নবান্ন অভিযান সফল করতে মরিয়া বঙ্গ বিজেপি,নন্দীগ্রামে মিছিল শুভেন্দুর-যদুবাবুর বাজারে পথনাটকে প্রচার রুদ্রনীলের
নবান্ন অভিযান সফল করতে মরিয়া বঙ্গ বিজেপি, নন্দীগ্রামে মিছিল শুভেন্দুর-যদুবাবুর বাজারে পথনাটকে প্রচার রুদ্রনীলে
১৩ সেপ্টেম্বর নবান্ন অভিযােনর ডাক দিয়েছে বিজেপি। শাসক দলের বিরোধিতায় সুর চড়াতে এই নবান্ন অভিযানকেই পাখির চোখ করেছে বিজেপি। রবিবারের সকাল থেকেই নন্দীগ্রামে পথে নেমে মিছিল শুরু করলেন শুভেন্দু অধিকারী। বিজেপি কর্মীসমর্থকদের নিয়ে নন্দীগ্রামে মিছিল শুরু করেছেন তিনি। অন্যদিকে কলকাতা শহরও চলছে প্রচার। বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ রবিবার সকালে যদু বাবুর বাজারে পথনাটিকা করে নবান্ন অভিযােনর সমর্থনে প্রচার শুরু করেছেন।

রাজ্যের একের পর একদুর্নীতি শাসক দলের অন্দরে প্রকাশ্য এসে পড়েছে। একািধক নেতা মন্ত্রীর বাড়িতে সিবিআই হানা হয়েেছ। তারই প্রতিবাদে আগামী ১৩ সেপ্টেম্বর নবান্ন অভিযােনর ডাক দিয়েছে বিজেপি। শীর্ষ মহল থেকে তার তোরজোর চলছে। পঞ্চায়েত ভোটের আগে দলের নেতাকর্মীদের চাঙ্গা করাও এই নবান্ন অভিযানের অন্যতম উদ্দেশ্য।
গত কয়েকদিন ধরেই নবান্ন অভিযানের প্রচারে বিজেপি নেতাকর্মীরা পথে নেমেছেন। বিশেষ করে শুভেন্দু অধিকারীকে একাধিক জায়গায় মিছিল করতে দেখা গিয়েছে। রবিবার সকাল নন্দীগ্রাম তোলপাড় করে মিছিল করলেন শুভেন্দু অধিকারী। প্রসঙ্গত উল্লেখ্য গত কয়েকদিন ধরেই নন্দীগ্রামে একাধিক জায়গায় শাসদ দলের অন্দরে ক্ষোভ দানা বাঁধতে শুরু করেছে। নন্দীগ্রামে একাধিক নেতা কর্মী ক্ষোভ প্রকাশ করেছেন। এরই মাঝে শুভেন্দুর এই প্রচারমিছিলে যে উত্তাপ বাড়বে তাতে কোনও সন্দেহ নেই।
মিছিল থেকেই শাসক দলকে তীব্র নিশানা করেছেন শুভেন্দু অধিকারী। তিনি গার্ডেনরিচে ব্যবসায়ীর বাড়িতে টাকা উদ্ধারের ঘটনা নিয়ে সরব হয়েছে। শুভেন্দু অধিকারী কটাক্ষ করে বলেছেন , উন্নয়ন দুয়ার নয় খাটের তলায়। সম্প্রতি সারদা কাণ্ডে শুভেন্দুর গ্রেফতারির দাবিেত সরব হয়েছিল বিজেপি। তারপরেই সারদাকাণ্ডে অন্যতম অভিযুক্ত দেবযানী মুখোপাধ্যায়ের মা শর্বরী মুখোপাধ্যায় সিবিআইকে চিঠি লিখে বিস্ফোরক অভিযোগ করেন। তিনি অভিযোগ করেন দেবযানীকে শুভেন্দু অধিকারীর নাম করতে চাপ দিয়েছে সিআইডি। শুভেন্দু অধিকারী এবং সুজন চক্রবর্তী ২ জনে ৬ কোটি টাকা তাঁর চোখের সামনে নিয়েছে বলে বলার জন্য দেবযানীকে চাপ দিয়েছেন সিআইডি অফিসাররা। সেটা না বললে তাঁর বিরুদ্ধে আরও ৯টি মামলা করা হবে বলে ভয় দেখিয়েছে সিআইডি অফিসাররা। চিঠিতে এমনই বিস্ফোরক দাবি করেছিলেন দেবযানী মুখোপাধ্যায়ের মা।
এদিকে আবার নবান্ন অভিযানের সমর্থনে রবিবারের সকালে ভবানীপুরে যদুবাবুর বাজারে বিজেপি প্রচার করে। বিজেপি নেতা রুদ্রনীল ঘোষে সহ একধিক বিজেপি নেতা ছিলেন সেখানে। নাচ-গান-নাটকের মাধ্যমে চলছে নবান্ন অভিযানের প্রচার।
-
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত











Click it and Unblock the Notifications