Suvendu Adhikari: অসুস্থ অস্মিকার রানাঘাটের বাড়িতে শুভেন্দু অধিকারী, বেতন থেকে তুলে দিলেন অর্থ সাহায্য

Suvendu Adhikari: নদিয়ার রানাঘাটের বাসিন্দা ছোট্ট অস্মিকার কথা প্রায় সবারই জানা। জটিল রোগে আক্রান্ত সে। সোমবার অস্মিকার বাড়িতে গেলেন শুভেন্দু অধিকারী। একরত্তির চিকিৎসার জন্য ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য করলেন তিনি। ছোট্ট অস্মিকার চিকিৎসার জন্য প্রয়োজন ১৭ কোটি টাকা। সোশ্যাল মিডিয়া-সহ নানাভাবে প্রচারে সেই টাকার অনেকটাই সংকুলান করা গিয়েছে।

অসুস্থ শিশুর পাশে দাঁড়িয়েছেন বহু মানুষ। মেয়ের চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা রাজনৈতিক বহু নেতৃত্বও সাহায্য করেছেন অস্মিকার পরিবারকে। সোমবার নিজের রাজনৈতিক পরিচয় দূরে রেখে বেতন থেকে ১০ লক্ষ টাকার চেক অস্মিকার পরিবারকে তুলে দিলেন শুভেন্দু অধিকারী। কথা বলেন অস্মিকার মা বাবার সঙ্গেও। ছোট্ট অস্মিকার দ্রুত সুস্থতা কামনা করেন তিনি।

suvendu

এদিন শুভেন্দু অধিকারী বলেন, "বিষয়টি আমি আগে থেকেই জেনেছিলাম। অস্মিকার চিকিৎসার খরচের জন্য সবাই সহযোগিতার হাত বাড়িয়েছে। সাধ্যমত আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিলাম। ঈশ্বরের কাছে প্রার্থনা করব, অস্মিকা দ্রুত সুস্থ হয়ে উঠুক। সোশ্যাল মিডিয়া, মেইনস্ট্রিম মিডিয়া অনেক প্রচার করেছে। চিকিৎসার জন্য প্রয়োজন ৮০ শতাংশ টাকাই জোগাড় হয়ে গিয়েছে। বাকি ২০ শতাংশ করে দিলেই হয়ে যাবে।"

অস্মিকাকে সাহায্যের জন্য সকলকে এগিয়ে আসার আহ্বানও জানান শুভেন্দু অধিকারী। তিনি নিজে নন্দীগ্রামের বিধায়ক। তাই বাকি বিধায়কদেরও এগিয়ে আসার আহ্বান জানান শুভেন্দু। বলেন, "বাকি বিধায়ক মন্ত্রীদেরও বলব সাহায্যে এগিয়ে আসতে। শুধু বিজেপি না, সব বিধায়কদের বলব, সকলকে আহ্বান জানাব।" অস্মিকার বাড়ি যাওয়ার আগে একাধিক দলীয় কর্মসূচিও সারেন শুভেন্দু।

Take a Poll

অস্মিকার বাবা বলেন, "এখনও ১ কোটি ৪০ লক্ষ টাকার দরকার রয়েছে। ওকে এখন ওরাল মেডিসিন দিতে হয়। তার একটারই দাম ৬ লক্ষ টাকা। আপাতত ৫টি ওরাল মেডিসিন নেওয়া হয়েছে। কিন্তু যে দামী ইনজেকশনের প্রয়োজন রয়েছে, সেটা দিতে পারলে ওই ওষুধ আর লাগবে না।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+