কেন্দ্রের অনুদানের টাকায় জামায় 'বিশ্ব বাংলা লোগো'! কেন্দ্রীয়মন্ত্রীকে নালিশ শুভেন্দুর
কেন্দ্র টাকা দিলেও বিশ্ব বাংলার লোগো লাগানো হচ্ছে স্কুলের জামাতে! এমনই প্রমাণ্য নথি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের হাতে তুলে দিলেন বিরোধী দলনেতা। শুধু তাই নয়, কেন্দ্রের বরাদ্দ টাকাতেও রাজ্য সরকার কাটমানি নি
কেন্দ্র টাকা দিলেও বিশ্ব বাংলার লোগো লাগানো হচ্ছে স্কুলের জামাতে! এমনই প্রমাণ্য নথি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের হাতে তুলে দিলেন বিরোধী দলনেতা। শুধু তাই নয়, কেন্দ্রের বরাদ্দ টাকাতেও রাজ্য সরকার কাটমানি নিচ্ছে বলে ও মারাত্মক অভিযোগ শুভেন্দু অধিকারীর।

স্টুডেন্ট সাপোর্ট সার্ভিসেস প্রকল্পের অধীনস্ত কেন্দ্রীয় শিক্ষা দফতরের অনুদান ৪০০ কোটি টাকার অনুদান দিয়ে এই ইউনিফর্মগুলি কেনা হচ্ছে বলেও দাবি তাঁর। পুরো বিষয়টি দেখার জন্যে কেন্দ্রীয় মন্ত্রীকে আবেদন শুভেন্দু অধিকারীর। একাধিক কর্মসূচি নিয়ে বাংলায় এসেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।
আর এর মধ্যেই বৃহস্পতিবার কেন্দ্রীয়মন্ত্রীর সঙ্গে দেখা করেন রাজ্যের বিরোধী দলনেতা। সেখানে একাধিক ইস্যুতে কথা হয় দুজনের মধ্যে। আর সেই বৈঠকেই কেন্দ্রীয় মন্ত্রীর কাছে শুভেন্দুর আবেদন, ছাত্র-ছাত্রীদের জন্য বরাদ্দ টাকা অভিভাবকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি দেওয়ার ব্যবস্থা করা হোক। প্রয়োজনীয় সামগ্রী কেনার জন্যের কিছু টাকা সরকার বরাদ্দ করে থাকে। সেই টাকাই এবার অভিবভাবকদের অ্যাকাউন্টে ফেলার আবেদন রাখলেন বিরোধী দলনেতা। এতে দুর্নীতি কমবে বলেও দাবি তাঁর।
Glad to meet Hon'ble Union Education Minister; Shri @dpradhanbjp Ji.
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) August 18, 2022
I apprised him about WB Govt's cheap stunt of putting the Bishwa Bangla logo on the uniforms of school children, bought (after setting aside cut money) with the Rs 400 crores Central Education Dept's SSS grants. pic.twitter.com/YxlAoVS2c0
তবে সাক্ষাতে কার্যত বিস্ফোরক দাবি করেছেন শুভেন্দু। তাঁর দাবি, বরাদ্দ কেন্দ্রীয় অনুদানেও কাটমানি নেওয়া হচ্ছে। শিক্ষা ক্ষেত্রে বরাদ্দ থেকেই এই কাটমানি নেওয়া হচ্ছে বলে মারাত্মক অভিযোগ বিরোধী দলনেতার। শুধু তাই নয়, রাজ্য সরকার নিম্নমানের ইউনিফর্ম দিচ্ছে বলেও অভিযোগ বিরোধী দলনেতার। কিছুদিনের মধ্যেই সেগুলি নষ্ট হয়ে যাচ্ছে বলেও অভিযোগ বিজেপি নেতার। ফলে সরাসরি টাকা ব্যাঙ্কের অ্যাকাউন্টে ফেলার কথা জানান তিনি।
এতে টাকা অপচয় অনেক কমবে বলেও কেন্দ্রীয় মন্ত্রীর কাছে আবেদন শুভেন্দু অধিকারীর। বলে রাখা প্রয়োজন, এর আগে একাধিক ইস্যুতে কার্যত গর্জে উঠেছেন শুভেন্দু অধিকারী। প্রধানমন্ত্রী আবাস যোজনার নাম বদলের অভিযোগে একাধিকবার নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছেন শুভেন্দু,।
শুধু তাই নয়, কেন্দ্রের একাধিক প্রকল্পের নাম বাংলাতে বদলে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ। এমনকি ১০০ দিনের কাজে দুর্নীতি নিয়েও কেন্দ্রকে তথ্য তুলে দিয়েছেন শুভেন্দু অধিকারী। একের পর এক অভিযোগের পরে ১০০ দিনের টাকা সহ একাধিক প্রকল্পে টাকার আটকে দিয়েছে সরকার। যা নিয়ে চরম অস্বস্তিতে শাসক তৃণমূল।
আর এর মধ্যেই কেন্দ্র টাকা দিলেও বিশ্ব বাংলার লোগো লাগানো হচ্ছে বলে কেন্দ্রের মন্ত্রীর কাছে নথি তুলে অভিযোগ জানালেন শুভেন্দু। যদিও এই বিষয়টি নিয়ে খুব একটা মাথা ঘামাতে নারাজ শাসক তৃণমূল।












Click it and Unblock the Notifications