তৃণমূল থেকে আরও এক 'তারা' খসতে চলেছে! ৮টি পদ ছেড়ে জল্পনা বাড়ালেন সাংসদ

শুভেন্দু অধিকারী জোর গলায় বলেছিলানে রামনবমীর আগেই তাঁর ঘরে পদ্ম ফুটবে। তার পরদিনই ছেটভাই সৌমেন্দু যোগ দিয়েছিলেন বিজেপিতে। এবার জল্পনা শুরু হয়েছে শুভেন্দুর আর এক ভাই দিব্যেন্দুকে নিয়ে।

শুভেন্দু অধিকারী জোর গলায় বলেছিলানে রামনবমীর আগেই তাঁর ঘরে পদ্ম ফুটবে। তার পরদিনই ছেটভাই সৌমেন্দু যোগ দিয়েছিলেন বিজেপিতে। এবার জল্পনা শুরু হয়েছে শুভেন্দুর আর এক ভাই দিব্যেন্দুকে নিয়ে। তিনি ১০ ফেব্রুয়ারি অধ্যক্ষের সঙ্গে দেখা করে কি সাংসদ পদ ছাড়বেন? তা নিয়েই রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে বিস্তর চর্চা।

পাগলা ষাঁড় হয়ে যাইনি, বলেছিলেন সাংসদ

পাগলা ষাঁড় হয়ে যাইনি, বলেছিলেন সাংসদ

শুভেন্দু অধিকারীর দল ছাড়ার পর দিব্যেন্দু বলেছিলেন, আমি তো পাগলা ষাঁড় হয়ে যাইনি যে আমাকে বিজেপিতে যোগ দিতে হবে। সেইমতো তিনি এখনও রাজ্যের শাসকদলে রয়েছে। শাসকদলে রয়েছেন বাবা শিশির অধিকারীও। তবে দিব্যেন্দুর বর্তমান পদক্ষপে নিয়ে নানা জল্পনা ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে।

১০ ফেব্রুয়ারি দিব্যেন্দুর সাক্ষাৎ অধ্যক্ষের সঙ্গে

১০ ফেব্রুয়ারি দিব্যেন্দুর সাক্ষাৎ অধ্যক্ষের সঙ্গে

শুভেন্দুর সেজ ভাই তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারীর সম্প্রতি একটি চিঠি দিয়েছিলেন লোকসভার অধ্যক্ষের সময় চেয়ে। সেই চিঠি দেওয়া থেকেই ফের জল্পনার সূত্রপাত। আগামী ১০ ফেব্রুয়ারি দিব্যেন্দু অধিকারী দেখা করতে চলেছেন লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে। অধ্যক্ষের সঙ্গে দেখা করে তিনি সাংসদ পদে ইস্থফা দেন কি না, তা-ই দেখার।

দিব্যেন্দু একই দিনে ছেড়েছেন ৮টি পদ, জল্পনা

দিব্যেন্দু একই দিনে ছেড়েছেন ৮টি পদ, জল্পনা

ইতিমধ্যে দিব্যেন্দু অধিকারীকে তিনটি পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আবার দিব্যেন্দু একই দিনে ছেড়েছেন ৮টি পদ। এরপর জল্পনা আরও তীব্র হয়। এখানেই শেষ নয় সম্প্রতি কেন্দ্রীয়মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে এক প্রস্থ কথা হয়েছে দিব্যেন্দুর এমনই খবর প্রকাশ্যে এসেছে। তারপর বিজেপির জেলা সভাপতি নবারুণ কর্মকার ও সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোর সঙ্গে সাক্ষাৎ ঘিরেও জল্পনা বাড়ে।

প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে সাংসদকে আমন্ত্রণে জল্পনা

প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে সাংসদকে আমন্ত্রণে জল্পনা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ৭ ফেব্রুয়ারি রাজ্যে আসছেন। তিনি হলদিয়ায় এক সরকারি কর্মসূচিতে অংশ নেবেন। হলদিয়ার সেই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে তমলুকের তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারীকে। তারপর অবশ্য দুই মেদিনীপুরের সমস্ত সাংসদকেই আমন্ত্রণ জানানো হয়েছে। তবু জল্পনা পিছু ছাড়ছে না কিছুতেই।

সমূহ ঘটনাপ্রবাহ তৃণমূল ছাড়ার ইঙ্গিত দিব্যেন্দুর

সমূহ ঘটনাপ্রবাহ তৃণমূল ছাড়ার ইঙ্গিত দিব্যেন্দুর

প্রথমে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে আমন্ত্রণ। তারপর লোকসভার অধ্যক্ষকে চিঠি। তার আগে দিব্যেন্দু একই দিনে তিনটি পদ খোয়ান। এবার ৮টি পদ থেকে ইস্তফা দেন। এই সমূহ ঘটনাপ্রবাহ তাঁর তৃণমূল ছাড়ার ইঙ্গিতই করছে বলে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। শুরু হয়েছে বিজেপিতে যোগদানের জল্পনাও।

অধিকারী পরিবারের আরও এক সদস্য বিজেপিতে!

অধিকারী পরিবারের আরও এক সদস্য বিজেপিতে!

বিগত দু-মাস ধরে রাজ্যে মেগা যোগদান চলছে। তৃণমূল ভেঙে বিজেপিতে যোগদানের হিড়িক পড়ে গিয়েছে। এই অবস্থায় অধিকারী পরিবারের আরও এক সদস্য বিজেপিতে যোগ দিতে চলেছেন বলে জল্পনা শুরু হয়েছে ফের। এমনকী তিনি প্রধানমন্ত্রীর সঙ্গেই দিল্লিতে যেতে পারেন বলেও শোনা যাচ্ছে। যদিও দিব্যেন্দু এসবই অস্বীকার করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+