তৃণমূলের বিরুদ্ধে মহাজোটের নতুন তত্ত্বকথা শোনালেন শুভেন্দু, বার্তা বাম-কংগ্রেসকে
বাংলার মানুষের একটাই লক্ষ্য তৃণমূলকে ক্ষমতা থেকে সরানো। তাই বিজেপি বহুদিন ধরেই সিপিএমরে প্রতি আহ্বান জানাচ্ছে একসঙ্গে আন্দোলন গড়ে তোলার।
বাংলার মানুষের একটাই লক্ষ্য তৃণমূলকে ক্ষমতা থেকে সরানো। তাই বিজেপি বহুদিন ধরেই সিপিএমরে প্রতি আহ্বান জানাচ্ছে একসঙ্গে আন্দোলন গড়ে তোলার। এই মর্মে সম্প্রতি শুভেন্দু-গড় নন্দকুমারে সমবায় সমিতি নির্বাচনে বাম-বিজেপি জোট সাফল্যও পেয়েছে। এবার তৃণমূলকে হটাতে নতুন সমীকরণের কথা বললেন রাজ্যের বিরোধী দলনেতা।

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, বিজেপি, সিপিএম, কংগ্রেস নাকি অন্য কোনও শক্তি- কে ক্ষমতা আসবে সেটা বড় কথা নয়। আসল কথা হল তৃণমূলকে ক্ষমতা থেকে সরানো। বাংলর মানুষ মহাজোট করে তৃণমূলকে উৎখাত করতে প্রস্তুত। বাংলায় পঞ্চায়েত নির্বাচনের আগে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
তিনি আরও বলেন, তৃণমূল কংগ্রেসকে কে পরাজিত করে কে জিতবে সেটা ফ্যাক্টর নয়, ফ্যাক্টর হল তৃণমূলকে হারানো। যে-ই হারাক যেভাবে হারাক না কোন, বাংলার মানুষ দেখতে চাইছে তৃণমূলের পরাজয়। তাই বামফ্রন্ট হারাল না কংগ্রেস হারাল, নাকি বিজেপি হারাল সেই চিন্তা ছেড়ে মানুষ এখন জোট বাঁধছে তৃণমূলের বিরুদ্ধে।
শুভেন্দু অধিকারীর কথায়, তৃণমূল এবার হারবে, তাঁদের হার নিশ্চিত এই কারণেই যে মানুষ বীতশ্রদ্ধ। তাই মানুষের জোটে হারবে তৃণমূল। আগামী কয়েকটা প্রজন্মরে বাঁচানোর স্বার্ছে তৃণমূলকে হারাতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গণতান্ত্রিকভাবে লাগাতার আন্দোলন করে যেতে হবে। তার জন্য সমস্ত ধরনের রাজনৈতিক অস্ত্র ব্যবহার করে আমরা উৎখাত করব তৃণমূলকে।
শুভেন্দু বলেন, আমার একটাই অ্যাজেন্ডা তৃণমূলকে হারানো। সেই লক্ষ্যেই আমি অবিচল রয়েছে। রাজনৈতিক আদর্শগত কারণে বিরোধী রাজনৈতিক দলের সঙ্গে প্রকাশ্যে দোট কোনও রাষ্ট্রবাদী রাজনৈতিক দল করতে পারে না। আমি চাইও না তেমন কোনও জোট হোক। কিন্তু মানুষের মহাজোটকে কেই আটকাতে পারবে না। মানুষের মহাজোটই এই সর্বনাশা শক্তিকে হারিয়ে বাংলাকে রক্ষা করবে।
এই মর্মে শুভেন্দু অধিকারী বীরভূমের বগটুই কেন্দ্রকে উদাহারণ হিসেবে তুলে ধরেন। তিনি বলেন, রামপুরহাটের বগটুই বুথে বিজেপি জিতবে না। কিন্তু কাকে ভোট দিলে ওখানে তৃণমূল হারবে, সেটা সবাই জানে। আগামী দিনে মানুষ সেটাই প্রমাণ কর দেবে। শুভেন্দু অধিকারীর ইঙ্গিতপূর্ণ মন্তব্যের পর রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে জল্পনা।
সম্প্রতি পূর্ব মেদিনীপুরের নন্দকুমারের একটি সমবায় সমিতির নির্বাচনে রাম-বাম জোট মডেলে তৃণমূল শূন্য হয়েছে। এবার কি সেই মডেলের পথেই তবে এগোচ্ছে বাংলা? পঞ্চায়েত নির্বাচনের আগে শুভেন্দুর মন্তব্যে সেই ফর্মুলাই শোনা যাচ্ছে। তিনি বলেছেন মানুষের মহাজোটই এ রাজ্য থেকে তৃণমূল কংগ্রেসকে উৎখাত করবে। সেদিন আর বেশি দূরে নেই।












Click it and Unblock the Notifications