Suvendu On Justice Ganguly: মানিক-মধুসূদন নিয়ে কড়া বিচারপতি গঙ্গোপাধ্যায়, সমাজ সংস্কারক বললেন শুভেন্দু

Suvendu On Justice Ganguly: মানিক ভট্টাচার্য ও মধুসূদন ভট্টাচার্যকে নিয়ে কড়া মনোভাব ব্যক্ত করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁর নির্দেশেই গতকাল রাত ও আজ সকালে নিয়োগ দুর্নীতি কাণ্ডে মানিককে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই।

আজ একটি মামলার শুনানির শেষে পূর্ব বর্ধমান জেলার প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি (যিনি মেমারির তৃণমূল বিধায়কও) মধুসূদন ভট্টাচার্যকে ছুটিতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

Suvendu On Justice Ganguly: মানিক-মধুসূদন নিয়ে কড়া বিচারপতি গঙ্গোপাধ্যায়

স্কুলের শিক্ষকের স্থানান্তর সংক্রান্ত মামলায় আজ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে হাজির হয়েছিলেন মধুসূদন ভট্টাচার্য। এর আগে তিনি মামলার হলফনামা পর্ষদের আপার ডিভিশন ক্লার্ককে দিয়ে জমা করাতে পাঠিয়েছিলেন। তাতে অসন্তুষ্ট হন বিচারপতি, জেলা প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যানকে আদালতে ডেকে পাঠান। বিচারপতি আজ তাঁর কাছে জানতে চান, কেন তিনি নিজে আগে আসেননি?

মধুসূদন ভট্টাচার্য বলেন, তাঁর করোনা ও ডেঙ্গু হয়েছিল। শারীরিক ধকলের কথা ভেবেই তিনি আধিকারিককে পাঠিয়েছেন। মেমারির বিধায়ক পরে বিধানসভায় জানান, বিচারপতির কাছে একাধিকবার ক্ষমা প্রার্থনা করেছি। মধুসূদনের বক্তব্যের প্রেক্ষিতে বিচারপতি বলেন, আপনি শারীরিক কারণে অপারগ হলে পদত্যাগ করুন। অন্য কেউ কাজ করতে পারেন।

এরপরই মধুসূদন ভট্টাচার্যকে ছুটিতে পাঠানোর নির্দেশ দিয়ে শিক্ষা দফতরকে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দেন বিচারপতি।

Suvendu On Justice Ganguly: মানিক-মধুসূদন নিয়ে কড়া বিচারপতি গঙ্গোপাধ্যায়

অন্যদিকে, মানিক ভট্টাচার্যের মামলার বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, একটা লড়াই চলছে, যুদ্ধ এখনও বাকি। সিবিআই আদালতে জানায়, এফআইআর রুজু হয়েছে। গতকাল রাতে প্রেসিডেন্সি সংশোধনাগারে গিয়ে মানিক ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আজ সকাল সাড়ে ৯টায় সিবিআই ক্যামেরায় জিজ্ঞাসাবাদের ভিডিওগ্রাফি করেছে। মানিক তদন্তে সহযোগিতা করছেন। জিজ্ঞাসাবাদ শেষ হয়েছে।

আদালতে প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবী জানান, অনেকের চাকরি বাতিল করার প্রক্রিয়া শুরু হয়েছে। সন্দেহভাজন চাকুরিজীবীদের অনেকের সঙ্গে যোগাযোগ করছে পর্ষদ। বিচারপতি নির্দেশ দেন, মানিককে জিজ্ঞাসাবাদের রিপোর্ট আগামী শুক্রবার সিবিআই জমা দেবে। জানাবে কী কী তথ্য পাওয়া গিয়েছে। ভিডিওগ্রাফিও জমা দিতে হবে। ইডি তদন্তে কী পেয়েছে সেটাও জানাতে হবে।

বীরভূম, বাঁকুড়া এবং মুর্শিদাবাদের যাঁরা বেআইনিভাবে চাকরি পেয়েছেন তাঁদের নাম, ঠিকানা, রোল নম্বর, বাবার নাম, ঠিকানা আগামী ১০ দিনের মধ্যে পর্ষদের ওয়েবসাইটে আপলোড করার নির্দেশ দিয়েছেন বিচারপতি। ২ অগাস্টের মধ্যে রিপোর্ট জমা দেবে সিবিআই এবং ইডি। ৩ অগাস্ট দুপুর ২টোয় মামলার পরবর্তী শুনানি।

Suvendu On Justice Ganguly: মানিক-মধুসূদন নিয়ে কড়া বিচারপতি গঙ্গোপাধ্যায়

আজ শুভেন্দু অধিকারী বলেন, রাজনৈতিক পরিচয় বাদ দিয়ে সচেতন নাগরিক হিসেবে বলছি সম্মানীয় বিচারপতি আরেজকজন সমাজ সংস্কারক রূপে আবির্ভূত হয়েছেন। বাধা, বিপত্তি, ব্যক্তিগত আক্রমণের পরও তিনি যেভাবে বিচারব্যবস্থার মধ্যে থেকে ক্ষমতার মাধ্যমে বাংলার বেকার যুবক-যুবতীদের আশার আলো দেখানোর চেষ্টা করছেন, দেড় বছরেরও বেশি সময় ধরে সমানে লড়ে যাচ্ছেন তাতে তিনি আমাদের সকলের কাছে প্রণম্য, শ্রদ্ধার জায়গা তৈরি করে ফেলেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+