মমতা আহত নন্দীগ্রামে, কেন সৌজন্যের ধার ধারলেন না সোজাসাপ্টা জানালেন শুভেন্দু

নন্দীগ্রামে মনোনয়ন পেশের দিনেই পায়ে গুরুতর আঘাত পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এ ব্যাপারে কোনও মন্তব্য করেননি একদা তাঁর সহযোদ্ধা বর্তমানে প্রতিদ্বন্দ্বী শুভেন্দু অধিকারী।

নন্দীগ্রামে মনোনয়ন পেশের দিনেই পায়ে গুরুতর আঘাত পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এ ব্যাপারে কোনও মন্তব্য করেননি একদা তাঁর সহযোদ্ধা বর্তমানে প্রতিদ্বন্দ্বী শুভেন্দু অধিকারী। ঘটনার ৭২ ঘণ্টা কেটে যাওয়ার পর মুখ খুললেন শুভেন্দু অধিকারী। তাঁর ভাষ্যে জানালেন কেন তিনি মুখ্যমন্ত্রীর আহত হওয়ার ঘটনায় মুখ খুললেন না।

ব্যক্তিগত বিষয়, কোনও রাজনৈতিক বিষয় নয়

ব্যক্তিগত বিষয়, কোনও রাজনৈতিক বিষয় নয়

শুক্রবার মনোনয়ন দাখিল করার পর শুভেন্দু অধিকারী বলেন, আহত হওয়ার ঘটনা মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত বিষয়। কোনও রাজনৈতিক বিষয় নয়। ফৌজদারি ঘটনাও নয়। তাই এ বিষয়ে প্রতিক্রিয়া দেওয়া উচিত নয় বলেই মনে করেছি। তিনি মনে করেন, কোনও রাজনৈতিক ব্যক্তিত্বেরই ওই ঘটনা নিয়ে প্রতিক্রিয়া দেওয়া উচিত নয়।

মমতা আহত, শুভেন্দু থেকে মোদী-শাহ নিশ্চুপ

মমতা আহত, শুভেন্দু থেকে মোদী-শাহ নিশ্চুপ

নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় আহত হওয়ার পর শুভেন্দু অধিকারী থেকে শুরু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ- কেউই কোনও মন্তব্য করেননি। দ্রুত আরোগ্য কামনা করেও কোনও বিবৃতি দেননি কেউই। তৃণমূল তা নিয়ে কটাক্ষ করতেও ছাড়েনি। মোদী-শাহ-শুভেন্দুরা কোনও সৌজন্যের ধার ধারেন না, তা ফের প্রমাণিত।

উচ্চপর্যায়ের তদন্ত দাবি বিজেপির, শুভেন্দু প্রতিক্রিয়াহীন

উচ্চপর্যায়ের তদন্ত দাবি বিজেপির, শুভেন্দু প্রতিক্রিয়াহীন

মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার সন্ধ্যায় নন্দীগ্রামের বিরুলিয়া বাজারে ওই ঘটনা ঘটেছিল। মমতা চক্রান্তের অভিযোগ করে বলেছিলেন, তাঁকে পিছন থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়েছে। তারপর তিনি বলেন, তাঁর পায়ের উপর গাড়ির দরজা চেপে দেওয়া হয়েছিল। তৃণমূল অভিযোগ করেছিল বিজেপি চক্রান্ত করেই এই ঘটনা ঘটিয়েছে। বিজেপির শমীক ভট্টাচার্য ও কৈলাশ বিজবর্গীয়রা উচ্চপর্যায়ের তদন্ত দাবি করেছিলেন। শুভেন্দু কোনও মন্তব্য করেননি।

নিরাপত্তারক্ষী ও চালককে জিজ্ঞাসা করলেই স্পষ্ট হবে

নিরাপত্তারক্ষী ও চালককে জিজ্ঞাসা করলেই স্পষ্ট হবে

শুভেন্দু এদিন বলেন, মমতাজিকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন আমাদের দলের নেতানেত্রীরা। তাঁদের দেখা করতে দেওয়া হয়নি। গো ব্যাক স্লোগান দেওয়া হয়েছে। এই ব্যক্তিগত বিষটে ওনার নিরাপত্তারক্ষী ও গাড়ির চালককে জিজ্ঞাসা করলেই তাঁরা বলতে পারবেন, কী ঘটনা ঘটেছিল। তখনই সব পরিষ্কার হয়ে যাবে।

ব্যক্তিগত লড়াই নয়, আদর্শের লড়াই বলে ব্যাখ্যা শুভেন্দুর

ব্যক্তিগত লড়াই নয়, আদর্শের লড়াই বলে ব্যাখ্যা শুভেন্দুর

শুভেন্দু কি তাঁর প্রাক্তন নেত্রীর আরোগ্য কামনাও করবেন না? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমরা চাই সবাই দীর্ঘয়ু হন। শতায়ু হন। সকলেই ১০০ বছর বাঁচুন। শুধু মমতাজি নন, সকলেই যেন শতায়ু হন। এদিন নন্দীগ্রামের লড়াইকে ব্যক্তিগত লড়াই নয়, আদর্শের লড়াই বলে ব্যাখ্যা করেন শুভেন্দু।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+