দিলীপের পর মুকুলের কেন্দ্রে হানা শুভেন্দুর, জয়প্রকাশকে তুলে ধরার প্রয়াস বিজেপিতে

মুকুল রায়কে পিছু ছাড়ছেন না শুভেন্দু অধিকারী। তাঁর বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার আগেই কৃষ্ণনগর উত্তরে দলীয় প্রার্থীকে তুলে ধরতে উঠে পড়ে লেগেছে বিজেপি।

মুকুল রায়কে পিছু ছাড়ছেন না শুভেন্দু অধিকারী। তাঁর বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার আগেই কৃষ্ণনগর উত্তরে দলীয় প্রার্থীকে তুলে ধরতে উঠে পড়ে লেগেছে বিজেপি। তার ফলে দিলীপ ঘোষের পর জয়প্রকাশ মজুমদারকে নিয়ে হাজির হয়ে গেলেন শুভেন্দু অধিকারী। উল্লেখ্য, মুকুল রায় তৃণমূলে যাওয়ার পর থেকেই ওই কেন্দ্রে জয়প্রকাশের নাম নিয়ে জল্পনা চলছে।

দিলীপের পর মুকুলের কেন্দ্রে শুভেন্দু

দিলীপের পর মুকুলের কেন্দ্রে শুভেন্দু

কৃষ্ণনগর উত্তর থেকে প্রথমবার বিধায়ক নির্বাচিত হয়েছেন মুকুল রায়। তারপর তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন। আর তারপর থেকেই জয়প্রকাশ মজুমদারকে মুকুল রায়ের কেন্দ্রে প্রার্থী হিসেবে তুলে ধরার প্রয়াস জারি রেখেছে বিজেপি। প্রথমে দিলীপ ঘোষ তাঁকে সঙ্গে করে নিয়ে সংগঠনিক বৈঠকে গিয়েছেন। তারপর শুভেন্দুও তাঁকে নিয়ে গিয়েছেন কৃষ্ণনগরের বৈঠকে।

বিজেপি প্রার্থী জয়প্রকাশ মজুমদার, জল্পনা

বিজেপি প্রার্থী জয়প্রকাশ মজুমদার, জল্পনা

মুকুল রায় এখনও বিধায়ক পদ ছাড়েননি। তা সত্ত্বেও জল্পনা শুরু হয়ে গিয়েছে, তাঁর কেন্দ্রে উপনির্বাচনে কোন দলের কে প্রার্থী হবেন। মুকুল রায় তৃণমূলে যোগ দেওয়ার পর থেকেই রয়ে যায় ওই কেন্দ্রে তৃণমূল শুভ্রাংশু রায়কে প্রার্থী করতে পারে। আর বিজেপি প্রার্থী করতে পারে জয়প্রকাশ মজুমদারকে।

কেন জয়প্রকাশ মজুমদার মুকুলের কেন্দ্রে!

কেন জয়প্রকাশ মজুমদার মুকুলের কেন্দ্রে!

জল্পনা যদি সত্যিই হয়, কেন জয়প্রকাশ মজুমদারকে বেছে নেওয়ার সিদ্ধান্ত নিল বিজেপি? কৃষ্ণনগরের সঙ্গে জয়প্রকাশ মজুমদারের একটা আত্মিক যোগ রয়েছে। জয়প্রকাশ মজুমদারের বাবা কৃষ্ণনগর কেন্দ্র থেকে কংগ্রেসের টিকিটে জয়ী হয়েছিলেন। আর জয়প্রকাশ কৃষ্ণনগরের ভূমিপুত্র। ফলে সংগঠনিক বৈঠকে জয়প্রকাশকে সঙ্গে করে নিয়ে যাওয়ার পিছনে এই সমীকরণ থাকতেই পারে।

শুভেন্দুর সঙ্গে বিজেপির বৈঠকে কৃষ্ণনগরে হাজির জয়প্রকাশ

শুভেন্দুর সঙ্গে বিজেপির বৈঠকে কৃষ্ণনগরে হাজির জয়প্রকাশ

জয়প্রকাশ মজুমদার মুকুল রায়ের দল ছাড়ার পর অন্তত তিনবার ঘুরে গিয়েছেন কৃষ্ণনগর থেকে। তারপর দলের রাজ্য সভাপতির সঙ্গে সাংগঠনিক বৈঠকে অংশ নেওয়ার পরদিনই বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে বিজেপির বৈঠকে কৃষ্ণনগরে হাজির হওয়ার পিছনে নিশ্চয়ই কোনও উদ্দেশ্য রয়েছে বলে বিশ্বাস রাজনৈতিক মহলের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+