তৃণমূল কাউন্সিলর টাকার রফা করছেন! ভিডিও পোস্ট করে কটাক্ষ শুভেন্দুর

ফ্ল্যাটের বর্গফুট পিছু টাকার রফা চলছে। তৃণমূল কংগ্রেস কাউন্সিলর প্রোমোটারের সঙ্গে টাকার রফা করছেন। এমনই অভিযোগ এনেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কলকাতা পুরসভার ১২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বিরুদ্ধে এই অভিযোগ করেছেন তিনি। যদিও কাউন্সিলর সেই অভিযোগ মানতে চাননি।

এক্স হ্যান্ডেলে শুভেন্দু অধিকারী শুক্রবার একটি ভিডিও পোস্ট করেছেন। ১২৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর ছন্দা সরকারকে সেই ভিডিওয় দেখা যাচ্ছে। তিনি কারোর সঙ্গে টাকার রফা করছেন, বলে মনে হচ্ছে। ফ্ল্যাটের প্রতি বর্গফুট হিসেবে ৮০ টাকা করে চাইছেন তিনি৷ যদিও এই ভিডিও সত্যতা যাচাই করেনি ওয়ান ইন্ডিয়া বাংলা।

suvendu adhikari

শুভেন্দু অধিকারী সেই ভিডিও নিয়ে তৃণমূলের দিকে প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন। তৃণমূল দল দুর্নীতি করে। আরও একবার সেই ঘটনা প্রমাণ হল। এমনই বক্তব্য রাজ্যের বিরোধী দলনেতার। যদিও কাউন্সিলর ছন্দা সরকার এই বিষয়ে অভিযোগ মানতে চাননি। তিনি কোনওভাবেই এই সব ঘটনার সঙ্গে যুক্ত নন। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে পারিটা সড়ক হয়েছেন তিনি।

কাউন্সিলরের সঙ্গে শুভেন্দু অধিকারী কোনওদিন সাক্ষাৎ হয়নি। শুভেন্দু অধিকারী তৃণমূল থাকতে প্রচুর অর্থ, ক্ষমতা নিয়েছিলেন। শুভেন্দু অধিকারী এই অভিযোগের সত্যতা প্রমাণ করুক। তার সামনে আসুক। এমনই দাবি জোর গলায় করেছেন কাউন্সিলর ছন্দা অধিকারী।

শুভেন্দু অধিকারী পাল্টা খোঁচা দিয়েছেন। ভিডিও সত্য না হলে কাউন্সিলর মামলা করুক। কাউন্সিলেরর কাছে কেন তিনি যাবেন? তার কাছে ইডি যাবে। বলে কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী।

ভিডিওর গলা সত্যতা বিচার করতে হলে ভয়েস স্যাম্পেল টেস্ট হোক। কালীঘাটের কাকুর মতো কণ্ঠস্বরের পরীক্ষা করা হবে। তিনি ভুল হলে ক্ষমা চাইবেন। এই খোঁচাও দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+