Suvendu Adhikari: অর্জুনকে কি ফিরিয়ে নেবে বিজেপি? ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী

অর্জুনের ফুল বদল কি সত্যিই হচ্ছে। সরাসরি প্রশ্ন এক প্রকার এড়িয়ে গেলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে স্বাগত জানান তিনি। সেই অনুষ্ঠানেই শুভেন্দু অধিকারী বলেছেন, অর্জুন বিজেপিতে ফিরবেন কিনা সেটার সিদ্ধান্ত তাঁর নয়। তিনি সুপারিশ করতে পারেন মাত্র। সিদ্ধান্ত নেবেন দিল্লির নেতারাই।

এদিকে ব্যারাকপুরে এক প্রকার নিজেকে প্রার্থী ঘোষণা করে বলে আছেন অর্জুন সিং। তিনি সাফ জানিয়েছেন এবারের ভোটে পার্থ ভার্সেস অর্জুন হবে। কিন্তু কোন দলে? সেটাই হয়ে উঠেছে এখন বড় প্রশ্ন। বিজেপি না নির্দল। এখনও বিজেপিতে যোগ দিয়ে উঠতে পারেননি অর্জুন। ইচ্ছে আছে ষোলো আনাই। কিন্তু বিজেপি কি তাঁকে ফিরিয়ে নেবে সেটাই এখন বড় প্রশ্ন।

Suvendu Adhikari

সকালে ভাটপাড়ায় নিজের বাড়িতে সাংবাদিক বৈঠক করে শাসক দলের বিরুদ্ধে একের পর এক তোপ দেগেছেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। তিনি প্রকাশ্যে অভিযোগ করেছেন, তৃণমূল কংগ্রেস নিজের প্রয়োজন মিটিয়ে তাঁকে ছুড়ে ফেলে দিয়েছে। এমনকী তাঁকে বেইজ্জত করে তৃণমূল কংগ্রেস ভাল করেনি বলেও হুঁশিয়ারি দিয়েছেন ব্যারাকপুরের দুঁদে নেতা।

কিছুতেই ব্যারাকপুর কেন্দ্রে তাঁর জায়গায় অন্য কাউকে মেনে নিতে রাজি নন অর্জুন সিং। শাসক দলের বিরুদ্ধে একের পর এক বোমা ফাটিেয়ছেন তিনি। ১০ তারিখ তৃণমূল কংগ্রেসের জনগর্জন সভাতেই ৪২ জনের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। সেই সভাতে উপস্থিত ছিলেন অর্জুন সিং। তাঁর উপস্থিতিতেই ব্যারাকপুর কেন্দ্রে পার্থ ভৌমিককে প্রার্থী ঘোষণা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

অভিষেকের এই ঘোষণার পরেই এক প্রকার মুষরে পড়েছিলেন অর্জুন সিং। তখন থেকেই শুরু হয়েছিল তাঁর বিজেপিতে যোগদানের জল্পনা। সেদিনই শুভেন্দু অধিকারী বলেছিলেন বিজেপি ছাড়লেও অর্জুন সিংকে কোনও দিনই তৃণমূল কংগ্রেস আপন করে নেয়নি। অর্জুন সিং নিজেও বিজেপি কর্মীদের িনজের এলাকায় কোনওদিন আঘাত করেননি। সেই সঙ্গে তিনি জানিয়েছিলেন রাষ্ট্রপতি নির্বাচনে দ্রৌপদী মুর্মুকে ভোট দিয়েছিলেন অর্জুন সিং। অর্থাৎ তৃণমূলে যোগ দিলেও তিনি যে মনে প্রাণে বিজেপিতেই ছিলেন সে ইঙ্গিত দিয়েছেন।

কিন্তু এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে রীতিমতো অর্জুন সিংয়ের অবস্থা অত্যন্ত সংকটপূর্ণ। তৃণমূলে তিনি থাকতে চাননা। আবার বিজেপির কেউ তাঁর সঙ্গে যোগাযোগ রাখছেন না। এই অবস্থায় তাঁর রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। যদিও জল্পনা শুরু হয়েছে বিজেপি তাঁকে দলে নিয়ে নেবে। কিন্তু সেটাও পাকাপাকি কোনও সূত্র মিলছে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+