মানুষের হাসপাতালে অ্যাম্বুলেন্স করে পোষ্যকে আনলেন তৃণমূল নেতা! ভিডিও ফাঁস করে দিলেন শুভেন্দু
Suvendu Adhikari: এসএসকেএমে কুকুরের ডায়লেসিস-কাণ্ডের পুনঃরাবৃত্তি। আরজি কর কাণ্ডের ঘটনায় তোলপাড় বাংলা। জুনিয়ার ডাক্তারদের কর্মবিরতির ঘটনায় ২৯ জনের মৃত্যু হয়েছে বলে দাবি রাজ্যের। এই অবস্থায় মানুষের জন্য ব্যবহৃত এ্যাম্বুলেন্সে করে আমতলা গ্রামীণ হাসপাতালে চিকিৎসা করাতে নিয়ে যাওয়া হল একটি কুকুরকে।
অভিযুক্ত তৃণমূল নেতা এবং তার পরিবার। আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে শাসকদলকে আক্রমণ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। আর তা সামনে আসার পরেই শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা।

গত ২০১৫ সালে তৃণমূল বিধায়ক নির্মলা মাজির এক ঘনিষ্টের কুকুরের ডায়লেসিস করা হয় এসএসকেএমের মতো সুপার স্পেশালিটি হাসপাতালে। এসএসকেএমের নেফ্রোলজি বিভাগে সেই ডায়লেসিস হয় বলে অভিযোগ। আর সেই ঘটনা সামনে আসার পরেই উত্তাল হয়ে ওঠে রাজ্য রাজনীতি।
কীভাবে এসএসকেএম কতৃপক্ষ এই নির্দেশ দিয়েছিল তা নিয়ে প্রশ্ন উঠেছিল। ঘটনায় প্রভাবশালী তৃণমূল নেতা নির্মল মাজি সহ তিনকে সতর্ক করা হয়েছিল। সেই ঘটনার স্মৃতি এখনও টাটকা। আর এর মধ্যেই ফের একই ঘটনার পুনঃরাবৃত্তি। যে হাসপাতাল অর্থাৎ আমতলা গ্রামীণ হাসপাতাল মানুষের জন্যে নির্দিষ্ট সেখানে নিয়ে যাওয়া হল আমতলার তৃণমূল নেতার কুকরকে।
আর সেই ভিডিও পোস্ট করেই বিরোধী দলনেতা লিখছেন, '' গত ২ সেপ্টেম্বর, সোমবার দুপুর ২টা ৩০মিঃ থেকে দুপুর ৩টা নাগাদ সাতগাছিয়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিষ্ণুপুর ২ ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি নবকুমার বেতাল ও ওনার স্ত্রী, যিনি দক্ষিণ ২৪পরগনা জেলা পরিষদের বিদ্যুত কর্মাধ্যক্ষা; শ্রীমতি সোমাশ্রী বেতাল তাঁদের এক পোষ্যকে সাধারণ মানুষের ব্যবহারকারী অ্যাম্বুল্যান্সে করে আমতলা রুলাল হসপিটালে চিকিৎসার জন্য নিয়ে আসেন। হসপিটালের সুপার-সহ সমস্ত চিকিৎসক এবং নার্সরা বাইরে বেরিয়ে এসে অ্যাম্বুল্যান্সের মধ্যেই কুকুরটির চিকিৎসা করেন সমস্ত চিকিৎসা ব্যবস্থা তদারকি করেন চন্ডী গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রীমতি শুভ্রা ঘোষ'' ।
শুধু তাই নয়, এটাই ডায়মণ্ডহারবার মডেল বলে কটাক্ষও করেছেন নন্দীগ্রামের বিধায়ক।
গত ২ সেপ্টেম্বর, সোমবার দুপুর ২টা ৩০মিঃ থেকে দুপুর ৩টা নাগাদ সাতগাছিয়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিষ্ণুপুর ২ ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি নবকুমার বেতাল ও ওনার স্ত্রী, যিনি দক্ষিণ ২৪পরগনা জেলা পরিষদের বিদ্যুত কর্মাধ্যক্ষা; শ্রীমতি সোমাশ্রী বেতাল তাঁদের এক পোষ্যকে সাধারণ… pic.twitter.com/iPxW4RrLQy
— Suvendu Adhikari (@SuvenduWB) September 13, 2024
সেই ভিডিও সামনে আসার পরেই আমতলা গ্রামীণ হাসপাতালের সুপার জানান, একটা ভুল বোঝাবুখি হয়েছিল। কুকুরটি অ্যাম্বুলেন্সে করে আনা হয়েছিল ঠিকই। কিন্তু কোনও চিকিৎসা করা হয়নি। অন্যদিকে যাদের বিরুদ্ধে অভিযোগ অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সভাপতি নবকুমার বেতাল ও ওনার স্ত্রীর সঙ্গে যোগাযোগ করা হলেও তা করা সম্ভব হয়নি। ফোন বন্ধ রয়েছে বলে খবর।












Click it and Unblock the Notifications