ষ টাকায় বিক্রি হয়েছে প্রশ্নপত্র। একের পর এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আসতে শুরু করেছে।
ইতিমধ্যেই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কেন্দ্র। নেট পরীক্ষা বাতিল করা হয়েছে। তার প্রতিবাদে বিক্ষোভ দেখাচ্ছেন পড়ুয়ারা। কংগ্রেস নেতা রাহুল গান্ধী অভিযোগ করেছেন দেশের শিক্ষা ব্যবস্থার দখল নিয়েছে বিজেপি। পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে ছেলেখেলা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও নিট পরীক্ষায় দুর্নীতি নিয়ে প্রতিবাদ জানানো হয়েছে।
যাঁরা রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতির অভিযোগ করে এজেন্সি তৎপরতা চালিয়েছে এখন তাঁরাই দুর্নীতির কাঠগড়ায় দাঁড়িয়ে রয়েছেন বলে অভিযোগ করেছেন কুণাল ঘোষ। সিবিআইয়ের তদন্তের বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। মোদী সরকার যদি রাজ্যের সিআইডির তদন্তকে বিশ্বাস যোগ্য মনে না করে তাহলে কেন্দ্রের এজেন্সি এই নিট দুর্নীতির তদন্ত করতে কতটা বিশ্বাসযোগ্য হবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূল কংগ্রেস নেতারা।
তারই পাল্টা জবাব দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন কেন্দ্র সরকার যথাযথ ব্যবস্থা নিচ্ছেন। ইতিমধ্যেই বেশ কয়েকজন গ্রেফতার হয়েছেন। আরও পদক্ষেপ করা হবে। তৃণমূল কংগ্রেসের নেতারা যে কথা বলছেন তার পাল্টা শুভেন্দু বলেছেন রাজ্যের জয়েন্ট পরীক্ষা খতিয়ে দেখতে গেলে আরও বড় দুর্নীতি সামনে আসবে। এক কথায় শাসক দলের েনতাদের এই নিয়ে একহাত নিয়েছেন তিনি।
-
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জয় অব্যাহত! টিম ডেভিড ঝড়ে উড়ে গেল চেন্নাই সুপার কিংস -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের












Click it and Unblock the Notifications