বাঁকুড়ায় বিজেপি নেতার মৃত্যুতে সিবিআই তদন্তের দাবি শুভেন্দু অধিকারীর, পাল্টা দিল তৃণমূল
বাঁকুড়ায় বিজেপি নেতার অস্বাভাবিক মৃত্যুতে তরজা রাজ্য রাজনীতিতে। ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছিল ওই বিজেপি নেতার। বিজেপির অভিযোগ খুন করা হয়েছে তাকে। তৃণমূল এই কাজ করেছে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঘটনার সিবিআই তদন্ত চেয়েছেন। পালটা বক্তব্য তৃণমূল কংগ্রেসেরও।
বিজেপি নেতার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য বাঁকুড়ার গঙ্গাজলঘাটি থানা এলাকার নিধিরামপুর গ্রামে। বুধবার বাড়ির অদূরে শুভদীপ মিশ্র ওরফে দীপু মিশ্র নামের ওই বিজেপি নেতার ঝুলন্ত মৃতদেহ পাওয়া যায়। এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। শুভদীপ মিশ্র ওরফে দীপুকে খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ।

পুলিশকে ঘিরে বিক্ষোভ বাসিন্দাদের। স্থানীয় সূত্রে খবর, দীপু এলাকায় বিজেপি নেতা হিসেবে পরিচিত ছিলেন। গত গ্রাম পঞ্চায়েত নির্বাচনে দলের হয়ে প্রার্থীও ছিলেন দীপু। দিন সাতেক আগে হঠাৎই বাড়ি ছেড়ে অন্যত্র থাকতে শুরু করেন। গতকালই তিনি বাড়িতে ফিরেছিলেন।
এদিন সকালে বাড়ির অদূরে গ্রামের প্রাথমিক বিদ্যালয় চত্বরে একটি গাছে গলায় দড়ির ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান স্থানীয়রা। ঝুলন্ত মৃতদেহের দুটি হাত দেহের সঙ্গে গামছা দিয়ে বাঁধা ছিল। এলাকাবাসী ও মৃতের পরিবারের দাবি, প্রতিবেশী এক বিবাহিতা মহিলার সঙ্গে দীপুর ভালোবাসার সম্পর্ক ছিল। মহিলার পরিবারের তরফে দীপুকে খুনের হুমকিও দেওয়া হয়েছিল।
এলাকায় যান শালতোড়ার বিজেপি বিধায়ক চন্দনা বাউরী। তাঁর দাবি, এর পিছনে রাজনৈতিক কারণও থেকে থাকতে পারে। তৃণমূলের দাবি, এই ঘটনা নিছকই আত্মহত্যা। পুলিশকে ঘিরে বিক্ষোভও চলে বাসিন্দাদের। মৃতদেহ উদ্ধারেও বাধা দেওয়া হয়।
কলকাতাতেও এই ঘটনার আঁচ এসে পড়েছে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন, খুন করা হয়েছে তাকে৷ শুভেন্দু এই ঘটনায় সিবিআই তদন্ত দাবি করেছেন। ঘটনায় শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপানউতোড়।
তৃণমূল এই কথা মানতে পারছে না। তৃণমূলের দাবি, এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই৷ বিজেপি রাজনীতি জড়ানোর চেষ্টা করছে। তৃণমূল নেতা
তৃণমূল মন্ত্রী শশী পাঁজা সাংবাদিক সম্মেলন করেন। সেখানেও এই প্রসঙ্গ আসে। তার কথায়, দেবাংশু ভট্টাচার্যও এই বিষয়ে মন্তব্য করেছেন। শুভেন্দু অধিকারীকে নিশানা করে দেবাংশু লিখেছেন, 'অন্ধ তৃণমূল বিরোধিতার রাজনীতি করতে করতে লোকটা এমন পর্যায়ে এসে নেমেছে, যেখান থেকে তাকে টেনে তোলা ভালো কোম্পানির ক্রেনের পক্ষেও সম্ভব নয়।












Click it and Unblock the Notifications