রাম ছেড়ে কৃষ্ণ নামে প্রত্যয়ী শুভেন্দু, নয়া স্লোগানে টার্গেট সনাতন হিন্দুধর্মাবলম্বীরা

রাম ছেড়ে কৃষ্ণ নামে প্রত্যয়ী শুভেন্দু, নয়া স্লোগানে টার্গেট সনাতন হিন্দুধর্মাবলম্বীরা

বাংলায় 'জয় শ্রীরাম'-এর থেকে 'হরেকৃষ্ণ' নামে অনেক প্রত্যয়ী। বিজেপিতে যোগদানের পর শুভেন্দু অধিকারী এবার সনাতন হিন্দু ধর্মমাবলম্বীদের দোসর হতে রাম নামের থেকে কৃষ্ণ নামে মাতোয়ারা হতেই বেশি আগ্রহী হলেন। এতদিন কোনও বিজেপি নেতা যা করেননি হিন্দুত্ববাদী হয়ে উঠতে 'হরে কৃষ্ণ হরে হরে'কে আশ্রয় করলেন শুভেন্দু।

হরেকৃষ্ণ নাম-কীর্তনে মাতোয়ারা শুভেন্দুর নয়া স্লোগান

হরেকৃষ্ণ নাম-কীর্তনে মাতোয়ারা শুভেন্দুর নয়া স্লোগান

বিজেপিতে যোগ দিয়ে রামকে আঁকড়ে ধরতে যে তিনি কুণ্ঠা বোধ করেছেন তা নয়। যোগদান মঞ্চেই তিনি ‘জয় শ্রীরাম' স্লোগান তুলেছেন। আর বিজেপিতে ঢোকার আগে তিনি তৃণমূলে দীর্ঘদিন হরেকৃষ্ণ নাম-কীর্তনে মাতোয়ারা হয়েছিলেন। এবার সেই থেকেই তিনি বানিয়ে নিলেন নয়া স্লোগান। সেই নয়া স্লোগানকে বৈধতা দান করল বিজেপিও।

‘হরে কৃষ্ণ হরে হরে পদ্ম এবার ঘরে ঘরে’, শুভেন্দুর স্লোগান

‘হরে কৃষ্ণ হরে হরে পদ্ম এবার ঘরে ঘরে’, শুভেন্দুর স্লোগান

শুভেন্দু এখন বিজেপির মঞ্চে দাঁড়িয়ে স্লোগান তুলছেন ‘হরে কৃষ্ণ হরে হরে'। আর নিচে থেকে উৎসাহী সদস্য-সমর্থকরা জবাব দিচ্ছেন- ‘পদ্ম এবার ঘরে ঘরে'। ‘জয় শ্রীরাম', ‘ভারত মাতা কি জয়' বলার পর তিনি নিজের তৈরি ওই স্লোগান দেন। ভেবেচিন্তেই প্রাক্তন তৃণমূলী শুভেন্দু অধিকারী এই স্লোগান তৈরি করেছেন। রামের পাশাপাশি কৃষ্ণ, হরি, বিষ্ণুকেও এনেছেন তিনি

বাঙালি হিন্দুরা রামের চেয়ে কৃষ্ণকে বেশি গ্রহণ করেছে

বাঙালি হিন্দুরা রামের চেয়ে কৃষ্ণকে বেশি গ্রহণ করেছে

দাদার অনুগামীদের কথায়, বাঙালি রামের চেয়ে কৃষ্ণকে বেশি গ্রহণ করেছেন। এই সত্যটা তিনি সামনে আনতে চাইছেন। কৃষ্ণকে সামনে আনলে সনাতন হিন্দুধর্মাবলম্বীদের আরও কাছে পৌঁছনো যাবে। দলও শুভেন্দুর এই ভাবনাকে স্বাগত জানিয়েছে। শুভেন্দুর স্লোগান দলের অন্যরাও নিতে শুরু করেছেন। বিজেপি দল হিসেবেও তা বৈধতা দিয়েছে।

বিজেপির বৈধতা শুভেন্দুর স্লোগানে, উচ্ছ্ব্সিত দাদার অনুগামীরা

বিজেপির বৈধতা শুভেন্দুর স্লোগানে, উচ্ছ্ব্সিত দাদার অনুগামীরা

শুভেন্দুর ওই স্লোগান সম্বলিত একটি পোস্টার বিজেপির সাংগঠনিক সম্পাদক অমিতাভ চক্রবর্তী নিজের টুইটার হ্যান্ডেলে টুইট করেছেন। দাদার অনুগামীরা তো তা দেখে উচ্ছ্বসিত। অমিতাভ চক্রবর্তী যখন ওই স্লোগান সম্বলিত পোস্টার টুইট করেছেন তা বিজেপিতে বৈধতা পেয়েছে। তারপর থেকেই শুভেন্দু তাঁর সভায় ওই স্লোগান তুলছেন। শুভেন্দুর এই স্লোগানে বিপুল সাড়া মিলেছে।

শুভেন্দুর স্লোগানকে ছেলে ভোলানো ছড়া কটাক্ষ তৃণমূলের

শুভেন্দুর স্লোগানকে ছেলে ভোলানো ছড়া কটাক্ষ তৃণমূলের

প্রসঙ্গত উল্লেখ্য, ওই স্লোগানের প্রকৃত স্রষ্টা অজিত পাঁজা। তৃণমূল গঠনের পর অজিত পাঁজা স্লোগান তুলেছিলেন হরে কৃষ্ণ হরে হরে, তৃণমূল ঘরে ঘরে। এই স্লোগান তৃণমূলের কর্মসূচি থেকে বিলুপ্ত হয়ে গিয়েছে। এবার সেটাই বিজেপিতে প্রয়োগের ছাড়পত্র পেয়ে গেলেন শুভেন্দু। তৃণমূল ওই স্লোগানকে ছেলে ভোলানো ছড়া বলে কটাক্ষ করেছে। বিজেপি বলছে ওই স্লোগানই তুরুপের তাস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+