Suvendu Adhikari: গভীর রাতে হোটেলে কী করছেন SP-MLA ও রাজ্যের মন্ত্রী? বিস্ফোরক শুভেন্দু অধিকারী
পঞ্চায়েত নির্বাচন ২০২৩ (Panchayat Election 2023) -এ রিগিং করতে গভীর রাতে বৈঠক করছেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। সোশ্যাল মিডিয়া পোস্টে এমনটাই অভিযোগ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সেখানে জেলার পুলিশ সুপারও উপস্থিত ছিলেন বলেও অভিযোগ করেছেন তিনি।
গভীর রাতে করা টুইটে সময়ের উল্লেখ করে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেছেন, সিনক্লেয়ার্স বর্ধমান হোটেলের ১২১ নম্বর ঘরে রাত ১১.৫৭-তে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, তৃণমূল বিধায়ক খোকন দাস, পূর্ব বর্ধমান তৃণমূল সভাপতি ও বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় কী করছেন?

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) সেখানে নিজেই উল্লেখ করে দাবি করেছেন, পূর্ব বর্ধমান জেলায় পঞ্চায়েত নির্বাচনের দিন ভোট লুটের বৈঠকে যোগ দিয়েছেন তাঁরা। সেই বৈঠকে পূর্ব বর্ধমানের পুলিশ সুপার কামনাশিস সেনও উপস্থিত ছিলেন, তবে তিনি ছিলেন সাদা পোশাকে, দাবি করেছেন বিরোধী দলনেতা।
বুধবার বিকেলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং রাজ্য বিজেপির সভাপতি রাজ্য নির্বাচন কমিশনের অফিস ঘেরাও করেছিলেন। সঙ্গে ছিলেন বেশ কিছু এলাকার প্রার্থীরা। যাঁদেরকে মনোনয়ন জমায় বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ।

ভাঙড়ের উদাহরণ তুলে ধরে বিরোধী দলনেতা অভিযোগ করেছিলেন, সিভিক ভলান্টিয়ারদের পুলিশ পোশাক পরিয়ে ভোট লুটের পরিকল্পনা করছে তৃণমূল সরকার। বীরভূমের জেলা সভাপতি একাই সাড়ে তিন হাজার পুলিশের পোশার তৈরির দায়িত্ব নিয়েছেন বলে অভিযোগ করেছিলেন তিনি।
অপর একটি টুইটে শুভেন্দু অধিকারী অভিযোগ করেছিলেন, সাধারণ প্রার্থীদের সংরক্ষিত আসনে প্রার্থী করতে চাপ তৈরি করা হচ্ছে সরকারি আধিকারিকদের ওপরে। মালদহ সদর, বসিরহাট, চাঁচল ও ইসলামপুর মহকুমার এই ধরনের কারচুপি করা হচ্ছে বলে অভিযোগ করেছিলেন তিনি।
At this very moment a meeting is going on between Minister Aroop Biswas, TMC MLA Khokan Das; Purba Bardhaman District TMC President & MLA Rabindranath Chatterjee in Room No 121 of Hotel Sinclairs Burdwan.
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) June 14, 2023
The agenda is how to loot votes & rig upcoming Panchayat Elections in Purba…
এদিনে রাজ্য নির্বাচন কমিশনের ঘোষিত সময় অনুযায়ী বৃহস্পতিবারই পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। রাজ্য নির্বাচন কমিশন মনোনয়ন জমার সময় বৃদ্ধি নিয়ে এখনও কোনও সিদ্ধান্তের কথা জানায়নি।












Click it and Unblock the Notifications