শুভেন্দুই সুজাতার তৃণমূলে যোগের 'আসল' কারণ! বিজেপির অন্দরমহলের খবর দিয়ে সুজাতা বিস্ফোরক

শুভেন্দুই সুজাতার তৃণমূলে যোগের 'আসল' কারণ! বিজেপির অন্দরমহলের খবর দিয়ে সুজাতা বিস্ফোরক

অমিত শাহের মেদিনীপুরের মেগা সভার ৭২ ঘণ্টার মধ্যে বিজেপিকে জবাব দিল তৃণমূল। এবার খোদ বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের ঘরের লোককেই তৃণমূল ঘরে স্বাগত জানাল! বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের স্ত্রী সুজাতা মণ্ডল খাঁ এদিন বিজেপির পক্ষ ছেড়ে তৃণমূলে যোগ দিতেই একাধিক ক্ষোভ উগড়ে দেন তিনি।

 বিজেপির ৬ জন মুখ্যমন্ত্রী ১৩ জন উপমুখ্যমন্ত্রী!

বিজেপির ৬ জন মুখ্যমন্ত্রী ১৩ জন উপমুখ্যমন্ত্রী!

সুজাতা এদিন বলেন, এতদিন রাজ্য রাজনীতিতে মুখ্যমন্ত্রী পদটি শোনা গিয়েছে। তবে উপমুখ্যমন্ত্রিত্বের বিষয়টি রাজ্যের রাজনীতিতে দেখা যায়নি। তবে সুজাতার দাবি, তাঁর কাছে খবর রয়েছে যে বিজেপির অন্দরে ৬ জন মুখ্যমন্ত্রী পদের দৌড়ে লড়ছেন। বাকি ১৩ জন উপমুখ্যমন্ত্রী পদের দৌড়ে লড়ছেন। আর এই পদ পেতেই অনেকে নিজের দল ছেড়ে বিজেপিতে যোগ দিচ্ছেন। কার্যত এদিন শুভেন্দুকে টার্গেট করেই বক্তব্য রাখতে শুরু করেন সুজাতা।

 নব্য ও আদি বিজেপির সংঘাত সুজাতার কণ্ঠে!

নব্য ও আদি বিজেপির সংঘাত সুজাতার কণ্ঠে!

মূলত, শুভেন্দুর কারণে সুজাতা বিজেপির সঙ্গ ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন বলে দাবি তাঁর। বিজেপি সাংসদ তথা বিজেপির যুব মোর্চার প্রধানের স্ত্রী এদিন বলেন, অভিষেকই তাঁর নেতা। অভিষেকের আওতাতেই তিনি নেত্রী হবেন। যে অভিষেক তৃণমূলের যুবর প্রধান। এদিকে, শুভেন্দুকে টার্গেটে রেখে সুজাতা দাবি করেন, তৃণমূল থেকে নেতারা এসে বিজেপি তৈরি করছেন। তাহলে তৃণমূল আর বিজেপির মধ্যে পার্থক্য কোথায়? বিজেপিকে তিনি এই মর্মে তৃণমূলের বি টিম বলেন। তাঁর দাবি তৃণমূল থেকে আসা নব্য বিজেপি নেতারা কার্যত বিজেপির কঠিন সময়ে লড়াই করা নেতাদের ছাপিয়ে যাওয়ার লড়াই করছেন শুধু পদের লোভে!

শুভেন্দু 'ধান্দাবাজ'!

শুভেন্দু 'ধান্দাবাজ'!

এদিন সুজাতা শুভেন্দুর নাম না করে বলেন, কিছু ধান্দাবাজ নেতা দল ছেড়ে বিজেপিতে পদের লোভে যোগ দিচ্ছেন। এবিষয়ে তিনি 'পচা আলু'র সঙ্গে শুভেন্দুর তুলনা করেন। তিনি বলেন পচা আলুর সঙ্গে থাকলে বাকি আলুও পচে যায়। ফলে শুভেন্দুর যাওয়াতে তৃণমূলের সুবিধা হয়েছে। সুজাতার দাবি 'দুষ্টু গরুর চেয়ে শূণ্য গোয়াল ভাল'।

কেন বিজেপির সঙ্গ ছেড়ে তৃণমূলে যোগদান?

কেন বিজেপির সঙ্গ ছেড়ে তৃণমূলে যোগদান?

এদিন সুজাতা বলেন, বিজেপিতে তিনি যোগ্য সম্মান পাচ্ছিলেন না। পাশাপাশি, তাঁর দাবি,তিনি নিজে তপশিলী জাতিভূক্ত ও একজন মহিলা হিসাবে যে যোগ্য মর্যাদার অধিকারী, তা তাঁকে গেরুয়া শিবির দেয়নি। প্রসঙ্গত, তিনি উল্লেখ করেন যে বিষ্ণুপুরের বুকে তাঁর স্বামীর লোকসভা ভোটের লড়াইয়ে তিনি কতটা একা হাতে যুদ্ধ করেছেন। প্রাণহানীর ভয় না পেয়েও, তিনি বিজেপিকে দাঁড় করানোর লড়াইয়ে এগিয়েছিলেন। তবে সাম্প্রতাকিকালে বিজেপি তার জন্য সুজাতাকে তার যোগ্য সম্মান দেয়নি। তাই যে দলটার বিরুদ্ধে তিনি এককালে লড়েছেন, সেই দলের পরিবারে তিনি যোগ দিতে বাধ্য হয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+