দুর্গা পুজোয় বাংলাদেশে সনাতনী হিন্দুদের ওপরে হামলার অভিযোগ, প্রধানমন্ত্রীকে মোদীকে চিঠি শুভেন্দু অধিকারীর
বাংলাদেশের কুমিল্লা, নোয়াখালি, চাঁদপুর, বাঁশখালি, চাঁপাইনবাবগঞ্জ, কক্সবাজারে দুর্গা মণ্ডপ এবং বিভিন্ন মন্দিরে হামলার অভিযোগ। শুধু তাই নয়, সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজনের মৃত্যু এবং আহত হওয়ার খবরও পাওয়া গিয়েছে। এব্যাপা
বাংলাদেশের (Bangladesh) কুমিল্লা, নোয়াখালি, চাঁদপুর, বাঁশখালি, চাঁপাইনবাবগঞ্জ, কক্সবাজারে দুর্গা মণ্ডপ (Durga PUja) এবং বিভিন্ন মন্দিরে হামলার অভিযোগ। শুধু তাই নয়, সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজনের মৃত্যু এবং আহত হওয়ার খবরও পাওয়া গিয়েছে। এব্যাপারে উদ্বিঘ্ন এদেশে থাকা তাঁদের আত্মীয় পরিজনরাও। ফোন পেয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বিষয়টি নিয়ে তিনি চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে।

কুমিল্লার নানুয়ার দিঘিতে কোরান অবমাননার অভিযোগে উত্তেজনা
কুমিল্লার নানুয়ার দিঘিতে পবিত্র কোরান অবমাননার অভিযোগ প্রথমে স্থানীয়ভাবে পরে বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুজো মণ্ডপে কে বা কারা কোরান রেখে এসেছিল তা খুঁজে দেখা হচ্ছে বলে জানিয়েছেন সেখানকার পুলিশ সুপার। গত কয়েকদিন উত্তেজনার পরে এদিন কুমিল্লার বিভিন্ন জায়গায় লোকজনের উপস্থিতি খুবই কম। তবে প্রতিটি পুজো মণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে অস্ত্রধারী পুলিশ মোতায়েন করা হয়েছে। অন্যদিকে এই হামলার ঘটনায় বাংলাদেশ হিন্দু ঐক্য পরিষদ সব হিন্দুকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।

বাংলাদেশে হামলা নিয়ে সরকার ও বিরোধীদের প্রতিক্রিয়া
বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জমান খান জানিয়েছেন কুমিল্লার পুজো মণ্ডপে ঘটে যাওয়া ঘটনায় বেশ কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে। ইতিমধ্যে বেশ কয়েকজনকে আটকও করা হয়েছে। চাঁদপুরের হাজিগঞ্জে চারজন নিহত হয়েছেন। সব জায়গাতেই নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। ঘটনায় জড়িরদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।
বাংলাদেশের প্রধান বিরোধী বিএনপির মহাসচিব মির্জা ফারুখ ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, জনগণের দৃষ্টি অন্য দিকে ঘুরিয়ে দিতেই কুমিল্লার ঘটনা ঘটনানো হয়েছে।

পরিকল্পিত হামলার অভিযোগ
এক টুইটে শুভেন্দু অধিকারী বলেছেন বাংলাদেশে সনাতনী সম্প্রদায়ের ওপর হামলার ঘটনা পরিকল্পিত। তিনি বলেছেন, কুমিল্লা, কক্সবাজার এবং নোয়াখালিতে দুর্গা পুজোর মণ্ডপে প্রথমে ভাঙচুর এবং পরে সোশ্যাল মিডিয়ায় তা নিয়ে ষড়যন্ত্রমূলক গুজব ছড়ানো হয়েছে। এই ঘটনাকে হতাশাজনক বলে মন্তব্য করেছেন তিনি।

প্রধানমন্ত্রীকে চিঠি শুভেন্দু অধিকারীর
এদিন বাংলাদেশের বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানকার বিভিন্ন জায়গায় দুর্গা মণ্ডপে ভাঙচুরের পাশাপাশি সনাতনী হিন্দুদের ওপরে হামলার অভিযোগের কথা তিনি তুলে ধরেছেন চিঠিতে। শুধু এক জায়গায় নয়, বিভিন্ন জায়গায় এই হামলার ঘটনা ঘটেছে বলেও প্রধানমন্ত্রীকে চিঠিতে বলেছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, যাঁরা এখনও বাংলাদেশে রয়েছেন, তাঁদের অনেকের আত্নীয়রাই এদেশে চলে এসেছেন। বাংলাদেশে হামলার ঘটনায় উপযুক্ত পদক্ষেপ করার জন্য তিনি প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছেন।












Click it and Unblock the Notifications