অভিষেক কোন লেভেলের নেতা, নিজেকে দিয়ে বিচার করলেন শুভেন্দু অধিকারী
একুশের নির্বাচন মিটেছে। কিন্তু শুভেন্দু বনাম অভিষেক দ্বৈরথ মেটেনি। উভয়ের দ্বৈরথে বাকযুদ্ধ আরও প্রবল হয়েছে।
একুশের নির্বাচন মিটেছে। কিন্তু শুভেন্দু বনাম অভিষেক দ্বৈরথ মেটেনি। উভয়ের দ্বৈরথে বাকযুদ্ধ আরও প্রবল হয়েছে। অভিষেক তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হওয়ার পর রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আরও সুর চড়িয়েছেন অভিষেকের বিরুদ্ধে। অভিষেক বা শুভেন্দু কেউই পাল্টা দিতে ছাড়ছেন না।

অভিষেকের কথার কোনও উত্তর দিতে রাজি নন শুভেন্দু
ভোটের আগে থেকেই শুভেন্দু তৃণমূলকে রাজনৈতিক দল না বলে প্রাইভেট লিমিটেড কোম্পানি বলে আক্রমণ শানাচ্ছিলেন। ভোটের পরও তা অব্যাহত রেখেছেন। আর অভিষেকের কথার কোনও উত্তর দিতেই তিনি রাজি নন। কারণ তৃণমূল আঞ্চলিক পার্টি, সেই পার্টির কোনও নেতার প্রসঙ্গে মন্তব্য করতে রাজি নন তিনি।

অভিষেক বন্দ্যোপাধ্যায় শুভেন্দুর লেভেলের নেতা নন!
শুভেন্দুর সাফ কথা, অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর লেভেলের নেতা নন। তাঁর লেভেলের কোনও নেতা যদি কোনও মন্তব্য করেন, তার প্রতিক্রিয়া চাইলে দিয়ে দেব। কিন্তু ২০১১ সালের পর যাঁরা সোনার চামচ মুখে দিয়ে দু-হাজার পুলিশ নিয়ে রাস্টা পেরোয়, সরকারি হেলিকপ্টার নিয়ে ঘুরে বেড়ায় তাদের কথার উত্তর আমি দিই না।

অভিষেকের পরামর্শ, লেভেল নিয়ে প্রশ্ন শুভেন্দুর
অভিষেক তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হয়ে প্রথম সাংবাদিক বৈঠকে বলেছিলেন, উনি দিল্লির বশ্যতা স্বীকার করে কুৎসা না করে বিরোধী দলনেতার মতো দায়িত্বশীল আচরণ করুন। গঠনমূলক ভূমিকা পালন করুন। এই অনুরোধ করব। তার জবাবেই অভিষেকের লেভেল নিয়ে প্রশ্ন তোলেন। এবং বলেন অভিষেক তাঁর লেভেলের নেতা নন।

শুভেন্দু নিজেকে দিয়ে বিচার করলেন অভিষেকের লেভেল
শুভেন্দু বলেন, শাসক দলের হয়ে নির্বাচন জেতা যায়, বড় বড় কথা বলা যায়। আমি শুভেন্দু অধিকারী বাম আমলে ২০০৬ সালের বিধায়ক। আমি ২১৩ সিট নিযে জিতে আসা মুখ্যমন্ত্রীকে হারিয়েছি। সরকারি ক্ষমতা কাজে লাগিয়ে নির্বাচনে জিতেছি এমন নয়। শুভেন্দু অধিকারী স্রোতের বিরুদ্ধে লক্ষ্মণ শেঠ, মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছি।












Click it and Unblock the Notifications