বিধায়ক পদ খারিজের দাবিতে মুকুল রায়ের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা শুভেন্দু অধিকারীর
মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের জন্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল বিজেপি। সোমবার এই আবেদন দায়ের করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন হাইকোর্টে এসে একদা প্রাক্তন সহযোদ্ধার বিরুদ্ধে মামলা দায়ের করেন তিনি। যা নিয়ে নতু
মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের জন্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল বিজেপি। সোমবার এই আবেদন দায়ের করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন হাইকোর্টে এসে একদা প্রাক্তন সহযোদ্ধার বিরুদ্ধে মামলা দায়ের করেন তিনি। যা নিয়ে নতুন করে মুকুল-শুভেন্দু সংঘাত তৈরি হল বলে মনে করা হচ্ছে।
ইতিমধ্যে মামলাটি কলকাতা হাইকোর্ট গ্রহণ করেছে বলে খবর। সবকিছু ঠিক থাকলে চলতি সপ্তাহে আবেদনটির শুনানি হতে পারে বলে খবর। ফলে মামলাটি কোন পথে এগোয় সেদিকে তাকিয়ে রাজনৈতিকমহল।

আজ সোমবার বিরোধী দলনেতা নিজে এই মামলাটি দায়ের করেন। আদালতের কাছে তাঁর আবেদন, স্পিকার কোনও হস্তক্ষেপ করছেন না। আদালতের অধিকার রয়েছে দল বদলের ক্ষেত্রে বিধায়ক পদ খারিজের। সেই বিষয়ে কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপ চাওয়া হয়েছে। চলতি সপ্তাহে আবেদনটির শুনানি হতে পারে।
ইতিমধ্যেই পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদে থাকা মুকুলের বিরুদ্ধে একটি মামলা বিচারাধীন। সেই মামলায় এখনও রায় দান হয়নি। ওই মামলাতেও একই অভিযোগ তোলা হয়েয়ে যে, বিরোধী দলের জন্য নির্দিষ্ট চেয়ারম্যান পদটি মুকুলকে দিয়ে দেওয়া হয়েছে তিনি দল বদল করার পরেও। এবার বিধায়ক পদ খারিজের দাবিতে মুকুল রায়ের বিরুদ্ধে মামলা দায়ের শুভেন্দু অধিকারীর।
উল্লেখ্য, রাজ্যে বিধানসভা নির্বাচনের পরেই মুখ থুবড়ে পড়ে বঙ্গ বিজেপি। আর এরপরেই বিজেপির সঙ্গে দূরত্ব বাড়তে শুরু করেন কৃষ্ণনগরের বিধায়ক। তাঁকে নিয়ে শুরু হয় জোর রাজনৈতিক জল্পনা। যদিও পরবর্তীকালে সেই জল্পনার অবসান ঘটিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দেন মুকুল রায়। আর এরপর থেকে বারবার বিজেপির তরফে বিধায়ক পদ খারিজের দাবি জানানো হয়। এমনকি মুকুল রায়কেও বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার কথা বলা হয়।
কেন দলত্যাগ বিরোধী আইন কার্যকর হবে না সেই বিষয়েও প্রশ্ন তোলা হয় বিজেপির তরফে। এই আইন যাতে দ্রুত লাঘু হয় সেই কারনে সুর চড়াল শুভেন্দু অধিকারী। এমনকি এই বিষয়ে আদালতের দ্বারস্থ হবেন বলে আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন বিজেপি নেতা। অবশেষে মুকুল রায়ের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা শুভেন্দু অধিকারীর। মামলা কোন পথে গোড়ায় সেদিকে তাকিয়ে রাজনৈতিকমহল।
বলে রাখা প্রয়োজন, স্পিকারের কাছে মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের দাবি জানিয়েছিলেন শুনানি। সেই সংক্রান্ত শুনানি চলছে। যদিও সেই শুনানি বারবার এড়িয়ে যাচ্ছেন মুকুল রায়। তৃণমূলে যোগ দেওয়ার আগে কেন মুকুল রায় বিধায়ক পদ থেকে কেন পদত্যাগ করেননি বলে অভিযোগ করেছেন তিনি। আর এই বিতর্কের মধ্যেই অসুস্থ হয়ে পড়েন মুকুল রায়। যদিও তাঁর অসুস্থতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপি নেতৃত্ব।












Click it and Unblock the Notifications