ভাইপো চিনতে পারছো? এ-ই সেই ভাই, অভিষেককে উসকানি শুভেন্দু ঘনিষ্ঠ নেতার

ভাইপো চিনতে পারছো? এ-ই সেই ভাই, অভিষেককে উসকানি শুভেন্দু ঘনিষ্ঠ নেতার

২০১৫ সালে শুভেন্দু-গড়ে এক নজিরবিহীন ঘটনা ঘটেছিল। চণ্ডীপুরে তৃণমূলের সভায় যখন বক্তব্য রাখছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তখন এক যুবক মঞ্চে উঠে তাঁকে সপাটে চড় মেরেছিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপোকে দলীয় অনুষ্ঠানে চড় মারা নিয়ে রাজ্য রাজনীতি সরগরম হয়ে উঠেছিল। সেই কুখ্যাত দিন ফের ফিরিয়ে আনলেন শুভেন্দু ঘনিষ্ঠ নেতা।

ভাইপো চিনতে পারছো? এই সেই যুবক

ভাইপো চিনতে পারছো? এই সেই যুবক

শুভেন্দু ঘনিষ্ঠ কনিষ্ক পণ্ডা অভিষেকের পূর্ব মেদিনীপুরের সভার প্রাক্কালে ফেসবুক পোস্ট করলেন অভিষেকের গায়ে হাত তোলা সেই যুবককে নিয়ে। ফেসবুকে পোস্ট করা ভিডিও বার্তায় তিনি বলেন- ভাইপো চিনতে পারছো? এই সেই যুবক। যে তোমার গালে সপাটে চড় কষিয়েছিল। তবে এবার আর মারবে না।

ভিডিও পোস্ট শুভেন্দুর কাছের লোক কনিষ্কের

ভিডিও পোস্ট শুভেন্দুর কাছের লোক কনিষ্কের

২০১৫ সালের ৪ জানুয়ারির ঘটনা কে ঘটিয়েছিল এতদিন পর তা প্রকাশ করে দিলেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ নেতা কনিষ্ক পণ্ডা। ঘটনার প্রায় ছ-বছর পর একুশের বিধানসভা ভোটের ঠিক আগে একটি ভিডিও পোস্ট করে শুভেন্দুর কাছের লোক কনিষ্ক তা ফাঁস করে দিলেন।

মদন মিত্র আর কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে হুঁশিয়ারি

মদন মিত্র আর কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে হুঁশিয়ারি

ফেসবুক পেজে তা প্রকাশ করে কটাক্ষও করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তিনি ওই যুবককে জড়িয়ে ধরে বলেছেন, ভাইপো চিনতে পারছো? এ হল আমার সেই ভাই। সেদিন তোমার গালে থাপ্পড় মেরেছিল। এবার আর মারবে না। তবে একটা কথা বলি মদন মিত্র আর কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলেছেন, এই যে ভাই আছে মেদিনীপুরে ওইরকম কয়েকশো ভাই তৈরি করে নিয়েছে।

এটা একটা ঘৃণ্য মানসিকতার লক্ষণ, বার্তা তৃণমূলের

এটা একটা ঘৃণ্য মানসিকতার লক্ষণ, বার্তা তৃণমূলের

ভিডিওটি ফেসবুক পেজে দিয়ে সাবধান করেছে কনিষ্ক। ওই যুবকের নামও সামনে এনেছেন তিনি। ওই যুবকের নাম দেবাশিস আচার্য। আর তৃণমূল এর পরিপ্রেক্ষিতে জানিয়েছে, যাই হোক সেদিন কে ঘটনাটা ঘটিয়েছিল তা প্রকাশ হয়ে গেল। নিজেরাই তা প্রকাশ করে দিলেন। আর এই ঘটনা কীসের উদ্দেশ্যে ঘটানো হয়েছিল, তাও স্পষ্ট হয়ে গেল। এটা একটা ঘৃণ্য মানসিকতার লক্ষণ। এখন তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়ে তিনি তৃণমূলকে উসকে দিলেন ওই ঘটনায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+