Suvendu Adhikari: আগামী বছরের পুজো উদ্বোধন এখনই করে দিলে ভালো হয়, পুজো উদ্বোধন নিয়ে মমতাকে কটাক্ষ শুভেন্দুর
এবার মহালয়ার আগেই কলকাতা সহ রাজ্যের একাধিক পুজোর উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পিতৃপক্ষের আগে পুজো উদ্বোধন নিয়ে মুখ্যমন্ত্রীর তীব্র সমালোচনা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোশ্যাল মিডিয়ায় তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন।
সোশ্যাল মিডিয়ায় শুভেন্দু অধিকারী লিখেছেন, 'আচ্ছা! কি ভালো হয় না, যদি আগামী বছরের
পুজো মণ্ডপ গুলির উদ্বোধন মাননীয়া এই বছরই একাদশীর দিন ভার্চুয়াল মাধ্যমে সেরে ফেলেন। মানে গত কয়েক বছরে যেভাবে উদ্বোধনের দিন এগোতে এগোতে পিতৃপক্ষের অবসান ঘটার আগেই অসম্পূর্ণ প্যান্ডেলে ও নির্মীয়মাণ পুজো মণ্ডপের মধ্যেই LED স্ক্রিন লাগিয়ে উদ্বোধনী অনুষ্ঠান সেরে ফেলা হচ্ছে, সেক্ষেত্রে ফাঁকা প্যান্ডেলেও নিশ্চই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করতে কারোর আপত্তি থাকবে না।'

প্রসঙ্গত উল্লেখ্য এবার আর সশরীরে নয় ভার্চুয়াল পুজো উদ্বোধন করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল থেকেই শুরু হয়ে গিয়েছে পুজো উদ্বোধন। পায়ে ব্যাথার কারণে এবার তিনি কালীঘাটের বাড়ি থেকেই সব পুজো উদ্বোধন করবেন। গতকাল কলকাতার শ্রীভূমি সহ একািধক পুজো উদ্বোধন করেছেন তিনি। আজও উদ্বোধন রয়েছে। রাজ্যের মোট সাড়ে আটশোর বেশি পুজো উদ্বোধন করবেন তিনি।
তবে পিতৃপক্ষে যেহেতু দেবীর মুখ দেখতে নেই সেকারণে মহালয়ার আগে পুজো উদ্বোধন নিয়ে অনেকেই সমালোচনা করেছেন। বিশেষ করে বিজেপির পক্ষ থেকে এই নিয়ে তীব্র আক্রমণ করা হয়েছে। যদিও পুজো উদ্বোধন নিয়ে বিজেপিও রাজনীতির ময়দানে নেমে পড়েছে।
সোমবার সন্তোষমিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে আসছেন অমিত শাহ। এর আগে ২০২১ সালে একবার কলকাতায় পুজো উদ্বোধনে এসেছিলেন তিনি। তারপরে আর কলকাতায় কোনও দিল্লির বিজেপি নেতা পুজো উদ্বোধনে আসেননি। যদিও সজল ঘোষ জানিেয়ছেন এখনও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসার কোনও নিশ্চয়তা দেননি। তবে লোকসভা ভোটের আগে দুর্গাপুজোকে জনসংযোগে কাজে লাগাতে চাইছে বিজেপি নেতারাও। সেই লক্ষ্যেই অমিত শাহ পুজো উদ্বোধনে আসতে পারেন।












Click it and Unblock the Notifications