Suvendu Adhikari: সুপ্রিম কোর্টে জোড়া স্বস্তি শুভেন্দু অধিকারীর! মামলা গেল হাইকোর্টে

সুপ্রিম কোর্টে জোড়া স্বস্তি শুভেন্দু অধিকারীর। রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদার দায়ের করা মামলা পাঠিয়ে দেওয়া হয়েছে হাইকোর্টে। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্যের অভিযোগ করে মামলা দায়ের করেছিলেন বীরবাহা।

সুপ্রিম কোর্টে জোড়া স্বস্তি শুভেন্দু অধিকারীর। রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদার দায়ের করা মামলা খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট।

শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্যের অভিযোগ করে মামলা দায়ের করেছিলেন বীরবাহা। আসানসোলে পদপিষ্ট হয়ে ৩ জনের মৃত্যুর ঘটনার মামলা পাঠিয়ে দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টে।

 আবেদন গ্রহণ করেনি সুপ্রিম কোর্ট

আবেদন গ্রহণ করেনি সুপ্রিম কোর্ট

তৃণমূলের আদিবাসী নেত্রী বীরবাহা হাঁসদা তাঁর বিরুদ্ধে শুভেন্দু অধিকারীর করা মন্তব্য নিয়ে অভিযোগ দায়ের করেছিলেন। তাঁর অভিযোগ ছিল তফশিলি জাতি ও উপজাতি (অত্যাচার প্রতিরোধ আইন) ১৯৮৯-এর অধীনে। তবে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনও অনুমতি ছাড়াই এফআইআর নথিভুক্ত করায় বাধা নিয়ে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন বীরবাহা। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি পিএস নরসিমহার বেঞ্চ এই আবেদন গ্রহণ করতেই অস্বীকার করে। তবে সুপ্রিম কোর্ট বীরবাহা হাঁসদাকে কলকাতা হাইকোর্টে যাওয়ার স্বাধীনতা দিয়ে রেখেছে।

 হাইকোর্টের আদেশ নিয়ে বিপাকে রাজ্য সরকার

হাইকোর্টের আদেশ নিয়ে বিপাকে রাজ্য সরকার

তবে এর আগে কলকাতা হাইকোর্টের রায়ে বিপাকে পড়ে রাজ্য সরকার। কলকাতা হাইকোর্টের তরফে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নথিভুক্ত হওয়া ১৭ টির বেশি এফআইআর স্থগিত করে দেয় এহং রাজ্যকে তার বিরুদ্ধে নতুন এফআইআর নথিভুক্ত করা থেকে বিরত রাখার আদেশ দেয়। কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয়, রাজ্য পুলিশ হাইকোর্টের আদেশ ছাড়া শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনও এফআইআর নথিভুক্ত করতে পারবে না।

 আসানসোলে পদপিষ্ট হওয়ার ঘটনা পাঠানো হল হাইকোর্টে

আসানসোলে পদপিষ্ট হওয়ার ঘটনা পাঠানো হল হাইকোর্টে

দিন কয়েক আগে আসানসোলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কম্বল বিতরণ অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে তিনজনের মৃত্যু হয়। সেই ঘটনায় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর দায়েরের অধিকার চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করে রাজ্য সরকার। প্রধান বিচারপতি ডিওয়াই চন্জ্রচূড়ের নেতৃত্বে ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয় এব্যাপারে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে যাওয়ার বিকল্প রয়েছে রাজ্য সরকারের কাছে।

মামলা রাজনৈতিক

মামলা রাজনৈতিক

শুভেন্দু অধিকারীর তরফে এদিন সুপ্রিম কোর্টে সওয়াল করেন বিশিষ্ট আইনজীবী পিএস পাটওয়ালিয়া। তিনি সওয়ালে বলেন, রাজ্যের মন্ত্রী করা মামলা পুরোপুরি রাজনৈতিক। প্রতিদিন নতুন নতুন এফআইআর নথিভুক্ত করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। আইনজীবী আরও বলেছেন, বীরবাহা হাঁসদার করা মামলায় কোথাও উল্লেখ করা হয়নি তিনি বিধানসভায় তৃণমূলের সদস্য এবং ক্যাবিনেট মন্ত্রী। এই বিষয়টি উল্লেখ করা প্রয়োজন ছিল বলেও মন্তব্য করেন তিনি।
প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেছেন কলকাতা হাইকোর্ট এই মামলার শুনানি করেছে। আবেদনকারীর হাইকোর্টে যাওয়ার স্বাধীনতা রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+