SSC Scam-এ পার্থ চট্টোপাধ্যায়ের থেকেও বড় সুবিধাভোগী শুভেন্দু! বিস্ফোরক অভিষেক

SSC Scam: এসএসসি দুর্নীতিতে ( West Bengal SSC Scam) পার্থ চট্টোপাধ্যায়ের থেকেই বড় সুবিধাভোগী শুভেন্দু অধিকারী। বিস্ফোরক মন্তব্য করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আজ সোমবার হুগলিতে নবজোয়ার কর্মসূচিতে অংশ নেন তিনি।

আর তাঁর মাঝেই সাংবাদিক বৈঠক করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেখান থেকেই নন্দীগ্রামের বিধায়ককে তীব্র আক্রমণ তাঁর। যা নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। পাল্টা বার্তা বঙ্গ বিজেপির।

SSC Scam-এ পার্থ চট্টোপাধ্যায়ের থেকেও বড় সুবিধাভোগী শুভেন্দু!

এদিন সাংবাদিক বৈঠক থেকে একাধিক ইস্যুতে কথা বলেন। আর তা বলতে গিয়েই অভিষেকের দাবি, এসএসসি দুর্নীতিতে সবথেকে বড় সুবিধাভোগী শুভেন্দু অধিকারী। এমনি পার্থ চট্টোপাধ্যায়ের থেকেও বেশি। শুধু তাই নয়, দালালদের দিয়ে শুভেন্দু অধিকারী সবথেকে বেশি টাকা তুলেছে বলেও চাঞ্চল্যকর দাবি সাংসদের। এমনকি সংবাদমাধ্যমে পার্থ চট্টোপাধ্যায়ের যে টাকা দেখা গিয়েছে তার বেশিরভাগই পূর্ব মেদিনীপুরের দালালরা তুলেছে বলেও অভিযোগ তাঁর।

এই বিষয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে তথ্য দিয়েছেন বলেও দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তাঁর কথায়, নিয়োগ দুর্নীতিতে কয়েকজনের নাম জিজ্ঞেস করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাতে ১০০ জনের মধ্যে ৯০ জনই পূর্ব মেদিনীপুর কিংবা মুর্শিদাবাদের বলে দাবি সর্বভারতীয় সাধারণ সম্পাদকের।

আর তা ব্যাখ্যা করে তাঁর মন্তব্য, তৃণমূলে থাকাকালীন দীর্ঘদিন ধরে মুর্শিদাবাদের দায়িত্বে ছিলেন শুভেন্দু অধিকারী। এছাড়াও পূর্ব মেদিনীপুর তাঁর গড় বলেই পরিচিত। ফলে নিয়োগ দুর্নীতিতে শুভেন্দু অধিকারীকেই এভাবেই এদিন কাঠগড়ায় দাঁড় করালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত শুভেন্দু অধিকারীর মন্তব্য পাওয়া যায়নি।

শিক্ষাওয় দুর্নীতি

তবে কড়া ভাষায় তৃণমূলকে আক্রমণ বঙ্গ বিজেপির। এক নেতা বলেন, নিয়োগ দুর্নীতিতে সবাই দেখেছে কীভাবে টাকা উদ্ধার হয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রীর বান্ধবীর বাড়ি থেকে। এমনকি একের পর এক তৃণমূল বিধায়ক-নেতার কেলেঙ্কারি সামনে আসছে। যা বাংলার মানুষ দেখছে। সেখানে শুভেন্দু অধিকারীর নাম নিয়ে আসাটা হাস্যকর বলেই দাবি ওই বিজেপি নেতার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+