শুভেন্দু লোডশেডিংয়ে জিতেছেন প্রমাণ করতে হবে মমতাকেই, দিঘার চ্যালেঞ্জ বিধানসভা থেকে
নন্দীগ্রামের নির্বাচনের ফলাফল নিয়ে ফের কাঁটে কা টক্কর শুভেন্দু অধিকারী ও মমতা বন্দ্যোপাধ্যায়ের। মমতা বন্দ্যোপাধ্যায় পূর্বমেদিনীপুরের দিঘার সভা থেকে শুভেন্দুকে কটাক্ষ করেছিলেন নন্দীগ্রামের লোডশেডিংয়ে জয় নিয়ে। তার পাল্টা শুভেন্দু অধিকারী মমতাকে দিলেন বিধানসভা থেকে।
শুভেন্দু অধিকারী বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায়কে বলব, দিঘাতে ফ্লপ শো করে লাভ নেই। যতবার আপনি যাবেন, ততবার আমার ভোট বাড়বে। সব কিছু মানুষ দেখছেন। এখন আপনাকেই প্রমাণ করতে হবে যে, আমি লোডশেডিং করে জিতেছি।

পুরুলিয়া ও মেদিনীপুরের চাকরি প্রসঙ্গে
এরপরই মমতা বন্দ্যোপাধ্যায়কে একহাত নিয়ে বিরোধী দলনেতা জানান, উনি বারবারই পুরুলিয়া ও মেদিনীপুরের চাকরির প্রসঙ্গ তোলেন। কিন্তু ভুলে যান, উনি বিচারপতি কৌশিক চন্দ্রের কাছে ফাইন দিয়ে এসেছেন। উনি হোঁচট খেয়েছেন। তারপরও পুরুলিয়া ও মেদিনীপুরের চাকরি নিয়ে কথা বলছেন।

আমি কিন্তু প্রমাণ করবে দেব...
এখন উনি যে অভিযোগ তুলছেন আমরা বিরুদ্ধে, তা ওনাকে প্রমাণ করতে হবে। পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে তিনি বলেন, আমি কিন্তু প্রমাণ করবে দেব, আপনি আপনার ভাই ষষ্ঠী বন্দ্যোপাধ্যায়কে কোথায় নিয়ে গিয়েছিলেন। প্রথমে এসএসকেএম, পরে চিত্তরঞ্জন হাসপাতালে ট্রান্সফার করানো হয়েছে।

মুখ্যমন্ত্রীর কোনো মুখোশের অস্তিত্ব থাকবে না
শুভেন্দু অধিকারী বলেন, আমি প্রমাণ করে দেব কার্তিক বন্দ্যোপাধ্যায়ের ছেলেকে অর্থনৈতিক কোটায় কোথায় চাকরি দিয়েছেন আপনি। একটা ভাইঝি তো গিয়েছেন এসএসসির গ্রুপসিতে। এবার ভাইপো! আমার কাছে যা নথি আছে, আমি বের করতে থাকলে মুখ্যমন্ত্রীর আর কোনো মুখোশের অস্তিত্ব থাকবে না।

পুরো সিস্টেমটা একেবারে প্রাইভেট লিমিটেড কোম্পানি
এরপর তিনি বলেন, পিসি-ভাইপো এখনও বর্ধমানের এসপিকে বলেননি শক্তিগড়ের ঘটনার তদন্ত করার জন্য। পুরো সিস্টেমটা একেবারে প্রাইভেট লিমিটেড কোম্পানির মতো। বিজয় মালিকে এসএসকেএমে চিকিৎসা করা হচ্ছে না। ভুবনেশ্বরের এইমসে তাঁকে কাল স্থানান্তরিত করা হবে। পিজি হাসপাতালে রেফারেন্স না দিতে পারলে, আপনার অ্যাডমিশন হবে না।

আওয়াজ তুলতে হবে ‘নো টু ভোট মমতা’
তিনি বলেন, রাজ্যের এই পরিস্থিতিতে অনলি সলিউশন মমতাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বানাতে হবে, নইলে কোনও পরিত্রাণ হবে না। আওয়াজ তুলতে হবে 'নো টু ভোট মমতা'। এরপর শুভেন্দু বলেন, ৩৪টি মামলা দিয়েছেন আমার বিরুদ্ধে। আরও ৩৪০টা মামলা দিন।

দুর্নীতির মক্ষীরানিকে দেখে রাজনীতি শিখি না
শুভেন্দুর সাফ কথা, মেদিনীপুরের ছেলেদের মুখ্যমন্ত্রী কি রাজনীতি শেখাবেন? আমরা রাজনীতি শিখি ক্ষুদিরাম, মাতঙ্গিনী হাজরা, বীরেন শাসমলকে দেখে। আমরা রাজনীতি শিখি সতীশ সামন্তদের দেখে। আপনার মতো দুর্নীতির মক্ষীরানিকে দেখে রাজনীতি শিখি না।

একটি বিশেষ ভোটব্যাঙ্ক নিশ্চিত করার জন্য হিংসা
এদিন শুভেন্দু সংখ্যালঘু তুষ্টিকরণের অভিযোগও তোলেন মমতার বিরুদ্ধে। তিনি বলেন, কোনো একটি বিশেষ ভোটব্যাঙ্ক নিশ্চিত করার জন্য হিংসা ছড়াচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাগরদিঘি উপনির্বানে হারের পর ভয় পেয়েছেন মুখ্যমন্ত্রী। সংখ্যালঘু ভোটব্যাঙ্ক তার পাশ থেকে সরে যেতে শুরু করেছে, এই আশঙ্কা করে চলে যাওয়া ভোটব্যাঙ্ক ফেরাতে মমতা বন্দ্যোপাধ্যায় দাঙ্গাকে আশ্রয় করেছেন।
ছবি সৌ:ফেসবুক












Click it and Unblock the Notifications