মমতাকে হার্ট উপহার দিতে জুনিয়র চিকিৎসকদের পরামর্শ শুভেন্দুর, কয়েকশো কোটি টাকা চুরির অভিযোগ
RG Kar Incident: আরজি কর কাণ্ডে খুনী, ধর্ষক, তথ্যপ্রমাণ লোপাটকারী ও প্রমাণ লোপাটকারীদের কঠোরতম শাস্তি হোক। তা না হওয়া পর্যন্ত চলবে প্রতিবাদ। ঘোষণা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।
আজ নবান্নে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য ও পরে পুলিশ-প্রশাসনের আধিকারিকদের নিয়ে মুখ্য সচিব মনোজ পন্থের সাংবাদিক বৈঠকের কড়া সমালোচনা করেন শুভেন্দু।

শুভেন্দু এদিন বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর সাঙ্গোপাঙ্গো, চাটুকার পুলিশ ও আধিকারিকদের নিয়ে ভাবখানা এমন করছেন যেন বিজেপি বা বিরোধীদের হারিয়ে বিরাট জয় পেয়েছেন। যেন তিন-চতুর্থাংশ মেজরিটিতে ভোটে জিতেছেন। কিংবা ৪২টি লোকসভা আসন বা ২৯৪টি বিধানসভা আসনে রেকর্ড ভোটে জিতেছেন।
শুভেন্দুর কথায়, মমতার ভাব, উচ্ছ্বাসে স্পষ্ট, মানুষের মৃত্যুতে তিনি কতটা অসংবেদনশীল। মহিলা। ভাবা যায় না। হুঁশ আছে বলেই আমরা মানুষ। কীভাবে মিথ্যা কথা বললেন কয়েক দিনের ব্যবধানে। ১৪ অগাস্ট বলেছিলেন, ক্ষতিপূরণ হিসেবে টাকা দেওয়া যেতে পারে। আজ বললেন, টাকা দিতে চাইনি। স্মৃতিরক্ষায় কিছু টাকা দিতে চেয়েছি!
মমতা এদিন সকলকে বলেন, আরজি কর কাণ্ডের ১ মাস অতিক্রান্ত। এবার উৎসবে ফিরুন। শুভেন্দু বলেন, বিচার কি শেষ হয়ে গিয়েছে? ২০১৪ সালে নন্দীগ্রাম আন্দোলনেও সুশীল সমাজ, সংবেদনশীল, অরাজনৈতিক মানুষ প্রতিবাদে নেমেছিলেন। মমতা একার জোরে মুখ্যমন্ত্রী হননি। সিঙ্গুর, নন্দীগ্রাম ও নেতাইয়ের ঘটনার জন্য তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন।
সুহৃদ দত্ত থেকে অনুজ ও ডালিম পাণ্ডেদের কারাবাসের কথা বলে শুভেন্দু বলেন, সিবিআইয়ের তদন্তের কথা উনি জেনে রাখুন। নন্দীগ্রাম আন্দোলনে উনি ছিলেন না। ১৪ জনের মৃত্যুর কথা বলতে গিয়ে বলছেন, সিবিআই নাকি ছেড়ে দিয়েছেন। ওঁর সিআইডি লক্ষ্মণ শেঠকে গ্রেফতার করেছিল। ১৮১ দিন জেলে ছিলেন লক্ষ্মণ শেঠ। কিন্তু সিআইডি কী সাজা সুনিশ্চিত করতে পেরেছে?
মাননীয়া, আপনি কি জনগণ কে হাতের পুতুল পেয়েছেন?
— Suvendu Adhikari (@SuvenduWB) September 9, 2024
আপনি উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে, উৎসবে মেতে উঠতে বললে মেতে উঠবে, আন্দোলন বন্ধ করতে বললে বন্ধ করে দেবে।
এখনও তো দেবী পক্ষের সূচনা হয়নি, অসুরের বিনাশ বাকি রয়েছে।
একটু ধৈর্য ধরুন, মাতৃশক্তি জাগ্রত হয়েছে, পশ্চিমবঙ্গ কে স্বচ্ছ… pic.twitter.com/VBmDzeRsHF
শুভেন্দু বলেন, নির্ভয়া তহবিলে সিসিটিভি লাগানো-সহ নারী সুরক্ষায় ৭ হাজার কোটি টাকা এসেছিল। কয়েকশো কোটি টাকা চুরি করে অবাঙালি আইএএস, আইপিএসদের মাধ্যমে পাচার করা হয়েছে। উনি চাটুকার অবাঙালিদের পছন্দ করেন। সে কারণে অত্রি ভট্টাচার্য, সুব্রত গুপ্তরা আগের ব্যাচের হলেও তাঁদের টপকে মনোজ পন্থকে মুখ্য সচিব করা হয়েছে।
শুভেন্দুর কথায়, পুজো নিশ্চয় হবে। অষ্টমীতে অঞ্জলিও দেব। তবে উৎসব হবে কিনা তা সুপ্রিম কোর্টে পরবর্তী সিদ্ধান্ত দেখে ঠিক করবে বাঙালি। আমিও নিজের মতামত জানাব। আজ শুনানিতে ছত্রে ছত্রে পুলিশ, প্রশাসনের গাফিলতির কথা উঠে এসেছে। তথ্যপ্রমাণ নষ্ট হয়েছে। আমি ভেবেছিলাম অন্তর্বর্তী কোনও আদেশ আসবে। আর তাতেই মমতা এমন ভাব করছেন যেন যুদ্ধে জিতেছেন।
বাঙালির দুর্ভাগ্য আপনার মতো একজন মিথ্যাবাদী, মুখ্যমন্ত্রীর পদে আসীন রয়েছেন। আর কতো মিথ্যে কথা বলবেন আপনি, এবার থামুন :- pic.twitter.com/XqnAkW3WNf
— Suvendu Adhikari (@SuvenduWB) September 9, 2024
বিরোধী দলনেতা বলেন, উনি মিথ্যা কথা অবলীলায় বলেছেন। তাঁর অঙ্গভঙ্গি, মুখ দেখে বোঝা যায় মনের মধ্যে কতটা হিংস্রতা, প্রতিহিংসাপরায়ণতা রয়েছে। তাঁর অন্তর্নিহিত ক্রোধের বহিঃপ্রকাশ আজ বাঙালি দেখলেন। মানুষ বিচার করবেন নির্লজ্জ, মিথ্যাবাদী, অমানবিক মুখ্যমন্ত্রীকে। জুনিয়র চিকিৎসকরা বিনীত গোয়েলকে মেরুদণ্ড দিয়েছিলেন। সুযোগ পেলে মুখ্যমন্ত্রীকে একটা হার্ট দিয়ে আসুন।
Yesterday, a Protest March was held in Naihati; North 24 Parganas district, seeking justice for the RG Kar PGT Lady Doctor.
— Suvendu Adhikari (@SuvenduWB) September 9, 2024
Suddenly, some miscreants turned violent and started a commotion and eventually beat up the protestors. They didn't even spare the Ladies and even roughed… pic.twitter.com/JbzB0yq57K
চালান ছাড়া ময়নাতদন্তের ঘটনা ভয়ঙ্কর বলে উল্লেখ করেন শুভেন্দু। তিনি বলেন, যেখানে জনগণের অরাজনৈতিক আন্দোলনে হামলা হয়েছে আমি সেখানে কর্মসূচি নেব। জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ থেকে অর্ডার বের করেছি। কাল মাথাভাঙায় যাব। সেখানে ৪ তারিখ প্রতিবাদী জনতার উপর হামলা হয়েছিল। ব্যারাকপুর সাংগঠনিক বিজেপির তরফে অনুরোধ এসেছিল। বিজেপি কর্মী-সমর্থক ও সাধারণ মানুষজনকে নিয়ে শুক্রবার নৈহাটিতে যাব, তৃণমূলের গুন্ডাবাজির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে।












Click it and Unblock the Notifications