'এতে টিআরপি আরও বাড়বে', সুদীপ্ত সেনের দাবি প্রসঙ্গে কেন এমন বললেন শুভেন্দু?
বছর ঘুরলেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন! আর এরপরেই ২৪ এর লোকসভা। ব্যাক টু ব্যাক নির্বাচনের আগে ফের একবার বাংলায় সারদা বিতর্ক। নাম জড়িয়েছে শুভেন্দু অধিকারীর। সুদীপ্ত সেনের বিস্ফোরক দাবি ঘিরেই এখন শুরু হয়েছে জোর বিতর্ক। আর এই
বছর ঘুরলেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন! আর এরপরেই ২৪ এর লোকসভা। ব্যাক টু ব্যাক নির্বাচনের আগে ফের একবার বাংলায় সারদা বিতর্ক। নাম জড়িয়েছে শুভেন্দু অধিকারীর। সুদীপ্ত সেনের বিস্ফোরক দাবি ঘিরেই এখন শুরু হয়েছে জোর বিতর্ক। আর এই বিতর্কের মধ্যেই চলছে রাজনৈতিক বিতর্কও।

ইতিমধ্যে বিরোধী দলনেতাকে গ্রেফতারের দাবিতে পথে নামছে তৃণমূল। অন্যদিকে পালটা আদালতে যাওয়ার পরামর্শ বিজেপির। কিন্তু যাকে নিয়ে বিতর্ক তিনি কি বলছেন?
শুক্রবার শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বিস্ফোরক দাবি করেন সারদা কর্তা। টাকা নেওয়ার দাবি তো বটেই, বিরোধী দলনেতা'র বিরুদ্ধে ব্ল্যাকমেল করারও অভিযোগ তুলেছেন তিনি। সেবি থেকে সুদীপ্ত সেনকে বাঁচানোর কথাও নাকি শুভেন্দু অধিকারী দিয়েছিলেন বলে অভিযোগ। একের পর এক অভিযোগে কার্যত শুক্রবার মেজাজ হারান শুভেন্দু। বলেন, এই সব ব্যাপারে জিজ্ঞেস করবেন না। তবে আজ শনিবার মুখ খুলেছেন বিরোধী দলনেতা।
বলেন, এটা ৫৬ এর কাউন্টার! মমতা বন্দ্যোপাধ্যায় আমার কাছে হেরেছেন। আর সেই জ্বালা-যন্ত্রণা ভুলতে পারছেন না বলে কটাক্ষ বিরোধী দলনেতা'র। শুধু তাই নয়, কোম্পানি'র মালিক কর্মচারীদের দিয়ে এই সব করাচ্ছেন বলেও তোপ। তাতে তাঁর যে কিছু যায় আসবে তা এদিন স্পষ্ট জানিয়ে দিয়েছনে শুভেন্দু অধিকারী। এমনকি এতে টিআরপি তাঁর আরও বাড়বে বলেও মন্তব্য।
বলে রাখা প্রয়োজন, ইতিমধ্যে সারদা-কান্ডে শুভেন্দু অধিকারী'র গ্রেফতারি চেয়ে পথে নামার ঘোষণা করেছে তৃণমূল। সোমবার সিজিও কমপ্লেক্স সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ দেখানোর হুঁশিয়ারিও দিয়েছেন তৃণমূল মুখমাত্র কুণাল ঘোষ। তাঁর দাবি, সিবিআই নিরপেক্ষ তদন্ত করলে অবিলম্বে শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করতে হবে। এই মর্মে রাজ্যপাল জগদীপ ধনখড়েরও দ্বারস্থ হয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সহ তৃণমূল নেতৃত্ব।
তবে শাসক দলের এহেন কর্মসূচি ঘিরে পালটা তোপ বিরোধীদের। ইতিমধ্যে এই বিষয়ে বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেন, আদালতের নির্দেশে সারদা-কান্ডে সিবিআই তদন্ত করছে। তদন্ত নিয়ে কোনও অভিযোগ থাকলে আদালতের দ্বারস্থ হওয়ার পরামর্শ বিজেপি নেতা'র। শুধু সিবিআই অফিসে;র সামনে চিৎকার করে কোনও লাভ নেই বলেই দাবি তাঁর।
পাশাপাশি বাম সহ কংগ্রেসের দাবি, কুণাল ঘোষ এক সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে সবথেকে বড় সুবিধাভোগী বলেছিলেন। ফলে শুভেন্দুর সঙ্গে তাঁকেও জেরা করার দাবি বাম-কংগ্রেসের। যদিও এই বিষয়ে তৃণমূলের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে নতুন করে সারদা বিতর্ক সংবাদ শিরোনামে তা কার্যত স্পষ্ট।
-
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ











Click it and Unblock the Notifications