গরু-কয়লা নিয়ে সিআইডি তদন্তের এক্তিয়ার নিয়ে প্রশ্ন শুভেন্দুর! বললেন, আইনত পারে না

গরু-কয়লা নিয়ে সিআইডি তদন্তের এক্তিয়ার নিয়ে প্রশ্ন শুভেন্দুর! বললেন, আইনত পারে না

গরু পাচার-কাণ্ডে সিআইডি তদন্তের এক্তিয়ার নিয়ে এবার প্রশ্ন তুললেন শুভেন্দু অধিকারী। আজ বৃহস্পতিবার বিজেপি কাউন্সিলার মীনাদেবী পুরোহিতকে দেখতে যান তিনি। গত নবান্ন অভিযানে গিয়ে ইটের আঘাতে মাথা ফাটে বিজেপি নেত্রীর। কার্যত গুরুতর অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। যদিও সম্প্রতি বাড়ি ফিরেছেন। আর এরপরেই প্রাক্তন ডেপুটি মেয়রকে দেখতে গেলেন বিরোধী দলনেতা। আর সেখানেই সিআইডি তদন্ত নিয়ে প্রশ্ন তাঁর।

বলে রাখা প্রয়োজন, এর আগে বিজেপি কাউন্সিলারকে দেখতে গিয়েছিলেন ফিরহাদ হাকিম। খোদ মুখ্যমন্ত্রী দ্রুত আরোগ্য কামনা করেছেন বলে জানিয়েছিলেন তিনি।

জিতেন্দ্র'র পাশে আছি

জিতেন্দ্র'র পাশে আছি

গরু পাচার-কাণ্ডে তদন্ত করছে সিবিআই। পাশাপাশি এই ঘটনার তদন্ত করছে রাজ্যের গোয়েন্দা সংস্থা সিআইডিও। বিভিন্ন জায়গাতে তল্লাশি চালাচ্ছেন তদন্তকারী আধিকারিকরা। আর সেই তদন্তেই আসানসোলের বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিকে তলব করেছে সিআইডি। আগামীকাল শুক্রবার তদন্তের মুখোমুখি হওয়ার কথাও জানানো হয়েছে। আর তা ঘিরে শুরু হয়েছে বিতর্ক। এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারীর দাবি, প্রতিহিংসার রাজনীতি করা হচ্ছে। ওর উচিত মামলা করা। আইনের দ্বারস্থ হওয়া। আমি জিতেন্দ্রের পাশে আছি বলে দাবি বিরোধী দলনেতার।

সিআইডির তদন্ত নিয়ে প্রশ্ন শুভেন্দুর

সিআইডির তদন্ত নিয়ে প্রশ্ন শুভেন্দুর

শুভেন্দু অধিকারী এদিন বলেন, সিবিআই যখন তদন্ত করছে সিআইডি কখনই তদন্ত করতে পারে না। রাজনৈতিক লোকদের মিথ্যা বলে টাচ করার চেষ্টা চলছে। তবে গরু পাচার মামলা একাধিক রাজ্যের ব্যাপার বলে দাবি বিরোধী দলনেতার। তাঁর মতে, এখানে সেন্ট্রালের আধিকারিকরাও যুক্ত রয়েছে। এমনকি কোলের আধিকারিকরা যুক্ত সেখানে সিআইডি ঢুকতেই পারে না। এমনকি বাংলাদেশে টাকা গিয়েছে। ব্যাঙ্ককেও টাকা গিয়েছে বলেও দাবি বিরোধী দলনেতার। সেখানে কীভাবে সিআইডি তদন্ত করতে পারে তা নিয়ে প্রশ্ন বিরোধী দলনেতার।

বিভিন্ন জায়গাতে হানা

বিভিন্ন জায়গাতে হানা

বলে রাখা প্রয়োজন, শুধু গরুই নয়, কয়লা পাচার কাণ্ডেও আলাদা ভাবে তদন্ত করছে সিআইডি। আর সেই তদন্তে রাজ্যের বিভিন্ন জায়গাতে হানা দিচ্ছেন রাজ্যের গোয়েন্দারা। এমনকি বুধবারও গরু পাচার কান্ডের মূল অভিযুক্ত এনামুলের এক আত্মীয়ের অফিসে দীর্ঘক্ষণ তল্লাশি চালান তদন্তকারীরা। সেখান থেকে বেশ কিছু নথিও ইতিমধ্যে বাজেয়াপ্ত করা হয়েছে। দীর্ঘ তল্লাশির পর সেই অফিস সিল করে দেওয়া হয়। আর এর মধ্যেই নয়া মোড়। প্রাক্তন তৃণমূল নেতাকে এবার জেরা করতে চেয়ে তলব করল সিআইডি। যদিও বিজেপির দাবি, মলয় ঘটককে তলব করেছিল। এবার জিতেন্দ্রকে ডাকা হয়েছে। সবাই বুঝতে পারছে বলেও দাবি বিজেপি নেতার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+