রাজ্যে বিজেপির ভবিষ্যত শুভেন্দু, শিবপ্রকাশ-দিলীপ-মুকুলকে নিয়ে বিস্ফোরক বাবুল

আপাতত সক্রিয় রাজনীতি থেকে দূরে বাবুল সুপ্রিয় (babul supriyo)। কেন তাকে মন্ত্রিত্ব থেকে সরানো হয়েছে, তার কারণও এখন পরিষ্কার। সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, বাবুল সুপ্রিয় বলেছেন, শুধু কৈলাশ বিজয়বর্গীয় নন, পশ্চিমবঙ

আপাতত সক্রিয় রাজনীতি থেকে দূরে বাবুল সুপ্রিয় (babul supriyo)। কেন তাকে মন্ত্রিত্ব থেকে সরানো হয়েছে, তার কারণও এখন পরিষ্কার। সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, বাবুল সুপ্রিয় বলেছেন, শুধু কৈলাশ বিজয়বর্গীয় নন, পশ্চিমবঙ্গে নিয়ে ওভার কনফিডেন্ট ছিলেন দিলীপ ঘোষও (dilip ghosh)। দলীয় কর্মীদের পাশে থাকার আশ্বাস দেওয়ার পাশাপাশি বাবুল সুপ্রিয় এখন শুভেন্দু অধিকারীর (suvendu adhikari) মধ্যে বিজেপির ভবিষ্যত দেখতে পাচ্ছেন বলে জানিয়েছেন।

কেন্দ্রীয় নেতারা মত চাপিয়ে দিয়েছেন

কেন্দ্রীয় নেতারা মত চাপিয়ে দিয়েছেন

সূত্রের খবর অনুযায়ী, রাজ্য বিজেপির বৈঠকে কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক সংগঠন শিবপ্রকাশ বলেছেন, ভোটের আগে রাজ্যের নেতারা যখন বলতেন উত্তরপ্রদেশ মডেলে জেতা যাবে না, তখন তাঁরা তা শোনেননি। কিন্তু তাঁরা এখন বুঝতে পারছেন, দুই রাজ্যের রাজনীতি এক নয়। যা নিয়ে মন্তব্য করতে গিয়ে বাবুল সুপ্রিয় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, উত্তর প্রদেশ মডেল নাম করে দলকে ছোট করেছেন ওই কেন্দ্রীয় নেতা। বাবুলের কথায় উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ সবকা সাথ, সবকা বিকাশ নিয়ে চলেছেন। সেই পথেই তিনি জিতবেন। আর উত্তর প্রদেশ মডেল বলা মানে যোগী আদিত্যনাথকে অপমান করা বলে মন্তব্য করেছেন বাবুল। তার থেকে তিনি যদি বলতেন, এখানকার নেতাদের ওপরে তাদের মত চাপিয়ে দেওয়া ভুল ছিল, তাহলেই ভাল হয়। কেননা ভোটের আগে তারা স্থানীয় নেতাদের কথাই শোনেননি, নিজেই বলে গিয়েছেন সর্বত্র। দলের বৈঠকগুলিতে জেলার নেতারা চুপ করে বসে থাকতেন। আর কিছু বলতে না পেরে তাঁরা মনে কার্যত ক্ষোভ নিয়েই ফিরে যেতেন। যার প্রভাব ভোটের ফলে পড়েছে বলে দাবি করেছেন বাবুল।

দেওয়া হয়নি জিতেন্দ্র তিওয়ারির পছন্দের কেন্দ্র

দেওয়া হয়নি জিতেন্দ্র তিওয়ারির পছন্দের কেন্দ্র

২০১৪ থেকে বাবুল সুপ্রিয় আসানসোলের সাংসদ। এব্যাপারে দুবারের সাংসদ তথা প্রাক্তন মন্ত্রীর দাবি, নিজের লোকসভা কেন্দ্রকে তিনি হাতের তালুতে চেনেন। সেই কেন্দ্রের অধীন সাতটি বিধানসভা কেন্দ্রের মধ্যে তিনটিতে তাঁর কথা শোনা হয়েছিল। এর মধ্যে দুটিতে জিতেছে বিজেপি। জিতেন্দ্র তিওয়ারি সম্পর্কে বলতে গিয়ে বাবুল উল্লেখ করেছেন, একটা সময়ে আসানসোলের প্রাক্তন মেয়রের সঙ্গে তাঁর আদায়-কাঁচকলায় সম্পর্কের কথা। তিনি বলেছেন, জিতেন্দ্র তিওয়ারি প্রথমবার যখন দলে আসতে চেয়েছিলেন, তখন বিজেপির নিচুতলার কর্মীদের কথা ভেবেই বিরোধিতা করেছিলেন। কিন্তু পরে বিজেপিতে যোগ দেওযার পরে জিতেন্দ্র তিওয়ারিকে তাঁর পছন্দের আসনে লড়তে দেওয়া হয়নি বলে মন্তব্য করেছেন বাবুল। তিনি দাবি করেছেন, জিতেন্দ্র তিওয়ারির যুক্তির পাশেই ছিলেন তিনি। তবুও দলের নেতৃত্ব তাঁদের মতকে অগ্রাহ্য করেছিল।

ঠিক ব্যবহার করা হয়নি মুকুল রায়কে

ঠিক ব্যবহার করা হয়নি মুকুল রায়কে

মুকুল রায়ের তৃণমূলের যাওয়ার সময় নিয়ে সমালোচনা করেও বাবুলে মন্তব্য, কেন্দ্রীয় নেতারা তাঁকে সঠিকভাবে ব্যবহার করেননি। যে কারণে মুকুল রায় একেবারেই চুপ করে গিয়েছিলেন, বিভিন্ন বৈঠকেও তিনি প্রায় কোনও কথাই বলতেন না বলে মন্তব্য করেছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। বাবুল বলেছেন, যে সময় মুকুল রায় তৃণমূলে গিয়েছেন, সেই সময় সারা রাজ্যে তৃণমূল হামলা করছে বিজেপির ওপরে। ফলে মুকুল রায় সেই সময় তৃণমূলে না গিয়ে আর কিছুদিন পরে গেলেও পারতেন।

অতিরিক্ত আত্মবিশ্বাসী ছিলেন কৈলাশ-শিবপ্রকাশ-দিলীপ

অতিরিক্ত আত্মবিশ্বাসী ছিলেন কৈলাশ-শিবপ্রকাশ-দিলীপ

সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে বাবুল বলেথেন পশ্চিমবঙ্গ নিয়ে অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে পড়েছিলেন, কৈলাশ বিজয়বর্গীয় থেকে শুরু করে শিবপ্রকাশ এমন কী রাজ্য সভাপতি দিলীপ ঘোষও। দলের স্বার্থে তাঁদেরকে বিভিন্ন কথা বলা হলেও, তাঁরা তা হেসেই উড়িয়ে দিতেন বলে অভিযোগ করেছেন বাবুল।

শুভেন্দুই রাজ্যে বিজেপির ভবিষ্যত

শুভেন্দুই রাজ্যে বিজেপির ভবিষ্যত

শুভেন্দু অধিকারী বাংলায় বিজেপির ভবিষ্যত বলেও মন্তব্য করেছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। তাঁর মতে সন্ত্রাস, হিংসা যাই হোক শুভেন্দু অধিকারীর নেতৃত্বেই দল ঘুরে দাঁড়াবে। তিনি অন্য দল থেকে আসা নেতাদের নিয়ে মন্তব্য করলেও, তাদের সঙ্গে শুভএন্দু অধিকারীর তুলনা হয় না। কেননা শুভেন্দু অধিকারীর সঙ্গে আরও অনেকে এসেছিলেন, কিন্তু ভোটে হারার পরে সেইসব নেতারা নিজেদের মানসিকতা প্রকাশ করে দিয়েছেন। শুভেন্দু অধিকারীকে প্রকৃত জননেতা বলেও উল্লেখ করেছেন তিনি।

মন্ত্রিত্ব থেকে সরানোর কারণ পরিষ্কার

মন্ত্রিত্ব থেকে সরানোর কারণ পরিষ্কার

বাবুল সুপ্রিয় বলেছেন, মন্ত্রিত্ব থেকে সরানোর কারণ তাঁর কাছে পরিষ্কার হয়ে গিয়েছেন। নাম না করেই তিনি বলেছেন, রাজ্যের দায়িত্বে থাকা বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতার সঙ্গে বিভিন্ন বিষয়ে তাঁর মতের মিল হয়নি। সেই কারণে প্রকাশ্যে তাঁদের সমর্থনও করতে পারেননি। সেটাই নেতৃত্ব ভাল ভাবে নেয়নি। আর সেই কারণে মন্ত্রিত্ব চ্যুতি। তবে তিনি আসানসোলের দলীয় কর্মীদের পাশে থাকছেন বলে আশ্বস্ত করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+