তৃণমূল লড়বে নোটার সঙ্গে, অভিষেককে কটাক্ষে ২০২৪-এর ভবিষ্যদ্বাণী শুভেন্দুর
একুশে বাংলা-জয়ের পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাম্রাজ্য বিস্তারের অভিযানকে গরুর গাড়ির হেডলাইটের সঙ্গে তুলনা করলেন শুভেন্দু অধিকারী। তাঁর ব্যাখ্যায়, তৃণমূলকে লড়তে হবে নোটার সঙ্গে।
একুশে বাংলা-জয়ের পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাম্রাজ্য বিস্তারের অভিযানকে গরুর গাড়ির হেডলাইটের সঙ্গে তুলনা করলেন শুভেন্দু অধিকারী। তাঁর ব্যাখ্যায়, তৃণমূলকে লড়তে হবে নোটার সঙ্গে। বিজেপির সঙ্গে লড়াই তো দূর অস্ত, অন্য রাজ্যে নোটার থেকেও কম ভোট পেয়ে এসেছে তৃণমূল, এবারও অভিষন্ধি পূরণ হবে না।

মঙ্গলবার দুর্গাপুর প্রোজেক্টস লিমিটেডে জমি আন্দোলনে অংশ নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কটাক্ষ করেন তৃণমূলের সাম্রাজ্য বিস্তার অভিযানের। তাঁর কথায়, রাজ্যে উন্নয়নে ব্যর্থ তৃণমূল সরকার, এ রাজ্যে কোনও চাকরি নেই। দু-কোটি বেকার। একটার পর একটা জুটমিল-সুতোমিল বন্ধ হচ্ছে। এসএসি বন্ধ ২০১৪ থেকে। এই তো বাংলার সরকারের অবস্থা।
তৃণমূল সর্বভারতীয় দল হিসেবে ভিত শক্ত করতে নামছে ২১ জুলাই থেকে। বিভিন্ন রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়াল ভাষণ শোনানোর ব্যবস্থা হয়েছে জায়েন্ট স্ক্রিন লাগিয়ে। এ প্রসঙ্গে শুভেন্দু বলেন, আমিও তৃণমূলের অসমের পর্যবেক্ষক ছিলাম। জানি ভিনরাজ্যে তৃণমূলের কী অবস্থা। তৃণমূল অন্য রাজ্যে নোটার থেকেও কম ভোট পায়।
শুভেন্দুর কথায়, তৃণমূল টিকে রয়েছে মাননীয়ার পুলিশের জন্য। আসলে তৃণমূলের সঙ্গে কেউ নেই। তৃণমূল হচ্ছে গরুর গাড়ির হেডলাইট। সেই দল আবার ভিনরাজ্যে সাম্রাজ্য বিস্তারে যাচ্ছে। এর ফল কী হয় দেখবেন ভবিষ্যতেই। বিজেপিই ভবিষ্যৎ। কেন্দ্র ও রাজ্য উভয় ক্ষেত্রেই বিজেপির সরকার হবে। তবেই দেশ বাঁচবে, রাজ্য বাঁচবে।












Click it and Unblock the Notifications