পার্টি অফিস দখলমুক্ত করতে শুভেন্দুর নেতৃত্বে তৃণমূলের বৈঠক

জেলাজুড়ে বিজেপির দখল করা দলীয় কার্যালয় কীভাবে পুনরুদ্ধার করা যায়, তা ঠিক করতে বৈঠক করলেন পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।

জেলাজুড়ে বিজেপির দখল করা দলীয় কার্যালয় কীভাবে পুনরুদ্ধার করা যায়, তা ঠিক করতে বৈঠক করলেন পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। সোমবার দুপুরে রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে মেদিনীপুরে এই বৈঠক হয়।

পার্টি অফিস দখলমুক্ত করতে শুভেন্দুর নেতৃত্বে তৃণমূলের বৈঠক

উল্লেখ্য, মেদিনীপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী মানস ভুইয়াঁকে হারান বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। একই সঙ্গে পাশের কেন্দ্র ঘাটালেও গতবারের থেকে ভোট বেড়েছে বিজেপির। এরপর থেকেই পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে বিজেপি কর্মীরা সন্ত্রাস শুরু করেছে বলে অভিযোগ তৃণমূলের। কেশপুর সহ অন্যান্য এলাকায় তৃণমূল কংগ্রেসের অনেক কার্যালয় বিজেপি দখল করে নিয়েছে বলেও অভিযোগ। যদিও বিজেপি অভিযোগ অস্বীকার করেছে।

এদিন পশ্চিম মেদিনীপুর জেলার তৃণমূল নেতাদের সঙ্গে বৈঠক করার পর কিছু অস্থির এলাকায় যান রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁকে ঘিরে কান্নায় ভেঙে পড়েন দলের কর্মী ও তাঁদের পরিবারের সদস্যরা। তিনি বলেন, কোন দল যদি মনে করে‌ যে তারা অগনতান্ত্রিক কাজ করবে, তাদের জেনে রাখা ভাল যে তৃণমূল কংগ্রেস তা বরদাস্ত করবে না। সিপিএমের হার্মাদদের সঙ্গে নিয়ে বিজেপি এই সন্ত্রাস চালাচ্ছে বলেও অভিযোগ করেছেন শুভেন্দু।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+