কেন্দ্রীয় বাহিনীর মোতায়েনের দাবি তুললেন শুভেন্দু অধিকারী, রাজ্য সরকারকে নিশানা

একাধিক ইস্যুতে রাজ্য সরকারকে বিঁধলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বেলডাঙা ইস্যু নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি৷ সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আবাস যোজনা দুর্নীতি নিয়েও ফের আক্রমণাত্মক বিরোধী দলনেতা।

অবিলম্বে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি জানিয়েছেন শুভেন্দু অধিকারী। গ্রেফতার হয়েছে কয়েক জন। যারা অনৈতিক কথা বলে অত্যাচার চালালো, অবিলম্বে তাদের গ্রেফতার করা হোক। দাবি তুলেছেন তিনি। এদিন শুভেন্দু বলেন, " পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য কয়েক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি করছি। ঘটনার পিছনে কোনও নিষিদ্ধ সংগঠনের হাত আছে কী না, সেটা দেখার জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে এই মামলা তুলে দেওয়া হোক।"

Suvendu Adhikari

রাজ্যপাল সিভি আনন্দ বোস একশন টেকেন রিপোর্ট চেয়েছেন। বেলডাঙা ইস্যুতে রাজ্যপালও নবান্নের কাছে তথ্য চেয়েছেন। শুভেন্দু অধিকারী বলেন, " মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা মুখ্যসচিব মনোজ পন্থ রাজ্যপালকে কোনও রিপোর্ট দেন না। " তিনি আরও বলেছেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সংবিধান মানেন না। আগামী কাল সংবিধান দিবস। আলোচনার সুযোগ থাকলে বুঝিয়ে দেব রাজ্য সরকারকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সংবিধান দিবস পালনের অধিকার রাখে না।"

বেলডাঙার ঘটনা নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা হয়েছে। আজ মঙ্গলবার সেই মামলার শুনানি হয়৷ রাজ্য সরকারের কাছে রিপোর্ট চেয়েছে হাইকোর্ট। এই বিষয়ে শুভেন্দু অধিকারী বলেন, " কলকাতা হাইকোর্ট এই বিষয়ে যে পর্যবেক্ষণ দিয়েছে, সেই বিষয়ে আশাবাদী আমরা। বারবার মানুষের পাশে দাঁড়িয়েছে উচ্চ আদালত। আদালত রাজ্যের কাছে রিপোর্ট তলব করেছে। আশা করি রিপোর্ট পেশ করবে রাজ্য।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+