শুভেন্দু ভাঙন ধরাচ্ছেন তৃণমূলে, ২ জানুয়ারি দাদার অনুগামীদের যোগদান খাসতালুকে
শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে যোগ দিয়েছেন বিজেপিতে। এবার বিজেপিতে যোগ দিচ্ছেন জেলা যুব তৃণমূলের সহ সভাপতি রামকৃষ্ণ দাস। দাদার অনুগামী হয়েই তিনি যোগ দিচ্ছেন গেরুয়া শিবিরে।
শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে যোগ দিয়েছেন বিজেপিতে। এবার বিজেপিতে যোগ দিচ্ছেন জেলা যুব তৃণমূলের সহ সভাপতি রামকৃষ্ণ দাস। দাদার অনুগামী হয়েই তিনি যোগ দিচ্ছেন গেরুয়া শিবিরে। আর তৃণমূল ছাড়ার কারণ হিসেবে দুই পদ অলঙ্কৃত করে থাকা নেতা তুলে ধরছেন দলে গুরুত্ব না পাওয়ার বাহানা।

শুভেন্দু-অনুগামীরা ধীরে ধীরে বিজেপিতে যোগ দিচ্ছেন
শুভেন্দু অধিকারীর হাত ধরে তাঁর অনুগামীরা ধীরে ধীরে বিজেপিতে যোগ দেবেন তা নির্ধারিত হয়েই আছে। সেইমতো আগামী ২ জানুয়ারি মহিষাদলে শুভেন্দুর সভায় রামকৃষ্ণ দাস যোগ দেবেন বিজেপিতে। তৃণমূল রামকৃষ্ণের এই সিদ্ধান্তকে গুরুত্ব দিতে নারাজ। তৃণমূলকে ভাঙা নৌকার সঙ্গে তুলনা করে বিজেপি আবার তাঁকে দলে স্বাগত জানিয়েছে।

পূর্ব মেদিনীপুরে তৃণমূলে ভাঙন অব্যাহত রয়েছে
শুভেন্দুর বিজেপিতে যোগদানের পর থেকে পূর্ব মেদিনীপুরে তৃণমূলে ভাঙন অব্যাহত রয়েছে। বিজেপির দিকে পা বাড়িয়ে আছেন জেলা তৃণমূলের সহ সভাপতি তথা রামকৃষ্ণ মহিষাদলের ইটামগরা দু-নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান রামকৃষ্ণ দাস। জোড়া পদে থেকেও তিনি তৃণমূলে গুরুত্ব না পাওয়ার অভিযোগ এনেছেন।

শুভেন্দুর হাত ধরে বিজেপিতে যোগ
রামকৃষ্ণ দাস জানান, তাঁর সঙ্গে বিজেপিতে যোগ দেবেন গ্রাম পঞ্চায়েতের অনেক সদস্য ও অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতারাও। শুভেন্দু অধিকারী মহিষাদলে আসছেন ২ জানুয়ারি। ওইদিনই তাঁরা দাদার হাত ধরে বিজেপিতে যোগ দেবেন। যাঁরা দলে থেকেও কোনও গুরুত্ব পান না, তাঁরাই শুভেন্দুদার হাত ধরে বিজেপিতে যোগ দিচ্ছেন।

সুবিধাভোগীরা গুরুত্ব না পাওয়ার অভিযোগে দল ছাড়ছেন
মহিষাদল তৃণমূলের ব্লক সভাপতি তিলক চক্রবর্তী বলেন, যাঁরা এতদিন দলে সুবিধাভোগ করেছেন, তাঁরাই গুরুত্ব না পাওয়ার অভিযোগ তুলে দল ছাড়ছেন। এতে দলে কোনও প্রভাব পড়বে না। বরং দল জঞ্জালমুক্ত হবে। তৃণমূলের ভাঙন নিয়ে আবার কটাক্ষ করেছেন বিজেপির জেলা সহসভাপতি তপন বন্দ্যোপাধ্যায়। তৃণমূলকে ভাঙা নৌকা বলে কটাক্ষ করেছেন তিনি।












Click it and Unblock the Notifications