Amit Shah-এর সঙ্গে একান্তে বৈঠকে কী নিয়ে আলোচনা মমতার? ফাঁস করলেন শুভেন্দু

একাধিক ইস্যুতে রাজনৈতিক ভাবে উত্তাল বাংলা! শিক্ষক নিয়োগ দুর্নীতি সহ একাধিক ইস্যুতে চাপ বেড়েছে তৃণমূল সরকারের। আর এই সমস্ত ইস্যুতে বিজেপি তৃণমূল একে অপরকে তুলোধোনা করছে। আর এই রাজনৈতিক প্রেক্ষাপটেই মমতা বন্দ্যোপাধ্যায়ের স

একাধিক ইস্যুতে রাজনৈতিক ভাবে উত্তাল বাংলা! শিক্ষক নিয়োগ দুর্নীতি, গরু পাচার, কয়লা সহ একাধিক ইস্যুতে চাপ বেড়েছে তৃণমূল সরকারের। আর এই সমস্ত ইস্যুতে বিজেপি তৃণমূল একে অপরকে তুলোধোনা করছে। আর এই রাজনৈতিক প্রেক্ষাপটেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একান্তে বৈঠক অমিত শাহের।

আজ শনিবার পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদের বৈঠক ছিল নবান্নে। আর সেই বৈঠকেই যোগ দিতেই মূলত কলকাতাতে আসা অমিত শাহের। আর সেই বৈঠক শেষ হওয়ার পরেই নবান্নের ১৪ তলাতে যান তিনি। প্রায় ২০ মিনিট সেখানেই একান্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

বিমানবন্দরে কয়েক মিনিটের জন্যে কথা

বিমানবন্দরে কয়েক মিনিটের জন্যে কথা

আর এই বৈঠক নিয়েই শুরু হয়েছে জোর রাজনৈতিক জল্পনা। হঠাত কেন শাহ-মমতার বৈঠক? একাধিক ইস্যুতে কেন্দ্র-রাজ্য সংঘাত তুঙ্গে সেই সময়ে এই বৈঠক খুবই তাৎপর্যপূর্ণ। আর এই জল্পনার মধ্যেই বৈঠক নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন শুভেন্দু অধিকারী। বৈঠক সেরেই দিল্লির উদ্দেশ্যে উড়ে যান অমিত শাহ। আর দিল্লি রওনা হওয়ার আগেই দমদম বিমানবন্দরে কয়েক মিনিটের জন্যে কথা হয় শুভেন্দু অধিকারীর। আর সেখানে মমতার সঙ্গে বৈঠক নিয়ে কি আলোচনা তা বিরোধী দলনেতাকে অমিত শাহকে জানিয়েছেন বলে দাবি তাঁর।

সাংবাদিকদের মুখোমুখি শুভেন্দু

সাংবাদিকদের মুখোমুখি শুভেন্দু

দমদম বিমানবন্দরেই সাংবাদিকদের মুখোমুখি হন শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার। সেখানে বিরোধী দলনেতা বলেন, বিমানে ওঠার আগে কয়েক মিনিট কথা হয়েছে। তবে এরপরেই মমতার সঙ্গে বৈঠকের বিষয়ে শুভেন্দু অধিকারীর কাছে জানতে চান সাংবাদিকরা। এই বিষয়ে বিরোধী দলনেতা বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীকে ঘরে নিয়ে গিয়ে অন্দরমহল দেখিয়েছেন না চা খাইয়েছেন বলতে পারব না। তবে এর মধ্যে রাজনৈতিক মানে খোঁজার কোনও দরকার নেই বলে দাবি তাঁর।

মুখ্যমন্ত্রীর সঙ্গে কি কথা হয়েছে?

মুখ্যমন্ত্রীর সঙ্গে কি কথা হয়েছে?

তবে বিরোধী দলনেতা হিসাবে অমিত শাহের কাছে মুখ্যমন্ত্রীর সঙ্গে কি কথা হয়েছে তা জানতে চান বলে জানান শুভেন্দু অধিকারী। আর সেখানে তাঁকে স্বরাষ্ট্রমন্ত্রী যা জানিয়েছেন তা তুলে ধরে সাংবাদিকদের সামনে। আর তা বলতে গিয়েই শুভেন্দু বলেন, বিএসএফের ৭২ টি আউটপোস্টের জন্যে জমি দিচ্ছে না রাজ্য সরকার। শুধু তাই নয়, পুলিশের সঙ্গে আরও বোঝাপড়া মজবুত করাটা প্রয়োজন। আর তা বলতেই নাকি বিশেষ করে মমতার সঙ্গে শাহের আলাদা করে কথা হয়েছে বলে দাবি শুভেন্দুর। এমনকি বিএসএফকে সবরকম ভাবে রাজ্যের সাহায্যের কথাও জানিয়েছেন শাহ বলে দাবি তাঁর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+