এটাই 'এগিয়ে বাংলা'র মডেল! শিশু দেহ ব্যাগে পুরে বাবা বাড়ি ফেরা নিয়ে মমতার সরকারকে নিশানা শুভেন্দু অধিকারীর
উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ থেকে শিশুর দেহ ব্যাগে পুরে বাবার কালিয়াগঞ্জের বাড়িতে ফেরার ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে তীব্র আক্রমণ করেছেন। এটাই কি এগিয়ে বাংলার মডেল, কটাক্ষে ভরা প্রশ্ন করেছেন বিরোধী দলনেতা।
শুভেন্দু অধিকারী টুইটে বলেছেন, পাঁচমাসের শিশু শিলিগুড়ির মেডিক্যাল কলেজে মারা যায়। তাঁর বাবাকে দেহ বাড়িতে নিয়ে যেতে ৮ হাজার টাকা দাবি করেছিল অ্যাম্বুল্যান্স। গত কয়েকদিনে চিকিৎসায় শিশুর বাবা অসীম দেববর্মা ১৬ হাজার টাকা খরচ করে ফেলায় তাঁর কাছে দাবি মতো টাকা ছিল না। যে কারণে তিনি গণপরিবহনে শিশুর দেহ নিয়ে হাসপাতাল থেকে কালিয়াগঞ্জের বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নেন।

বাবা অসীম দেববর্মা নতুন একটি ব্যাগ কিনে শিশুর দেহ ব্যাগে নিয়ে সরকারি-বেসরকারি বাসে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের মোস্তাফানগরের বাড়িতে পৌঁছন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এখানেই ওই শিশুর চিকিরসায় স্বাস্থ্যসাথীর কার্ড নিয়ে প্রশ্ন তুলেছেন। পাশাপাশি তিনি কটাক্ষ করে বলেছেন, এটাই দুর্ভাগ্যবশত এগিয়ে বাংলার মডেলের প্রকৃত চিত্র।

প্রসঙ্গত, কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতাল, রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হয়ে শিলিগুড়ির মেডিক্যাল কলেজ। প্রায় একসপ্তাহ ধরে শিশুর চিকিৎসায় ১৬ হাজার টাকা খরচ করে ফেলেছেন বাবা। তাহলে স্বাস্থ্যসাথী কার্ডে ব্যবহার কোথায়, তা নিয়ে প্রশ্ন উঠছে।
আর শিশুর মৃত্যুর পরে অ্যাম্বাল্যান্সে ৮ হাজার টাকার দাবি করা কয়েকমাস আগে জলপাইগুড়ির ঘটনার কথা মনে করিয়ে দিচ্ছে। আর এই ধরনের ঘটনা ঘটলেই সরকারি আধিকারিক থেকে শাসকদল বলে অনভিপ্রেত ঘটনা। তবুও বারে বারে কেন একই ঘটনা ঘটছে, সেই প্রশ্ন করছেন বিদ্বজনেরা।












Click it and Unblock the Notifications