Odisha Train Accident: ঘটনার পিছনে তৃণমূল, কল রেকর্ড অনেক বড় দুর্নীতি! বিস্ফোরক শুভেন্দু

Odisha Train Accident: ওডিশায় করমণ্ডল (Coromandel Express accident) এক্সপ্রেস দুর্ঘটনার নেপথ্যে তৃণমূল! আর সেই কারনে সিবিআই তদন্তে ভয় পাচ্ছে। কার্যত বিস্ফোরক মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী।

আজ সোমবার একাধিক ইস্যুতে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। আর সেখান থেকেই কার্যত বিস্ফোরক দাবি বিরোধী দলনেতার। শুধু তাই নয়, কুণাল ঘোষের দেওয়া ভাইরাল ভিডিও ঘিরেও প্রশ্ন তোলেন তিনি। যা নিয়ে পাল্টা শুভেন্দু অধিকারীকে একহাত নিয়েছেন কুণাল ঘোষ।

ট্রেন দুর্ঘটনা নিয়ে বিস্ফোরক শুভেন্দু অধিকারী

শুভেন্দু বলেন, পুরো ঘটনার পিছনে তৃণমূল আছে। তৃণমূলের ষড়যন্ত্রটা চিহ্নিত করার কথাও উঠে আসে বিরোধী দলনেতার বক্তব্যে। শুধু তাই নয়, রবিবার রাত থেকে কেন ওরা ভয় পাচ্ছে। ঘটনাস্থল তো ওডিশা! প্রশ্ন নন্দীগ্রামের বিধায়কের। অন্যদিকে কল রেকর্ডিং আগামীদিনে বড়সড় কেলেঙ্কারি ফাঁস করবে বলেও দাবি তাঁর।

শুভেন্দু অধিকারীর কথায়, রেলের আধিকারিকরা যথেষ্ট শৃঙ্খলা পরায়ণ। এমন কাজ করতে তাঁরা পারে না। তবে কীভাবে অডিও সামনে এল তা নিয়ে প্রশ্ন তোলেন বিরোধী দলনেতা। বলেন, অডিও কোথা থেকে এল? তাহলে কী কলকাতা পুলিশ কেন্দ্রীয় আধিকারিকদের ফোনে আঁড়ি পাতছে? অবশ্যই সিবিআইকে এই বিষয়টি দেখার জন্যে আর্জি জানাব বলে জানান বিজেপি নেতা।

এমনকি ভুবনেশ্বরে সিবিআইকে গিয়ে পিটিশন করব বলেও জানাবেন বলে দাবি। ইতিমধ্যে কেন্দ্রীয় রেলমন্ত্রী সহ সমস্ত আধিকারিকদের কল রেকর্ড দিয়েছেন বলে জানিয়েছেন বিরোধী দলনেতা। তাঁর কথায়, অনেক বড় দুর্নীতি। আগামিদিনে সেই দুর্নীতি ফাঁস হয়ে যাবে বলেও হুঁশিয়ারি।

করমণ্ডল এক্সপ্রেস নিয়ে যা বললেন মমতা

আর এহেন দাবি ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। পাল্টা শুভেন্দু অধিকারীকে একহাত নিয়েছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তাঁর দাবি, আমি কুণাল ঘোষ ওই ভিডিওটা পোস্ট করেছি। কেন আমার নাম নিয়ে শুভেন্দু অধিকারী বলছেন না। ভয় পাচ্ছেন! মানহানি মামলা করারও হুঁশিয়ারি কুণাল ঘোষের।

পাশাপাশি তাঁকে যদিও এহেন ভিডিও পোস্ট করাতে সিবিআই জিজ্ঞেস করে তাহলে কেন সারদা কর্তার চিঠি নিয়ে শুভেন্দু অধিকারীকে জিজ্ঞেসবাদ করা হবে না তা নিয়েও প্রশ্ন তোলেন তৃণমূল মুখপাত্র।

করমণ্ডল এক্সপ্রেসে ট্রেন দুর্ঘটনায় ইতিমধ্যে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে রেলমন্ত্রক।

বলে রাখা প্রয়োজন, করমণ্ডল এক্সপ্রেসে ট্রেন দুর্ঘটনায় ইতিমধ্যে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে রেলমন্ত্রক। ষড়যন্ত্র খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। সেই মতো কাজও শুরু করে দিয়েছে। এই অবস্থায় সিবিআইইয়ের তদন্ত নিয়ে প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও।

তাঁর দাবি, জ্ঞানেশ্বরী কান্ডের ১২ বছর কেটে গিয়েছে। সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু কিছুই করে উঠতে পারিনি। কার্যত একই হাল সাইথিয়া কান্ডেরও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+