বিজেপির মুকুল থাকলে তৃণমূলের আছেন শুভেন্দু, মৌসমকে এনে প্রমাণ দিলেন তমলুকের রবিনহুড
শুভেন্দু অধিকারী এদিন আরও বড় কাজ করে দেখালেন।
ছিলেন সাংসদ। রাজ্যের প্রয়োজনে তাঁকে মন্ত্রিসভায় এনেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দক্ষ সংগঠক হিসাবে বরাবর নাম রয়েছে তাঁর। মেদিনীপুরকে একার নেতৃত্বে বিরোধীশূন্য করে ছেড়েছেন তিনি। এহেন শুভেন্দু অধিকারী এদিন আরও বড় কাজ করে দেখালেন।

তাঁর হাত ধরেই কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেস যোগ দিলেন মালদহ উত্তরের এই দাপুটে সাংসদ। এর ফলে এই জেলা যা একসময়ে কংগ্রেসের গড় বলে পরিচিত ছিল তা কার্যত পুরোটাই তৃণমূলের হয়ে গেল।
এই জমি দখলের কারিগর অবশ্যই শুভেন্দু অধিকারী। মমতার স্নেহধন্য পরিবহণ মন্ত্রী শুভেন্দুকে মুর্শিদাবাদ ও মালদহের দায়িত্ব কাঁধে তুলে দিয়েছেন দলনেত্রী। মুর্শিদাবাদ অধীর চৌধুরীর গড় বলে সেখানে বড় বড় সভা করেছেন শুভেন্দু। কার্যত অধীরের কাছ থেকে সবকটি আসন ছিনিয়ে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
তবে পাশাপাশি মালদহে যে নিজের ক্যারিশমা দেখানোর পথে রয়েছেন তা এতদিন স্পষ্ট হয়নি। এদিন মৌসম বেনজির নূরের তৃণমূলে যোগদানের মধ্য দিয়েই তা বুঝিয়ে দিলেন শুভেন্দু।
মুকুল রায় তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে গিয়ে ছোট-বড় বেশ কয়েকজন নেতাকে দল ভাঙিয়ে তুলে এনেছেন। কয়েকদিন আগে সাংসদ সৌমিত্র খাঁ-কে বিজেপিতে যোগ দিইয়ে চমকে দিয়েছেন। তবে এবার পাল্টা দিলেন শুভেন্দুও।












Click it and Unblock the Notifications