Suvendu Adhikari: আসানসোলে ব্যবস্থাপনায় ত্রুটি! বাম-শাসন ও দিলীপ ঘোষকে নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য শুভেন্দুর
Suvendu Adhikari: আসানসোলে ব্যবস্থাপনায় ত্রুটি! বাম-শাসন ও দিলীপ ঘোষকে নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য শুভেন্দুর
তৃণমূলের কোম্পানির চাকর-বাকরদের বিরুদ্ধেই তিনি মন্তব্য করেন। দলের কোনও নেতার বিরুদ্ধে নয়। এদিন হলদিয়ার এমনটাই মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দলের সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষের সঙ্গে তাঁর বাকযুদ্ধের কথাও অস্বীকার করেছেন শুভেন্দু অধিকারী। নিজেকে শৃঙ্খলাপরায়ণ বলেও দাবি করেছেন বিরোধী দলনেতা।

শিল্প আনতে ব্যর্থ মমতা বন্দ্যোপাধ্যায়
এদিন হলদিয়ায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় ১২ বছরে কোনও শিল্প আনতে পারেননি। শুভেন্দু অধিকারী বলেছেন, আগের বাম সরকার জমি দিয়ে গিয়েছিল। আর তিনি হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান থাকার সময় বিভিন্ন কারখানা তৈরিতে সহযোগিতা করেছেন। বিরোধী দলনেতা দাবি করেছেন, তিনি সিইএসসির জন্য ১০০ একর জমি সংগ্রহ করে দিয়েছিলেন, কৃষকদের সঙ্গে সরাসরি কথা বলে। শুভএন্দু অধিকারী হলদিয়ায় শিল্প স্থাপনের কথা বলতে গিয়ে জ্যোতি বসুর সময় পেট্রোকেমিক্যাল তৈরির কথাও উল্লেখ করেছেন।

বাধা মমতার জমিনীতি
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকার বলেছেন, রাজ্যে শিল্প তৈরিতে বাধা মমতা বন্দ্যোপাধ্যায়ের জমি নীতি। মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি বিনিয়োগকারীরা নিজে গিয়ে জমি কিনুন। তিনি বলেছেন, পুলিশ আর লাঠি দিয়ে সিঙ্গুরের মতো জমি অধিগ্রহণ না চাইলেও, একজন বিনিয়োগকারীকে সরকার যদি জমি অধিগ্রহণে সহযোগিতা না করে, তাহলে কিছুতেই জমি অধিগ্রহণ করা যায় না। আর জমি না পেলে শিল্প আকাশে হয় না। মমতা বন্দ্যোপাধ্যায়ের জমি নীতির জন্য শুধু এখন নয় ভবিষ্যতেও রাজ্যে কোথাও কোনও শিল্প হবে না, বলেছেন শুভেন্দু অধিকারী।

আসানসোলে ব্যবস্থায় ত্রুটি
বুধবার সন্ধেয় আসানসোলে ২৭ নম্বর ওয়ার্ডের কম্বল বিতরণ অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনার পরে শুভেন্দু অধিকারী বলেছিলেন, তিনি মঞ্চ ছাড়ার পরে সেখান থেকে পুলিশ ও সিভিক ভলান্টিয়ার তুলে নেওয়া হয়েছিল। এদিন সাংবাদিকরা প্রশ্ন করেন এর পিছনে কি কোনও চক্রান্ত রয়েছে? প্রশ্নের উত্তরে শুভেন্দু অধিকারী বলেছেন, ব্যবস্থাপনায় ত্রুটি ছিল। ছোট জায়গায় অনেক লোক হয়ে যাওয়ার কথাও উল্লেখ করেছেন শুভেন্দু অধিকারী। সেখানে পুলিশ ও স্বেচ্ছাসেবকরা থাকলে এতবড় দুর্ঘটনা হয়ত ঘটত না বলেও এদিন মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী।

দলের নেতা দিলীপ ঘোষ
সাম্প্রতিক সময়ে তাঁর মন্তব্য নিয়ে দিলীপ ঘোষের বিরুদ্ধে বলে দেখানোর চেষ্টা করা হয়েছে বলে এদিন মন্তব্য করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন সকালে দিলীপ ঘোষ দান-খয়রাতির তীব্র বিরোধিতা করেন। আর হলদিয়ায় দিলীপ ঘোষের মন্তব্য নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে শুভেন্দু অধিকারী বলেন, দিলীপ ঘোষ দলের নেতা। দলের সর্বভারতীয় সহ-সভাপতি। শুভেন্দু অধিকারী বলেছেন, এই মুহুর্তে তাঁর বয়স ৫২-৫৩। এই সময় মানুষের চরিত্র বদল হয় না। তিনি আরও বলেছেন, দিলীপ ঘোষের নেতৃত্বে থাকার সময় তিনি বিজেপিতে যোগদান করেছিলেন। নন্দীগ্রামে তাঁকে জেতানোর ক্ষেত্রে দিলীপ ঘোষ পূর্ণ সহযোগিতা করেছেন বলেও জানিয়েছেন শুভেন্দু অধিকারী।












Click it and Unblock the Notifications