Suvendu Adhikari: জ্যোতিপ্রিয় একা নন, রেশন দুর্নীতিতে মমতার বিরুদ্ধেও ইডির তদন্তের আর্জি শুভেন্দুর
জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতারির পরে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ইডি তদন্তের দাবি জানালেন শুভেন্দু অধিকারী। এক্স হ্যান্ডেলে তিনি অভিযোগ করেছেন, রেশন দুর্নীতি কাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় ভূমিকা রয়েছে। সেকারণে তাঁর বিরুদ্ধেও তদন্ত করা হোক।
২০১১ থেকে ২০২১ সাল পর্যন্ত দুর্নীতির পাহাড় তৈরি হয়েছে খাদ্য দফতরে। রেশন নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে। সবটা জেনেও মুখ্যমন্ত্রী তাঁকে আড়াল করার চেষ্টা করেছেন বলে এক্স হ্যান্ডেলে অভিযোগ করেেছন মমতা বন্দ্যোপাধ্যায়। সব জেেনও তিিন সেটা আটকানোর চেষ্টা করেননি বলে অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী।

এই ভাবে দোষীকে আড়াল করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ইডি তদন্ত করা উচিক বলে দাবি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বারবার দাবি করেছেন জ্যোতিপ্রিয় মল্লিক দুর্নীতি করছে জেনেও খাদ্য দফতরে পর্যবেক্ষক পদে এবং মন্ত্রী পদে তাঁকে বহাল করেছিলেন। সেকারণে এই দুর্নীতিতে তার সিংহভাগ দায় রয়েছে বলে দাবি করেছেন শুভেন্দু অধিকারী।
গতকাল দিনভর ইডি তল্লাশি চালিয়েছে রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে। ভোর রাতে টানা ২৩ ঘণ্টা জেরার পরে তাঁকে গ্রেফতার করেন তদন্তকারীরা। এই গ্রেফতারির েনপথ্যে ষড়যন্ত্র রয়েছে বলে অভিযোগ করেছেন জ্যোতিপ্রিয় মল্লিক। এমনকী শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেও অভিযোগ করেছে জ্যোতিপ্রিয় মল্লিক। বারবার তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন বলে অভিযোগ করেছেন তিনি।












Click it and Unblock the Notifications