শুভেন্দু অধিকারীকে 'রক্ষাকবচ' হাইকোর্টের, 'ঐতিহাসিক' রায়ে জিজ্ঞাসাবাদে সহযোগিতার নির্দেশ
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (suvendu adhikari) স্বস্তি দিল কলকাতা হাইকোর্ট (calcutta high court)। এদিন হাইকোর্টের রায়ে বিজেপি (bjp) নেতাকে রক্ষাকবচ দেওয়া হয়েছে। পাশাপাশি কড়া কোনও পদক্ষেপ নেওয়ার আগে কলকাতা হাই
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (suvendu adhikari) স্বস্তি দিল কলকাতা হাইকোর্ট (calcutta high court)। এদিন হাইকোর্টের রায়ে বিজেপি (bjp) নেতাকে রক্ষাকবচ দেওয়া হয়েছে। পাশাপাশি কড়া কোনও পদক্ষেপ নেওয়ার আগে কলকাতা হাইকোর্টের অনুমতি নিতে হবে বলেও জানিয়ে দেওয়া হয়েছে। তবে দুটি মামলার ক্ষেত্রে শুভেন্দু অধিকারীকে তদন্তে সহযোগিতা করতে বলা হয়েছে।

তিনটি মামলায় স্থগিতাদেশ
বিচারপতি রাজশেখর মান্থার বেঞ্চ এদিন নন্দীগ্রামে রাজনৈতিক সংঘর্ষের মামলা ( অভিযোগ সেখানে তৃণমূল কর্মীরা জয় বাংলা বলার পরেই রাজনৈতিক সংঘর্ষ ছড়িয়ে পড়ে), প্রাক্তন দেহরক্ষীর অস্বাভাবিক মৃত্যু সংক্রান্ত মামলা এবং পাশকুড়া থানায় সোনার চেন ছিনিয়ে নেওয়ার মামলায় স্থগিতাদেশ দিয়েছে। এই তিনটি মামলাতেই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর করা হয়েছে।

দুটি মামলায় জিজ্ঞাসাবাদে সাহায্য করতে হবে
একইসঙ্গে হাইকোর্টের তরফে বলা হয়েছে তমলুকে এসপি অফিসের সামনে বিপর্যয় মোকাবিলা আইনভঙ্গ করে সভা করার অপরাধের মামলা এবং মানিকতলা থানায় চাকরির প্রতারণা সংক্রান্ত মামলায় তদন্তকারীদের সহযোগিতা করতে হবে শুভেন্দু অধিকারীকে। তবে একইসঙ্গে সিআইডিকে বলা হয়েছে, বিরোধী দলনেতা হওয়ার কারণে শুভেন্দু অধিকারীর রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এবং ব্যস্ততা রয়েছে। তাই তাঁকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন পড়লে তাঁর সুবিধা মতো জায়গায় গিয়ে তা করতে হবে। হঠাৎ করে সিআইডি বলতে পারবে না, শুভেন্দু অধিকারীকে একটি নির্দিষ্ট সময়ে, একটি নির্দিষ্ট জায়গায় জিজ্ঞাসাবাদ করা হবে, তাঁকে সেখানে হাজিরা দিতে হবে। এই দুই মামলায় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর নেই।

কোনও কড়া পদক্ষেপ নেওয়ার আগে অনুমতি নিতে হবে
এদিন কলকাতা হাইকোর্টের তরফে অন্তর্বর্তী আদেশে জানিয়ে দেওয়া হয়েছে, শুধু বর্তমান সময়েই নয়, ভবিষ্যতেও কোনও মামলায় যদি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনও কড়া ব্যস্থা নিতে চায় সিআইডি তথা রাজ্য পুলিশ, তাহলে তার জন্য কলকাতা হাইকোর্টের অনুমতি নিতে হবে। আগামী দিনে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর দায়ের করার পরে যদি কোনও পদক্ষেপ নিতে হয়, তাহলেও তখন তা হাইকোর্টকে জানাতে হবে।

সিআইডির সমনে হাজিরা দেননি শুভেন্দু
এদিন বেলা ১১ টার সময় শুভেন্দু অধিকারীকে সিআইডির সদর দফতর ভবানীভবনে হাজিরা দিতে বলা হয়েছিল প্রাক্তন দেহরক্ষীর অস্বাভাবিক মৃত্যু মামলায় জিজ্ঞাসাবাদের জন্য। কিন্তু এদিন সকালে মেইল করে শুভেন্দু অধিকারী জানিয়েদেন রাজনৈতিক ব্যস্ততার কারণে তিনি এদিনের সমনে হাজিরা দিতে পারছেন না। পরে ১১ টা নাগাদ শুভএন্দু অধিকারীর আইনজীবী বিচারপতি মান্থার বেঞ্চে জানান, আদালতের বিচারাধীন মামলায় সমন পাঠিয়ে ডাকা হয়েছে। যে এফআইআর-এ তলব করা হয়েছে, তা আদালতের বিচারাধীন। সেই সময়ই বিচারপতি মান্থা মৌখিক নির্দেশে বলেন, সিআইডির সমনের প্রেক্ষিতে সাড়া দেওয়ার প্রয়োজন নেই শুভেন্দুঅধিকারীর।












Click it and Unblock the Notifications