Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ত্রিপুরায় নোটার চেয়েও পিছিয়ে তৃণমূল! মমতার দলের 'সর্বভারতীয়' তকমা কাড়ার পক্ষে যুক্তি শুভেন্দুর

ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের প্রাপ্ত ভোটের হার নোটার চেয়েও কম। মেঘালয়ে সরকার গড়ার স্বপ্নও জলাঞ্জলি। এমাতবস্থায় নির্বাচন কমিশনারের কাছে তৃণমূলের সর্বভারতীয় তকমা কাড়ার অনুরোধ শুভেন্দু অধিকারীর।

ত্রিপুরা বিধানসভা নির্বাচনে নোটার চেয়েও পিছিয়ে পড়েছে তৃণমূল কংগ্রেস। ত্রিপুরাতে সরকার গঠনের স্বপ্ন নিয়ে এ রাজ্যের নানা স্তরের তৃণমূল নেতারা আগরতলায় ছুটেছিলেন। কিন্তু প্রাপ্তি বলতে শুধুই শূন্যতা। আর তাতেই এবার তৃণমূল কংগ্রেসকে তীব্র কটাক্ষে বিদ্ধ করলেন শুভেন্দু অধিকারী। নির্বাচন কমিশনের কাছে আর্জি জানালেন, টিএমসির সর্বভারতীয় তকমা কেড়ে নেওয়ার জন্য।

ত্রিপুরায় নোটার কাছেও হারল তৃণমূল

ত্রিপুরায় নোটার কাছেও হারল তৃণমূল

পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের সময় বিজেপি নেতাদের ডেইলি প্যাসেঞ্জারিকে কটাক্ষ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেস। বাংলায় বিরোধী দল হিসেবে উঠে এসেছে বিজেপি। যদিও দল ভাঙানোর খেলা চলছেই। তৃণমূল ত্রিপুরায় বিজেপির সুবিধা করে দিতেই কংগ্রেস ভাঙাতে গিয়েছে বলে অভিযোগ ছিল বাম ও কংগ্রেস নেতৃত্বের। ৬০ আসনের বিধানসভা নির্বাচনে বিজেপি জিতেছে ৩২টি আসন, সিপিআইএম জিতেছে ১১টিতে, কংগ্রেস তিনটি, আইপিএফটি পেয়েছে ১টি আসন, তিপ্রা মোথা পার্টির দখলে এসেছে ১৩টি আসন। তৃণমূল কংগ্রেস একটিও আসন পায়নি। উপরন্তু নোটার চেয়ে ভোটের শতাংশ কম। ত্রিপুরায় নোটার ঝুলিতে ১.৩৬ শতাংশ ভোট, তৃণমূলের ০.৮৮ শতাংশ।

কটাক্ষ শুভেন্দুর

কটাক্ষ শুভেন্দুর

বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বারেবারেই দাবি করে এসেছেন,ত্রিপুরায় নোটার চেয়ে কম ভোট পাবে তৃণমূল। এমনকী বিজেপির হয়ে প্রচারে গিয়ে তিনি তৃণমূলের নাম উল্লেখ করার প্রয়োজনীয়তাও অনুভব করেননি। তৃণমূলের ভরাডুবি দেখে কটাক্ষ করে শুভেন্দু অধিকারী জাতীয় নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনের আধিকারিকদের ট্যাগ করে আর্জি জানিয়েছেন, তৃণমূল কংগ্রেসের আগে যাতে সর্বভারতীয় শব্দটি আর না থাকে তার বন্দোবস্ত করতে। সর্বভারতীয় দল হতে গেলে যে মাপকাঠি প্রয়োজন তা আর টিএমসির নেই বলে দাবি শুভেন্দুর। তিনি তৃণমূলকে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দল বলেও তীব্র সমালোচনা করেছেন।

জাতীয় দলের যোগ্য নয় তৃণমূল

জাতীয় দলের যোগ্য নয় তৃণমূল

জাতীয় দলের তকমা পেতে গেলে যা যা দরকার শুভেন্দুর দাবি তার কোনওটিই পূরণ করা সম্ভব নয় তৃণমূল কংগ্রেসের পক্ষে। শুভেন্দু লিখেছেন, বিগত পাঁচ বছরে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের পাশাপাশি গোয়া, মেঘালয় ও ত্রিপুরায় ভোটে লড়েছে। ত্রিপুরায় প্রাপ্ত ভোটের হার ০.৮৮ শতাংশ, কোনও বিধায়ক নেই। গোয়ায় ৫.২১ শতাংশ ভোট পেয়েছে, সেখানেও কোনও তৃণমূল বিধায়ক নেই। মেঘালয়ে ১৩.৭৮ শতাংশ ভোট পেয়েছে, ৫ জন জয়লাভ করেছেন তৃণমূলের টিকিটে। ফলে বাংলা ও মেঘালয় ছাড়া আর কোথাও তৃণমূলের ৬ শতাংশ ভোট বা অন্তত ২ বিধায়ক নেই, যা জাতীয় দলের তকমার জন্য দরকার। লোকসভা ভোটেও ২০১৯ সালে তৃণমূল চারটি রাজ্যে ৬ শতাংশ ভোট পাওয়ার মাপকাঠি পূরণ করতে পারেনি। এমনকী বাংলার বাইরেও কোনও সাংসদ লোকসভা ভোটে তৃণমূলের টিকিটে জেতেননি।

নির্বাচন কমিশনকে আর্জি

নির্বাচন কমিশনকে আর্জি

শুভেন্দু আরও জানান, বাংলা ও মেঘালয় ছাড়া আর কোথাও বিধায়ক নেই। ফলে চার রাজ্যের আসনের ৩ শতাংশ আসন দখলও করতে পারবে না তৃণমূল। পশ্চিমবঙ্গ ছাড়া আর কোনও রাজ্যে তাদের লোকসভা সাংসদ নেই, এটাও দরকার জাতীয় দলের তকমা ধরে রাখতে গেলে। বিধানসভা বা লোকসভা ভোটে বৈধ ভোটের ৮ শতাংশ থাকাও জরুরি। বাংলা ছাড়া সেই মাপকাঠিও ছুঁতে পারছে না টিএমসি। শুভেন্দুর দাবি, কেন তাদের সর্বভারতীয় তকমা কেড়ে নেওয়া হবে না সে ব্যাপারে তৃণমূলকে নোটিশ পাঠিয়েছে নির্বাচন কমিশন। তৃণমূল ২০২৪ সালের লোকসভা ভোট অবধি সময় দেওয়ার আর্জি জানিয়েছে। এমতাবস্থায় শুভেন্দু চান, বর্তমান পরিস্থিতির নিরিখে তৃণমূলের সর্বভারতীয় তকমা কেড়ে নেওয়া হোক। সম্ভাবনা না থাকলেও যদি ভবিষ্যতে তৃণমূলে মাপকাঠিগুলি পূরণ করতে পারে তখন না হয় জাতীয় দলের তকমা তাদের ফেরানো হোক। শুভেন্দুর আর্জির প্রেক্ষিতে নির্বাচন কমিশন কী পদক্ষেপ করে সেটাই দেখার।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+