নির্বাচনের আগেই! স্প্রে করা হবে রাসায়ানিক... শুভেন্দুর উপর জঙ্গি হামলার ছক, বিস্ফোরক অর্জুন
Suvendu Adhikari-Arjun Singh: বাংলাদেশি জঙ্গিদের টার্গেটে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)! যে কোনও সময় হতে পারে হামলা। ইতিমধ্যে নাকি তৈরি ছক। তা জানিয়ে রাজ্য পুলিশ সহ একাধিক সংস্থাকে সতর্ক করেছে কেন্দ্র। এমনকি সিআরপিএফকেও সতর্ক করা হয়েছে বলে জানা গিয়েছে। আর এর মধ্যে এই ইস্যুতে বিস্ফোরক মন্তব্য করলেন অর্জুন সিং (Arjun Singh)।
তাঁর দাবি, শুভেন্দুকে আগামী ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে সরিয়ে দিতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এজন্য জিহাদি সংগঠনের সঙ্গে উনি (পড়ুন-মমতা) হাত মিলিয়েছেন বলেও বিস্ফোরক মন্তব্য করেছেন বারাকপুরের প্রাক্তন সাংসদ।

এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে অর্জুন বলেন, রাজনীতি করার জন্য কোনও কথা বলি না। আগেও প্রমাণিত হয়েছে আমি যা বলেছি। পাঁচ-দিন বাদে তা প্রমাণিত হয়েছে। তবে শুভেন্দু অধিকারীই এখন মূল টার্গেট। Z প্লাস সিকিওরিটি পান। কিন্তু যে রাস্তা দিয়ে উনি যাচ্ছেন সেখানে যদি বড় গাড়িতে IED নিয়ে ঢুকে গিয়ে বিস্ফোরণ ঘটায়? তাহলে কেন্দ্রীয় সংস্থা কী করবে? প্রশ্ন বিজেপি নেতার।
শুধু তাই নয়, রাসায়ানিক স্প্রে ছড়িয়েও বিরোধী দলনেতাকে হত্যার ষড়যন্ত্র করা হতে পারে বলেও বিস্ফোরক দাবি করেন। এই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকেও আক্রমণ করতে ছাড়েননি অর্জুন সিং। জানান, রাজ্যের সংস্থার উপর আস্থা না রাখাই ভালো। নিরাপত্তা আরও বাড়ানোর প্রয়োজন আছে। অবশ্যই ব্যক্তিগত নিরাপত্তা বাড়া, সঙ্গে যেখানে যেখানে বিরোধী দলনেতা যাচ্ছেন সেখানেও নিরাপত্তা যাতে বাড়ানো হয় সেই দাবিও জানিয়েছেন অর্জুন সিং।
কার্যত পুরো ঘটনার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ে]র যোগ থাকা নিয়েও বিস্ফোরক দাবি করেন। জানান, ২০২৬ সালের নির্বাচনের আগে শুভেন্দু অধিকারীকে খুনের ছক করা হয়েছে। আর তাঁকে সরাতে পারলেই পোয়া বারো মমতা বন্দ্যোপাধ্যয়ের হয়ে যাবে। শত্রুকে নাশ মমতা বন্দ্যোপাধ্যায় সব করতে পারেন। এমনকি জিহাদি সংগঠনের সঙ্গে হাত উনি মিলিয়েছেন বলেও চাঞ্চল্যকর দাবি করেন বারাকপুরের দুদণ্ড প্রতাপ এই নেতা। আর এহেন মন্তব্য ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা।
অন্যদিকে বাংলাদেশি জঙ্গিদের টার্গেটে রয়েছে, তা নিয়ে মোটেই আতঙ্কিত নন নন্দীগ্রামের বিধায়ক। তিনি জানান, আমি আমার কাজ করে যাব। মানুষ সঙ্গে আছে। আগে সিপিএম-তৃণমূল সবাইও আক্রমণ করেছে। বলে রাখা প্রয়োজন, কেন্দ্রীয় গোয়েন্দাদের সতর্কবার্তা পাওয়ার পরেই নড়েচড়ে বসেছে বিরোধী দলনেতার সঙ্গে থাকা সুরক্ষা কর্মীরা। কড়া নজরদারির সঙ্গে সমস্ত কিছুতে অ্যালার্ট জারি করা হিয়েছে বলে খবর।












Click it and Unblock the Notifications