তুষার মেহতার সঙ্গে বৈঠকের পরেই গ্রেফতারের দাবি কুণালের! জেলখাটা লোকের কথার উত্তর নয়, পাল্টা শুভেন্দু

আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে বিধানসভার অধিবেশন। বিপুল ভোটে জয়ের পর এই প্রথম বাংলায় বিধানসভা অধিবেশন বসতে চলেছে। শাসকদল তৃণমূলের সমস্ত বিধায়ক তো বটেই, বিজেপিরও সমস্ত বিধায়করাও উপস্থিত থাকবেন। প্রথম দিনের অধিবেশনেই ঝড়

আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে বিধানসভার অধিবেশন। বিপুল ভোটে জয়ের পর এই প্রথম বাংলায় বিধানসভা অধিবেশন বসতে চলেছে। শাসকদল তৃণমূলের সমস্ত বিধায়ক তো বটেই, বিজেপিরও সমস্ত বিধায়করাও উপস্থিত থাকবেন। প্রথম দিনের অধিবেশনেই ঝড় তুলতে চায় বিজেপি।

বিশেষ করে ভোট পরবর্তী হিংসা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের উপরে চাপ প্রথমদিন থেকেই বাড়ানোর কৌশল নিয়েছে বিজেপি। তবে বিধানসভা অধিবেশন শুরু হওয়ার আগেই হঠাত করে দিল্লি সফরে শুভেন্দু অধিকারী। যা নিয়ে তীব্র জল্পনা তৈরি হয়েছে।

অমিত শাহের সঙ্গে বৈঠকে শুভেন্দু

অমিত শাহের সঙ্গে বৈঠকে শুভেন্দু

বৃহস্পতিবার সকালে জরুরি ভিত্তিতে দিল্লি উড়ে গিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দিল্লি পৌঁছেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করেন শুভেন্দু। দীর্ঘক্ষণ বৈঠক হয় তাঁদের মধ্যে। গত কয়েকদিন আগেই রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে বৈঠক করেছেন অমিত শাহ। একবার নয়, একাধিকবার এই বৈঠক হয়েছে। মূলত বাংলাতে ভোট পরবর্তী হিংসা নিয়ে কথা হয়েছে দুপক্ষের মধ্যে। সূত্রের খবর, শাহ শুভেন্দুর কাছ থেকে বাংলার হিংসা নিয়ে বিস্তারিত খোঁজখবর নিয়েছেন।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গেও বৈঠকে শুভেন্দু!

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গেও বৈঠকে শুভেন্দু!

ভুয়ো ভ্যাকসিন-কান্ডে তোলপাড় রাজ্য-রাজনীতি। ইতিমধ্যে দেবাঞ্জনের ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানিয়েছে বিজেপি। একাধিক তৃণমূল নেতার সঙ্গে দেবাঞ্জনের ছবিকে সামনে এনে শাসকদলের উপর চাপ বাড়াতে চলেছে বিজেপি। ইতিমধ্যে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকও এই বিষয়ে রাজ্যের কাছে তথ্য চেয়েছে। আর এর মধ্যেই খোদ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনের সঙ্গে বৈঠক করলেন শুভেন্দু অধিকারী।

তুষার মেহতার সঙ্গে বৈঠকে শুভেন্দু!

তুষার মেহতার সঙ্গে বৈঠকে শুভেন্দু!

এই মুহূর্তে দিল্লিতে রয়েছেন শুভেন্দু অধিকারী। তাঁর এই সফরে সবথেকে গুরুত্বপূর্ণ হল কেন্দ্রের সলিশিটার জেনারেল তুষার মেহতার সঙ্গে শুভেন্দু বৈঠক। এই মুহূর্তে নারদ, ভোট পরবর্তী হিংসা সহ একাধিক হেভিওয়েট মামলার শুনানি চলছে। কলকাতা হাইকোর্ট, সুপ্রিম কোর্টে এই মামলা বিচারাধিন। এর মধ্যে গুরুত্বপূর্ণ হল নারদ মামলা। এই মামলাতে নাম রয়েছে খোদ শুভেন্দু অধিকারীরও। এই মামলায় হাইকোর্টে শুনানিতে অংশ নিয়েছেন তুষার মেহতা। এই অবস্থায় তুষার মেহতা-শুভেন্দু বৈঠক ঘিরে শুরু হয়েছে জোর জল্পনা।

শুভেন্দুকে তোপ কুণালের!

শুভেন্দুকে তোপ কুণালের!

শুভেন্দু অধিকারীর সঙ্গে দীর্ঘক্ষন তুষার মেহতার বৈঠক ঘিরে রাজ্য-রাজনীতিতে প্রশ্ন উঠতে শুরু করেছে। এই প্রসঙ্গে কুণাল ঘোষের তোপ, ''নারদ কেলেঙ্কারির এফ আই আরে নাম থাকা অভিযুক্ত ব্যক্তি সিবিআইর আইনজীবী (SG) তুষার মেহতার সঙ্গে বৈঠক করলেন কেন? বিজেপি মধ্যস্থতা করে বাঁচাচ্ছে? অবিলম্বে সেই অভিযুক্তের গ্রেপ্তার চাই।'' কার্যত কুণাল ঘোষকে পালটা জেলখাটা আসামী বলে তীব্র কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি সাফ জানিয়ে দিয়েছেন, সাড়ে তিন বছর সারদা মামলায় জেল খাটা লোকের কোনও কথার উত্তর দেব না।

কি নিয়ে আলোচনা?

কি নিয়ে আলোচনা?

ভোট পরবর্তী হিংসা মামলাতে সুপ্রিম কোর্ট কেন্দ্র এবং রাজ্যকে নোটিশ দিয়েছে। নোটিশ দিয়েছে নির্বাচন কমিশনকেও। চার সপ্তাহের মধ্যে কেন্দ্র এবং রাজ্য উভয়কেই জানাতে হবে ভোট পরবর্তী হিংসা নিয়ে কি ভাবছে। জানা গিয়েছে, সলিশিটার জেনারেল ভোট পরবর্তী হিংসা নিয়ে শুভেন্দুর কাছ থেকে বেশ কিছু তথ্য নিয়েছেন সলিশিটার জেনারেল। এছাড়াও একাধিক মামলাতে এই মুহূর্তে সওয়ালে রয়েছেন তুষার মেহতা। মূলত আইনি বিষয়েই এদিন আলোচনা বলে খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+