Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

TMC জড়িত অবৈধ বাজি কারখানার সঙ্গে! মুখ্যমন্ত্রী মমতার ঘোষণা পাবলিসিটি স্ট্যান্ট, বিস্ফোরক শুভেন্দু অধিকারী

Suvendu Adhikari: গোটা রাজ্যটাই বেআইনি। দত্তপুকুরের বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের পরে এমনটাই প্রতিক্রিয়া বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। এদিকে স্থানীয় বিধায়ক তথা খাদ্যমন্ত্রী রথীন ঘোষের, তিনি কিছুই জানতেন না মন্তব্যে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে।

এখানেই শেষ নয় মন্ত্রী রথীন ঘোষ অভিযোগ করেছেন, বাজি কারখানা আইএসএফের কাজ। মুর্শিদাবাদ থেকে লোক আনা হয়। যদিও মন্ত্রীর দাবি উড়িয়ে দিয়েছেন আইএফএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি।

Suvendu Adhikari

দত্তপুকুর নিয়ে বিবৃতি দেওয়ার পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও পোস্ট করেন বিরোধী দলনেতা। তিনি বলেন, পশ্চিমবঙ্গে আরেকটি বিস্ফোরণ। এবার উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে। মৃতদের এখনও গণনা করা হচ্ছে। সম্ভাবত ১০ ছাড়িয়ে যাবে।

তিনি গত ১৬ মে এগরার খাদিকুল গ্রামে ভানু বাগের বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের কথাও উল্লেখ করেছেন। সেখানে প্রায় ১২ জনের মৃত্যু হয়েছিল। এদিন বিরোধী দলনেতা মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে বলেন, তিনি লেকচার দিয়েছিলেন, বেআইনি কারখানা নিয়ন্ত্রণে মুখ্যসচিবের নেতৃত্বে টিম তৈরি হয়েছে। বেআইনি বাজি কারখানাকে সরিয়ে দেওয়া হবে। তাঁদের রুটি-রুজির জন্য আলাদা ব্যবস্থা করা হবে।

বিরোধী দলনেতা কটাক্ষ করে বলেন, মুখ্যমন্ত্রীর নজর হল চোরেদের বাঁচানো। পরিবারের লোকেদের দুর্নীতি থেকে বাঁচানো। মুখ্যসচিবের নেতৃত্বে কমিটি ঘোষণাকে পাবলিসিটি স্ট্যান্ট বলেও কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, আগের বারের মতো এইবারেও কোনও ব্যবস্থা নেওয়া হবে না। সময় গেলে সবার মনোযোগও কমে যাবে, আর সরকারও চুর করে যাবে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফের একবার বিরোধী দলনেতা অশিক্ষিত বলে আক্রমণ করেন। তিনি বলেন, এই ধরনের অশিক্ষিত মুখ্যমন্ত্রীর অধীনে রাজ্য চললে, তার পরিণতি যা হওয়ার তাই হচ্ছে। রাজ্যের অবৈধ বাজি কারখানাগুলি তৃণমূলের সঙ্গে জড়িত বলেও অভিযোগ করেন বিরোধী দলনেতা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+