ডিসেম্বরে সরকার তাহলে পড়ে যাবে নাকি? চাঞ্চল্যকর তথ্য 'ফাঁস' করলেন শুভেন্দু অধিকারী
ডিসেম্বরে সরকার তাহলে পড়ে যাবে নাকি? চাঞ্চল্যকর তথ্য 'ফাঁস' করলেন শুভেন্দু অধিকারী
হাতে আর কয়েকটা দিন! সামনেই ডিসেম্বর। আর যত কাণ্ড নাকি এই ডিসেম্বরেই লুকিয়ে আছে। বিজেপির দাবি, প্রবল ঠান্ডাতে কাঁপবে তৃণমূল সরকার। এমনকি সরকার পড়ে যাওয়ার ইঙ্গিত শোনা যাচ্ছে বিজেপি নেতাদের মুখে। যা নিয়ে বিজেপিকে কড়া ভাষায় পালটা আক্রমণ শানিয়েছে তৃণমূল। আর এহেন অভিযোগ ঘিরেই শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা। আর এর মধ্যেই ফের একবার বোমা ফাটালেন শুভেন্দু অধিকারী। কথা ঘোরানো হচ্ছে বলে পালটা আক্রমণ তৃণমূলের।

ঠিক কি বলছেন শুভেন্দু?
আজ বুধবার রাজভবনে যান শুভেন্দু অধিকারী। নয়া রাজ্যপালের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। আর সেখানেই ডিসেম্বর ইস্যুতে প্রশ্ন করা হলে শুভেন্দুর জবাব, আমরা বিধায়ক ভেঙে সরকার গড়ব না। ভোটে জিতে আমরা সরকার গড়ব বলে চাঞ্চল্যকর দাবি তাঁর। শুধু তাই নয়, বিরোধী দলনেতাতে কথায়, আমি বড় চোর ধরা পড়বে ডিসেম্বরে। তবে সরকার পরিবর্তনের কথা আমরা বলব না বলছিও না বলে বার্তা শুভেন্দু অধিকারীর। তবে সবথেকে বড় চোর তিনি যাবেন বলে আক্রমণ তাঁর গলায়।

কথা থেকে ক্রমশ পিছিয়ে যাওয়া হচ্ছে!
শুভেন্দু অধিকারীর এহেন মন্তব্য ঘিরে নতুন করে শুরু হয়েছে জোর জল্পনা! বড় চোর ধরা পড়বে মানে ঠিক কি বলতে চাইছেন নন্দীগ্রামের বিধায়ক! তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। তবে শুভেন্দুর বক্তব্যকে কড়া ভাষায় আক্রমণ শানিয়েছে তৃণমূল। এই প্রসঙ্গে কুণাল ঘোষ বলেন, কথা থেকে ক্রমশ পিছিয়ে যাওয়া হচ্ছে! এর আগে তো সরকার পড়ে যাবে বলে মন্তব্য করেছিলেন। মানুষের ভোটে জিতে ই তো সরকার তৈরি হয়। এটাই তো গণতন্ত্র। শুধু তাই নয়, পালটা শুভেন্দু অধিকারীকেও আক্রমণ শানিয়েছেন কুণাল ঘোষ। সারদা কর্তা নিজে শুভেন্দুর নাম করেছে বলে মন্তব্য করেন তিনি। তবে বিজেপির অঙ্গুলিহেলনে যে সব কিছু যে চলছে তা কার্যত স্পষ্ট বলেও মন্তব্য তৃণমূল মুখপাত্রের।

উত্তাপ ছড়িয়েছে বিজেপি
কার্যত ডিসেম্বর ইস্যুতে রীতিমত বাজারে একটা বড়সড় উত্তাপ ছড়িয়েছে বিজেপি! শীর্ষ নেতারা তো বটেই, নিচু তলার কর্মীদের মুখেও বারবার উঠে এসেছে ডিসেম্বর তত্ত্ব। এমনকি সাধারণ মানুষের মধ্যেও প্রশ্ন উঠতে শুরু করেছে যে সরকার পড়ে যাবে ডিসেম্বরে? গেরুয়া শিবিরের মাস্টার প্ল্যান নিয়ে জোর জল্পনা রাজ্য রাজনীতিতে। এই অবস্থায় বিরোধী দলনেতার স্পষ্ট বার্তা, সরকার পড়ছে না। তবে নাকি বড় চোর ধরা পড়বে। তবে এই বিষয়ে আর কিছু স্পষ্ট করেননি শুভেন্দু। তবে গত কয়েকদিন আগেই তিনি মন্তব্য করেছিলেন, ছবি বিক্রি নিয়ে তদন্ত হবে! এমনকি সারদা তদন্তের ফাইল ফেরত খুলবে বলেও আক্রমণ শানিয়েছিলেন।












Click it and Unblock the Notifications