কুণাল ঘোষের নাম শুনতেই হাত জোড় করলেন শুভেন্দু অধিকারী? কী বললেন তিনি?

দুজনের মধ্যে আদায়-কাঁচকলায় সম্পর্ক। একে অপরের নাম শুনলেই কার্যত ক্ষেপে যান। আজ বুধবার কুণাল ঘোষের প্রসঙ্গ উঠতেই হাতজোড় করলেন শুভেন্দু অধিকারী। এই ছবি দেখা গেল বঙ্গ রাজনীতিতে।

কুণাল ঘোষ তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকে অপসারিত হলেন। বুধবার সকালে তাপস রায়ের সুখ্যাতি করেছিলেন কুণাল। কলকাতার ৩৮ নম্বর ওয়ার্ডের একটি রক্তদান শিবিরে ঝটিকা সফরে গিয়েছিলেন কুণাল ঘোষ। সেখানে উপস্থিত ছিলেন কলকাতা উত্তর কেন্দ্রের বিজেপি প্রার্থী তাপস রায়।

Suvendu Adhikari

তাপস রায়ের সঙ্গে কুণাল ঘোষের দীর্ঘদিনের সম্পর্ক। দলবদল করে তাপস রায় এখন বিজেপিতে। দল ছাড়ার আগে পর্যন্ত তাপস রায়কে বুঝিয়েছিলেন কুণাল ঘোষ। এদিন তাপস রায় সম্পর্কে যথেষ্ট সুখ্যাতি করেন কুণাল ঘোষ। কোনও বিরুদ্ধ মন্তব্য তাঁর মুখে দেখা যায়নি।

কুণাল ঘোষ কি তাহলে সৌজন্যতার রাজনীতি করলেন? সেই প্রসঙ্গ ওঠে। ভোটের আগে বিজেপি প্রার্থীর সঙ্গে কেন তিনি এক মঞ্চে? সেই প্রশ্ন দলের অন্দরে ওঠে। এরপর বিকেলে জানা যায়, শাস্তি হল কুণালের। দলের সাধারণ সম্পাদক পদ থেকে তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে।

তাপস রায় সম্পর্কে কুণাল ঘোষের মতামত। এই বিষয়ে শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করতে চেয়েছিলেন সাংবাদিকরা। রাজ্যের বিরোধী দলনেতা নাম শুনেই হাতজোড় করলেন। চোখ বন্ধ করে নমস্কারের আকারে কিছুক্ষণ চুপ থাকলেন। বলে ফেললেন, "ওনার সম্পর্কে আমি কিছু বলব না...।" সেই সময় হাসির রোল উঠেছিল চারদিকে। কুণাল ঘোষ সম্পর্কে তিনি কোনও কথা শুনতে চান না। এই ইঙ্গিত করলেন শুভেন্দু অধিকারী ?

এরপর শুভেন্দু বলেন, "এর উত্তর পিসি ভাইপো দিতে পারবে।" রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে ব্যক্তিগত কোনও শত্রুতা নেই তাঁর। রাজনৈতিকভাবে তাঁরা একে অপরকে আক্রমণ করেন। সাংবাদিক সম্মেলনে আজ কুণাল ঘোষ এই কথা বলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+