আর কত মৃত্যু হলে তাঁর বিবেককে নাড়া দেবে? বজবজ বিস্ফোরণে NIA তদন্ত দাবি করে মমতাকে নিশানা শুভেন্দুর
বজবজ বিস্ফোরণে এনআইএ তদন্তের দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি এই বিস্ফোরণের ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে বলেছেন, আর কত মৃত্যু হলে তাঁর বিবেককে নাড়া দেবে? পুলিশের বিরুদ্ধে তিনি তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগও করেছেন।
প্রসঙ্গত রবিবার সন্ধে সাড়ে সাতটার কিছু পরে বজবজের চিংড়িপোতা গ্রাম পঞ্চায়েত এলাকায় বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ হয়। ঘটনায় তিনজনের মৃত্যু হয়। এঁরা সবাই মহিলা। এগরার বিস্ফোরণের রেশ কাটতে না কাটতেই এই বিস্ফোরণের খবর পাওয়ার পরেই পুলিশ এলাকায় ব্যাপক অভিযান শুরু করে।

পুলিশ সূত্রে দাবি তল্লাশিতে এলাকা থেকে প্রায় ২০ হাজার কেজি বাজি উদ্ধার করা হয়েছে। মজুত বাজি থেকেই বিস্ফোরণ বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। তবে বিরোধীদের অভিযোগ বাজিকে সামনে রেখে এলাকায় বোমা তৈরির কাজ চলছিল।
এদিকে এই ঘটনা নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। টুইটে তিনি বলেছেন, ঘুম থেকে উঠে মমতা বন্দ্যোপাধ্যায় কি পুড়ে যাওয়া লাশের গন্ধ পাচ্ছেন। আর কত মৃত্যু হলে সেটা তাঁর বিবেককে নাড়া দেবে, সেই প্রশ্ন করেছেন তিনি।

ঘটনার পরে এলাকায় পুলিশের তল্লাশি নিয়ে কটাক্ষ করে বিরোধী দলনেতা বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ যেটা ভালো বোঝে তাই করেছে। রাতে পুলিশ প্রমাণ লোপাট করেছে বলেও অভিযোগ করেছেন তিনি। শুভেন্দু অধিকারী বলেছেন, পুনরাবৃত্তি শোনালেও, তিনি এই বিস্ফোরণের জন্য এনআইএ তদন্তই উপযূক্ত বলে মনে করেছেন।
টুইটে শুভেন্দু অধিকারী বলেছেন, ২০২২-এর ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে আগ্রাসন শুরু করে। তিনি কটাক্ষ করে বলেছেন, কেউ যদি ইউক্রেনের মাটিতে সংগঠিত বিস্ফোরণের সংখ্যা গণনা করে, তাহলে সেই সময়ের মধ্যে পশ্চিমবঙ্গে যে বিস্ফোরণ হয়েছে, তার থেকে সংখ্যাটা কম হবে।
Russia began their invasion of Ukraine on February 24, 2022.
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) May 21, 2023
I think if one calculates & compares the number of explosions that have taken place on Ukrainian soil until now, the number would be fewer than the explosions that took place in West Bengal during this timeframe.
The… pic.twitter.com/VhRv2VUBsi
শুভেন্দু অধিকারী বলেছেন, পোড়া মাংস আর বিস্ফোরকের অবশিষ্টাংসের গন্ধ এখনও এগরার খাদিকুল গ্রামে রয়েছে। তারই মধ্যে দক্ষিণ ২৪ পরগনার বজবজের নন্দরামপুর দাসপাড়ার গ্রামে আরেকটি বিস্ফোরণের পরে ক্ষতিগ্রস্তদের অবস্থা গুরুতর। এখনও পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।












Click it and Unblock the Notifications